@rasalkhan3706: ~পাওয়া হবে না কিন্তু তাতে কি? ভালোবাসা তো পাওয়ার জন্য নয়, অনুভব করার জন্য! আর আমি আপনাকে প্রতিটা মুহূর্তে অনুভব করি! আমি আজ আপনার থেকে অনেক দূরে, হয়তো আপনি আমার অস্তিত্বের খবরও রাখেন না; তবুও আমার হৃদয়ে আপনি ঠিক আগের মতোই আছেন! সময় কেটে যাবে, বয়স বাড়বে, জীবন বদলে যাবে; কিন্তু আমার অনুভূতি সেটার একটুও পরিবর্তন হবে না! একদিন আমি বৃদ্ধ হবো, শরীরে ক্লান্তি আসবে, হাঁটতে কষ্ট হবে, হয়তো হাত কাঁপবে! কিন্তু জানেন.? আমার মনের মধ্যে আপনার স্মৃতিগুলো তখনও ঠিক আগের মতোই তরুণ থাকবে! আপনার সেই হাসি, আপনার কন্ঠস্বর, আপনার চোখের গভীর মায়া-কিছুই হারাবে না বরং আরও গভীর হয়ে থাকবে! হয়তো বৃদ্ধ বয়সে কোন এক সন্ধ্যায় জানালার পাশে বসে থাকবো, বাতাসে হালকা শীতল পরশ থাকবে, আর আমি হারিয়ে যাবো সেই ফেলে আসা দিনগুলোর স্মৃতিতে! মনে পড়বে আমাদের হারিয়ে যাওয়া কথাগুলো, না বলা অনুভূতিগুলো! মনে পড়বে আপনাকে পাওয়ার কি তীব্র ইচ্ছে ছিলো আমার! সময় হয়তো আপনাকে আমার জীবন থেকে দূরে নিয়ে গেছে কিন্তু হৃদয় থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারে নি! আপনি আছেন, থাকবেন, যতদিন আমার নিঃশ্বাস থাকবে ততদিন! - জীবনের শেষ দিনেও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, "কাউকে সত্যিকারের ভালবেসেছ?" আমি তখনও নিঃসংকোচে বলবো- হ্যাঁ! তাকে.. যাকে আমি কোনদিন পাই নি, কিন্তু ভালোবেসেছি সারাজীবন..! . . .চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম… শুধু চাই, তুমি সুখে থেকে।” “তুমি আমার হওনি , এ জন্য—আমি তোমার হতে পারলাম না।” “আমার কাছে না থেকেও যদি ভালো থাকো, তাহলে দূর থেকে ও আমি শান্তি পাবো ।” “আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো ।” “তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমার ছাড়া বাঁচতে… আজ দু’জনেই আলাদা— তুমি সুখে, আমি কষ্টে।” “তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে… তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।__ “আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল… কিন্তু ভাগ্য এমন লিখলো— তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।” “তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি। তুমি সুখে থেকো, দোয়া করি— কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।” আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম… আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।” আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।” আমি হারালাম শুধু তোমাকে..!!🥹❤️🩹
💔💔 রাসেল আহমেদ 💔💔
Region: BD
Monday 24 August 2026 03:30:19 GMT
Music
Download
Comments
Alonkar :
সব মিথ্যা কথা এই গানের কথা গুলো সব মিথ্যা খুব জঘন্য, কিসের ভালো বাসা এক জনের আসক্ত কেউ হয় না 😢😢😢
2026-08-27 16:49:29
1
Shamim Khan :
মানুষটা যেহেতু প্রিয়...🤍
তাই তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সে হয়তো আমাকে বুঝেনি, হয়তো সময়ের সাথে বদলে গেছে, হয়তো একসময় সে মানুষটা আমার অনুভূতির কারণ ছিলো, আজ সে-ই আমার নীরবতার কারণ। তবুও
তার প্রতি কোনো রাগ নেই, কোনো ঘৃণা নেই...!কারণ সত্যি কারের ভালোবাসা কখনো বিচার করতে শেখায় না, শুধু নিঃশব্দে সহ্য করতে শেখায়। যাকে মন থেকে ভালোবাসা যায়, তার ভুলগুলোও একসময়
মায়া হয়ে যায়। তাই আজ আর কোন অভিযোগ রাখি না— কে কতটা কষ্ট দিলো, কে কতটা বদলে গেলো...শুধু এইটুকুই চাই, সে যেন ভালো থাকে, শান্তিতে থাকে। দূর থেকে হলেও তার হাসিটা সুন্দর লাগুক, তার
জীবনটা সুখে ভরে উঠুক। আমার ভাগ্যে না থাকলেও, সে যেন জীবনের সব সুখ পেয়ে যায়। কারণ প্রিয় মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকে না, থাকে শুধু আজীবন নীরব ভালোবাসা...😊❤️🩹
2026-08-29 11:33:18
0
মেহমেত এর বোন🥰🥰 :
~:মন খুলে হাসতে না পারলেও, মন খুলে কেঁদেছি বহুবার…!
জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে, যখন খুব ইচ্ছে করেছে একটু প্রাণ খুলে হাসতে, সব দুঃখ ভুলে কিছুটা শান্তি খুঁজে নিতে। কিন্তু ভাগ্য যেন বারবার শিখিয়েছে— সব মানুষের কপালে সুখ লেখা থাকে না…!
চারপাশে সবাই আমাকে হাসতে দেখেছে, কিন্তু কেউ বুঝতে পারেনি সেই হাসির আড়ালে কতটা ভাঙা মন লুকিয়ে ছিল। কারণ মানুষ কখনো নিজের কষ্টগুলো প্রকাশ করতে পারে না, কিছু ব্যথা শুধু নীরবে সহ্য করতে হয়, চোখের জল লুকিয়ে রাতের অন্ধকারে কাঁদতে হয়…!
অনেকবার নিজের অনুভূতিগুলো চেপে রেখে বলেছি “আমি ভালো আছি”, যদিও ভিতরে ভিতরে প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে গেছি। যাদের কাছে একটু ভালোবাসা, একটু গুরুত্ব চেয়েছিলাম, তারাই একসময় অবহেলা করে বুঝিয়ে দিয়েছে— আমি আসলে কারো প্রয়োজন ছিলাম না…!
আজ আর কাউকে দোষ দিই না, কারণ মানুষ বদলে যায়, অনুভূতি বদলে যায়, শুধু কিছু স্মৃতি আর কষ্ট চিরদিন একই রয়ে যায়। তাই এখন আর মন খুলে হাসতে পারি না, তবে মন খুলে কাঁদতে শিখে গেছি বহুবার…! কারণ কান্না অন্তত কখনো অভিনয় করে না..!🥺🕊️
2026-08-29 17:46:28
0
সৌরভ পাটান :
ভুল জায়গায় নিজেকে বিলিয়ে দেওয়ার আফসোসটা অন্য যেকোনো কষ্টের চেয়ে অনেক বেশি বেদনাদায়ক! আমরা মায়ার টানে অন্ধ হয়ে এমন সব মানুষের পিছনে সময় ব্যয় করি, যারা আমাদের অস্তিত্বের মূল্যই দেয় না! তাদের খুশি করতে গিয়ে নিজের ব্যক্তিত্বকে ছোট করি, নিজের স্বপ্নগুলোকে অবহেলা করি! দিনশেষে যখন শূন্য হাতে একা দাঁড়িয়ে থাকতে হয়, তখন নিজের প্রতি নিজের করুণা হয়!🖤🕊️
2026-08-27 15:15:35
0
Sara :
সো বিউটিফুল
2026-08-24 11:34:13
0
queen/S :
Right
2026-08-24 05:18:15
0
@Mithila6735 :
ক্যাপশনটা খুব সুন্দর হয়েছে
2026-08-24 05:39:42
0
মহারানী 💕💕💕💕 :
রাইট কথা সবাই কেনো বুঝেনা❤️❤️❤️❤️
2026-08-24 05:18:53
0
Sonia Akter :
nice song 😍 report copy link done 👍
2026-08-24 22:40:03
0
নীল আকাশের তারা :
👍👍👍
2026-08-28 06:05:56
0
Md Hasan20206 :
😳😳😳
2026-08-24 15:19:17
0
❤️ পরিবারের শেষ ভরসা 💔🥲🤲 :
💔💔💔
2026-08-27 12:01:00
0
AriYan Mahmud EliYas :
💓💓💓
2026-08-27 11:55:39
0
ভাবি জী ☺️🥰 :
🥀🥀🥀🥀
2026-08-24 05:33:59
0
🥰মারিয়া আক্তার আরজিনা 🥰 :
🥰🥰🥰
2026-08-27 17:15:38
0
🥰Israt jahan shepa✈️🇧🇩+🇸🇬 :
💕💕💕
2026-08-24 13:39:30
0
আবির হোসেন❤️❤️❤️ :
🥰🥰🥰
2026-08-24 13:26:33
0
রুপকথার গল্পের রাজকুমারী :
🥰🥰
2026-08-24 12:12:26
0
Miss Sathi 👩❤️👨 :
🥺🥺🥺
2026-08-24 10:06:23
0
Khadija Akther :
❤️❤️❤️
2026-08-24 06:10:34
0
Lx ❤️ nayem :
😅😅😅
2026-08-29 14:54:59
0
ভাবি জী ☺️🥰 :
😳😳😳
2026-08-24 05:33:43
0
Nusrat Shimu :
😳😳😳😳
2026-08-24 04:43:46
0
💓Mohima jannat💓 :
🥰🥰
2026-08-24 03:46:07
0
নুসরাত জাহান ফারিয়া :
🥰🥰🥰
2026-08-24 03:38:34
0
To see more videos from user @rasalkhan3706, please go to the Tikwm
homepage.