@sazzad...st: প্রথমবার আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে বাংলাদেশ 🇧🇩🏏 ডারউইনে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে প্রথমবার টেস্টে হারিয়ে ইতিহাস গড়ার পর ম্যাকাইতে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। তাতে দুই ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ঐতিহাসিক জয়ের প্রভাব পড়েছে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে। সিরিজ শুরুর আগে ৯ নম্বরে থাকা বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছে ৬ নম্বরে। টেস্ট র্যাঙ্কিংয়ের ইতিহাসে এটাই বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান। র্যাঙ্কিংয়ে টাইগাররা পেছনে ফেলেছে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পয়েন্ট শতাংশ কিছুটা কমেছে। ৬ ম্যাচে ৩ জয়, ২ হার ও ১ ড্রয়ে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ অবস্থানে আছে নাজমুল হোসেন শান্তর দল। 🇧🇩🔥 #BANvsAUS #BangladeshCricket #ICCRankings