@the_stranger_1.3: তোমাকে না পেলে আমার জীবন থেমে যাবে না, কোন না কোন ভাবে ধাক্কা খেতে খেতে ঠিকই চলে যাবে। মানুষ যেমন ভাঙা মন নিয়েও বেঁচে থাকে, আমিও হয়তো সেভাবেই বেঁচে থাকবো। কিন্তু একটা আক্ষেপ সারাজীবন আমার বুকের ভেতর কাঁটার মতো বিঁধে থাকবে- আমি তোমাকে পাইনি। তোমার রাগ, তোমার হাসি, তোমার অভিমান, তোমার সেই ছোট ছোট কথা... সবকিছু আমার ব্রেনে স্মৃতি হয়ে জমে থাকবে। হয়তো বাইরে থেকে আমি স্বাভাবিক থাকবো, মানুষের সাথে হাসবো, কথা বলবো... কিন্তু ভেতরে ভেতরে প্রতিটা দিন সেই স্মৃতিগুলো আমাকে নিরবে কাঁদাবে। তুমি জানো? কিছু মানুষ জীবনে এসে থেকে যায় না, কিন্তু তাদের স্মৃতিগুলো কখনো যায় না। তুমি ঠিক তেমনই একজন। তুমি আমার জীবনে না থেকেও আমার জীবনের একটা বড় অংশ হয়ে থাকবে। হয়তো সময়ের সাথে সাথে সবাই ভাববে আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু তারা জানবে না- প্রতিটা রাতের নিরবতায় তোমার কথা মনে পড়ে। তোমার অনুপস্থিতি আমার বুকের বাম পাশে একটা শূন্যতা হয়ে থাকবে। একটা অপূর্ণ ভালোবাসা, একটা না পাওয়া গল্প, আর কিছু স্মৃতি... এইগুলো নিয়েই হয়তো আমার বাকি জীবনটা কেটে যাবে। ব্যাস, আমার জীবনের গল্পটা এতোটুকুই-একটা মানুষকে ভীষণ ভালোবেসেছিলাম, কিন্তু তাকে কখনো নিজের করে পাওয়া হলো না..!!😌❤️‍🩹 . . . . . . . . . #tiktok #foryou #vairal #foryoupage #fypppppppppppppppppppppppppppppp

★ܓ𝑼𝒏𝒌𝒏𝒐𝒘𝒏 ×͜×
★ܓ𝑼𝒏𝒌𝒏𝒐𝒘𝒏 ×͜×
Open In TikTok:
Region: BD
Sunday 23 August 2026 18:01:51 GMT
1542
98
2
4

Music

Download

Comments

your_lokkhii3
• जाहू"🎀 :
জীবন তো এইভাবেই কেটে যায়, অর্ধেক পাওয়ার আশায় বাকিটা হারানোর ব‍্যাথা:)❤️‍🩹🕊️
2026-08-24 07:36:12
0
tanvirahmed9057
Tanvir✨ :
অপেক্ষা তার জন্যই করি কিন্তুু তাকে আর ফিরে পেতে চাই না😌❤️‍🩹
2026-08-23 18:19:55
0
To see more videos from user @the_stranger_1.3, please go to the Tikwm homepage.

Other Videos


About