@md.ridoy7198: পাওয়া হবে না কিন্তু তাতে কি? ভালোবাসা তো পাওয়ার জন্য নয়, অনুভব করার জন্য! আর আমি আপনাকে প্রতিটা মুহূর্তে অনুভব করি! আমি আজ আপনার থেকে অনেক দূরে, হয়তো আপনি আমার অস্তিত্বের খবরও রাখেন না; তবুও আমার হৃদয়ে আপনি ঠিক আগের মতোই আছেন! সময় কেটে যাবে, বয়স বাড়বে, জীবন বদলে যাবে; কিন্তু আমার অনুভূতি সেটার একটুও পরিবর্তন হবে না! একদিন আমি বৃদ্ধ হবো, শরীরে ক্লান্তি আসবে, হাঁটতে কষ্ট হবে, হয়তো হাত কাঁপবে! কিন্তু জানেন.? আমার মনের মধ্যে আপনার স্মৃতিগুলো তখনও ঠিক আগের মতোই তরুণ থাকবে! আপনার সেই হাসি, আপনার কন্ঠস্বর, আপনার চোখের গভীর মায়া-কিছুই হারাবে না বরং আরও গভীর হয়ে থাকবে! হয়তো বৃদ্ধ বয়সে কোন এক সন্ধ্যায় জানালার পাশে বসে থাকবো, বাতাসে হালকা শীতল পরশ থাকবে, আর আমি হারিয়ে যাবো সেই ফেলে আসা দিনগুলোর স্মৃতিতে! মনে পড়বে আমাদের হারিয়ে যাওয়া কথাগুলো, না বলা অনুভূতিগুলো! মনে পড়বে আপনাকে পাওয়ার কি তীব্র ইচ্ছে ছিলো আমার! সময় হয়তো আপনাকে আমার জীবন থেকে দূরে নিয়ে গেছে কিন্তু হৃদয় থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারে নি! আপনি আছেন, থাকবেন, যতদিন আমার নিঃশ্বাস থাকবে ততদিন! - জীবনের শেষ দিনেও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, "কাউকে সত্যিকারের ভালবেসেছ?" আমি তখনও নিঃসংকোচে বলবো- হ্যাঁ! তাকে.. যাকে আমি কোনদিন পাই নি, কিন্তু ভালোবেসেছি সারাজীবন..! . . .চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম… শুধু চাই, তুমি সুখে থেকে।” “তুমি আমার হওনি , এ জন্য—আমি তোমার হতে পারলাম না।” “আমার কাছে না থেকেও যদি ভালো থাকো, তাহলে দূর থেকে ও আমি শান্তি পাবো ।” “আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো ।” “তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমার ছাড়া বাঁচতে… আজ দু’জনেই আলাদা— তুমি সুখে, আমি কষ্টে।” “তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে… তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।__ “আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল… কিন্তু ভাগ্য এমন লিখলো— তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।” “তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি। তুমি সুখে থেকো, দোয়া করি— কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।” আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম… আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।” আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।” আমি হারালাম শুধু তোমাকে..!!🥹❤️‍🩹

R    i    d      o      y
R i d o y
Open In TikTok:
Region: BD
Monday 24 August 2026 14:23:11 GMT
31384
2790
61
150

Music

Download

Comments

s455349984002
꧁༒ⱮȺᎻAB℧Ꮢ༒꧂ :
তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর ভিডিও দেখা হতো না! তাই স্মৃতি হিসেবে কমেন্ট করে গেলাম,😔 যখন কেউ এই ভিডিওটা দেখতে এসে কমেন্টটাতে লাইক দেবে! 😑[Embarrassed] তখন নোটিফিকেশন পেয়ে তোমার কথা মনে পড়বে.? 💔😅[Embarrassed]
2026-09-21 21:27:29
0
samadalli276
👑𝗦𝗮𝗺𝗮𝗱💠𝗔𝗹𝗹𝗶👑 :
অল্প কিছু ভালোবাসা পেয়েছিলাম। তখন মনে হয়েছিল, এতটুকুই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সেই অল্প কিছু কথা, একটু যত্ন, কিছু প্রতিশ্রুতি আর কিছু স্বপ্নকে আমি সারাজীবনের সত্যি ভেবে হৃদয়ে যত্ন করে রেখে দিয়েছিলাম। কারণ আমি কখনো অনুভূতিকে হিসাব করে ভালোবাসতে শিখিনি। যে যতটুকু মায়া দিয়েছে, আমি তার চেয়েও বেশি বিশ্বাস ফিরিয়ে দিয়েছি। কিন্তু সময় খুব নীরবে সত্যিটা সামনে এনে দাঁড় করাল। যে অনুভূতিগুলোকে আমি সত্যি ভেবেছিলাম, সেগুলোর অনেকটাই ছিল ক্ষণিকের। যে প্রতিশ্রুতিগুলোকে আমি ভবিষ্যৎ ভেবেছিলাম, সেগুলো সময়ের সঙ্গে হারিয়ে গেল। তখন সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল ভালোবাসা হারানোর জন্য নয়, বরং এই উপলব্ধির জন্য যে আমি যেটাকে সত্যি মনে করে আগলে রেখেছিলাম, সেটি হয়তো আমার একারই অনুভূতি ছিল। তবুও আজ আর কোনো অভিযোগ নেই। কারণ মিথ্যা অনুভূতি দীর্ঘদিন টিকে থাকতে পারে না, কিন্তু সত্যিকারের ভালোবাসা মানুষকে বদলে দেয়। হয়তো আমি যা পেয়েছিলাম, তা স্থায়ী ছিল না। কিন্তু আমি যেভাবে ভালোবেসেছিলাম, সেটি আমার কাছে আজও সত্যি। সেই সত্যিটুকু নিয়েই আমি বেঁচে আছি। আজ বুঝি, সব গল্পের শেষ একসঙ্গে হয় না। কিছু গল্প শুধু মানুষকে গভীর করে, কিছু সম্পর্ক মানুষকে নীরব করে, আর কিছু স্মৃতি মানুষকে শেখায়, ভালোবাসা শুধু পাওয়ার নাম নয়, কখনো কখনো ছেড়ে দিয়েও ভালোবাসা যায়। অল্প কিছু ভালোবাসা পেয়েছিলাম। যদি সেটি সত্যিই মিথ্যা হয়ে থাকে, তবুও আমার অনুভূতিগুলো মিথ্যা ছিল না। কারণ আমি অভিনয় করিনি, আমি মন থেকে ভালোবেসেছিলাম। আর সেই সত্যটাই আজও আমার সবচেয়ে বড় পরিচয়। 🖤🥺💘
2026-10-01 02:45:39
2
eliyas.com3
꧁ELIYAS꧂...!😌❤️‍🩹 :
মানুষ যখন গান শুনে তখন নিশ্চয়ই তার প্রিয় মানুষকে অনুভব করে..!!😌💗🎀
2026-09-16 13:57:32
2
jakerali52
JA K IR 🦋 :
~তুমি ছেড়ে গেছ এমনভাবে, যেন আমি তোমার জীবনে কখনো ছিলামই না। কোনো ঝগড়া নেই, কোনো চিৎকার নেই, কোনো বিদায়ের চিঠি নেই। শুধু আস্তে আস্তে মেসেজের রিপ্লাই দেরি হলো, কলের সময় কমে গেল, "ভালো আছি" বলার মধ্যে উষ্ণতা মরে গেল। তারপর একদিন বুঝলাম, তুমি শরীরে এখানে থাকলেও মন দিয়ে অনেক আগেই চলে গেছ। আর আমি বোকার মতো সেই খালি খোলসটাকেই আঁকড়ে ধরে বসে ছিলাম। তুমি যাওয়ার পর আমার দিনগুলো কেমন যেন একই রকম হয়ে গেল। সকাল হয়, রাত হয়। মানুষজন আসে, মানুষজন যায়। কিন্তু আমার ভেতরের সেই মানুষটা আর ফেরে না। যে মানুষটা তোমার একটা "কি করো?" শুনেই সারাদিনের ক্লান্তি ভুলে যেত। যে মানুষটা তোমার রাগ ভাঙাতে গিয়ে নিজেই কেঁদে ফেলত। এখন আমার সব অনুভূতিগুলো ফাঁকা ঘরে প্রতিধ্বনি হয়। কেউ শোনে না। কেউ বোঝে না। সবাই বলে সময় সব ভুলিয়ে দেয়। কিন্তু সময় শুধু কষ্টটাকে পুরোনো করে দেয়। ভোলায় না। তুমি এখন নতুন শহরে নতুন মানুষ নিয়ে ব্যস্ত। নতুন প্ল্যান, নতুন ছবি, নতুন "আমরা"। আর আমি? আমি এখনো পুরোনো তোমার দেওয়া অভ্যাসগুলো নিয়ে বেঁচে আছি। চা খাওয়ার সময় তোমার কথা মনে পড়ে, বৃষ্টি হলে তোমার কথা মনে পড়ে, রাত ১২টা বাজলে তোমার কথা মনে পড়ে। কারণ তুমি বলতে "১২টার পর আর জেগে থাকবা না"। তুমি জিতে গেছ। কারণ তুমি ছেড়ে দিতে পেরেছ। তুমি সামনে হাঁটতে পেরেছ। আর আমি হেরে গেছি। কারণ আমি আজও সেই একই জায়গায় দাঁড়িয়ে আছি। যেখানে তুমি শেষবার আমার হাতটা শক্ত করে ধরে বলেছিলে "কোথাও যাব না"। তুমি গেছ। আর আমি থেকে গেছি। তোমার মিথ্যে ওয়াদা আর আমার সত্যি মায়া নিয়ে। ভালো থেকো। অনেক ভালো থেকো। এমন ভালো থেকো যেন কোনোদিন আয়নায় নিজেকে দেখে মনে না হয় "ওর কারণে আমি ভেঙেছিলাম"। আর আমি? আমি আমার এই ভাঙা টুকরোগুলোকে কুড়িয়ে নিয়ে একদিন নিজেকেই আবার জোড়া লাগাব। হয়তো দেরি হবে। হয়তো অনেক কষ্ট হবে। কিন্তু একদিন পারব। সেদিন তুমি দেখবে, যাকে তুমি ছেড়ে গিয়েছিলে, সে নিজেকে ছেড়ে দেয়নি..!!🥹❤️‍🩹🙂
2026-08-25 04:52:15
1
shamim.khan8830
Shamim Khan :
আপনি প্রথমে যত্ন করলেন,তার পরে যন্ত্রণা দিলেন,অথচ আমি তো আপনার কাছে সুখ ছাড়া কিছুই চাইনি। আপনি আমাকে এমনভাবে আপন করেছিলেন,যেন আপনাকে হারানোর কোনো ভয়ই নেই। তারপর এমনভাবে দূরে সরিয়ে দিলেন,যেন আমাকে কোনোদিন চিনতেনই না। আপনার দেওয়া যত্নগুলো আজও মনে পড়ে,শুধু আপনি মানুষটা আর পাশে নেই। কী অদ্ভুত, তাই না? যে মানুষটা একদিন আমার কষ্ট বুঝতো,আজ সেই মানুষটাই আমার সবচেয়ে বড় কষ্ট। আমি আপনার কাছে ভালোবাসা চেয়েছিলাম, আপনি আমাকে অপেক্ষা শিখিয়ে দিলেন। আমি আপনার কাছে একটু শান্তি চেয়েছিলাম,আপনি আমার ভেতরটা এমন ভাবে ভেঙে দিলেন,এখন নিজের কাছেও ফিরতে ইচ্ছে করে না। তবুও আপনার প্রতি কোনো অভিযোগ নেই। শুধু একটা প্রশ্ন থেকেই যায় যদি শেষ পর্যন্ত ছেড়েই যাবেন,তাহলে এতটা আপন হয়েছিলেন কেন?💔
2026-09-20 12:28:28
1
alnoman655
꧁༺Al noman༻꧂ :
পাওয়া হবে না কিন্তু তাতে কি? ভালোবাসা তো পাওয়ার জন্য নয়, অনুভব করার জন্য! আর আমি আপনাকে প্রতিটা মুহূর্তে অনুভব করি! আমি আজ আপনার থেকে অনেক দূরে, হয়তো আপনি আমার অস্তিত্বের খবরও রাখেন না; তবুও আমার হৃদয়ে আপনি ঠিক আগের মতোই আছেন! সময় কেটে যাবে, বয়স বাড়বে, জীবন বদলে যাবে; কিন্তু আমার অনুভূতি সেটার একটুও পরিবর্তন হবে না! একদিন আমি বৃদ্ধ হবো, শরীরে ক্লান্তি আসবে, হাঁটতে কষ্ট হবে, হয়তো হাত কাঁপবে! কিন্তু জানেন.? আমার মনের মধ্যে আপনার স্মৃতিগুলো তখনও ঠিক আগের মতোই তরুণ থাকবে! আপনার সেই হাসি, আপনার কন্ঠস্বর, আপনার চোখের গভীর মায়া-কিছুই হারাবে না বরং আরও গভীর হয়ে থাকবে! হয়তো বৃদ্ধ বয়সে কোন এক সন্ধ্যায় জানালার পাশে বসে থাকবো, বাতাসে হালকা শীতল পরশ থাকবে, আর আমি হারিয়ে যাবো সেই ফেলে আসা দিনগুলোর স্মৃতিতে! মনে পড়বে আমাদের হারিয়ে যাওয়া কথাগুলো, না বলা অনুভূতিগুলো! মনে পড়বে আপনাকে পাওয়ার কি তীব্র ইচ্ছে ছিলো আমার! সময় হয়তো আপনাকে আমার জীবন থেকে দূরে নিয়ে গেছে কিন্তু হৃদয় থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারে নি! আপনি আছেন, থাকবেন, যতদিন আমার নিঃশ্বাস থাকবে ততদিন! - জীবনের শেষ দিনেও যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, "কাউকে সত্যিকারের ভালবেসেছ?" আমি তখনও নিঃসংকোচে বলবো- হ্যাঁ! তাকে.. যাকে আমি কোনদিন পাই নি, কিন্তু ভালোবেসেছি সারাজীবন..! . . .চাইনি হারাতে, তবু ভাগ্যের কাছে হেরে গেলাম… শুধু চাই, তুমি সুখে থেকে।” “তুমি আমার হওনি , এ জন্য—আমি তোমার হতে পারলাম না।” “আমার কাছে না থেকেও যদি ভালো থাকো, তাহলে দূর থেকে ও আমি শান্তি পাবো ।” “আমার না হয়েও যদি তোমার জীবন রঙিন হয়, তাহলে আমি সাদা-কালো নিয়েই বেঁচে থাকবো ।” “তুমি আমার হতে চাওনি, কিন্তু আমিও তো চাইনি তোমার ছাড়া বাঁচতে… আজ দু’জনেই আলাদা— তুমি সুখে, আমি কষ্টে।” “তুমি চলে গিয়েছো হাসি মুখে, আর আমি থেকে গেছি ভাঙা হৃদয় নিয়ে… তোমার জন্য হাসি এখনো আছে, কিন্তু আমার জন্য শুধুই কান্না।__ “আমার স্বপ্ন ছিল, তোমাকে আঁকড়ে ধরা, একটা ভবিষ্যৎ ছিল… কিন্তু ভাগ্য এমন লিখলো— তুমি অন্য কারো, আমি একা অন্ধকারে।” “তুমি আমাকে ভুলে নতুন করে শুরু করেছো, আর আমি আজও ভাঙা স্মৃতিগুলো জড়িয়ে বেঁচে আছি। তুমি সুখে থেকো, দোয়া করি— কিন্তু আমায় ভুলে থেকো, কারণ আমার নাম মনে পড়লেই শুধু কষ্ট পাবে।” আমি চাইনি কিছু, শুধু তোমাকে চেয়েছিলাম… আর আজ আমি সবকিছু হারিয়ে ফেলেও শুধু তোমাকেই হারানোর কষ্ট টা বয়ে বেড়াচ্ছি।” আমার স্বপ্ন ভেঙে গেলেও প্রার্থনা করি, তোমার সব স্বপ্ন যেনো পূর্ণ হয়।” আমি হারালাম শুধু তোমাকে..!!🥹❤️‍🩹
2026-08-28 16:24:00
1
bikelovermumin999
bike lover mumin 😣😁 :
~তুমি চলে গেলে, কিন্তু তোমার স্মৃতিগুলো থেকে গেল তুমি চলে যাওয়ার পর বুঝেছি, একজন মানুষকে হারানোর কষ্টটা আসলে তার চলে যাওয়ার মুহূর্তে যতটা অনুভব হয়, তার চেয়ে অনেক বেশি অনুভব হয় পরের দিনগুলোতে—যখন হঠাৎ কোনো পরিচিত কথা মনে পড়ে, কোনো পুরোনো জায়গা চোখে পড়ে, কিংবা রাতের নীরবতায় অকারণে মনে হয়, এই মানুষটার সঙ্গে যদি এখন একবার কথা বলতে পারতাম। আগে তোমার সঙ্গে কথা বলার জন্য সময় খুঁজতাম, আর এখন তোমার কথা ভুলে থাকার জন্য নিজেকে ব্যস্ত রাখি। কতবার নিজেকে বলেছি, তোমাকে আর মনে করব না, পুরোনো স্মৃতিগুলো আর খুলে দেখব না, তোমার জন্য কোনো অপেক্ষাও রাখব না; কিন্তু মনকে তো আর এত সহজে বোঝানো যায় না—কারণ কিছু মানুষ আমাদের জীবনের অংশ হয়ে যায়, আর তারা চলে গেলেও তাদের জায়গাটা অনেকদিন খালি পড়ে থাকে। সবচেয়ে বেশি কষ্ট হয় এই ভেবে যে, আমি হয়তো এখনো আমাদের গল্পের পুরোনো পাতাগুলো ধরে বসে আছি, অথচ তুমি হয়তো অনেক আগেই নতুন একটা অধ্যায় শুরু করে ফেলেছো। হয়তো তোমার কাছে আমাদের কথাগুলো এখন শুধু অতীত, কিন্তু আমার কাছে সেগুলো এখনো এমন কিছু মুহূর্ত, যেগুলো মনে পড়লে সময়টা কয়েক মুহূর্তের জন্য থেমে যায়। তোমার সঙ্গে কাটানো ছোট ছোট সময়গুলো তখন কত সাধারণ মনে হয়েছিল, বুঝিনি যে একদিন সেই সাধারণ মুহূর্তগুলোর জন্যই মনটা এতটা ব্যাকুল হয়ে উঠবে। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, সত্যি নেই; শুধু একটা আফসোস আছে—আমরা যদি দুজনেই আরেকটু ধৈর্য ধরতাম, একে অপরের নীরবতাগুলো আরেকটু বুঝতাম, অভিমানগুলো জমতে না দিতাম, তাহলে হয়তো আজ আমাদের গল্পটা এতটা অসমাপ্ত হয়ে থাকত না। হয়তো আজও তোমার সঙ্গে কথা বলতাম, হয়তো আমাদের পুরোনো স্মৃতিগুলোর সঙ্গে নতুন কিছু স্মৃতি যোগ হতো, আর হয়তো “তুমি ছিলে” না বলে এখনো বলতে পারতাম—“তুমি আছো।” কিন্তু সব গল্পের শেষটা আমাদের হাতে থাকে না। কিছু মানুষকে খুব আপন করে চাইলেও তাদের ধরে রাখা যায় না, কিছু সম্পর্ককে সত্যি করে ভালোবাসলেও সময়ের কাছে তাদের হার মানতে হয়। তাই আজ তোমাকে ফিরে পাওয়ার কোনো অপেক্ষা নেই, কোনো অভিযোগও নেই; শুধু মনে মনে চাই, তুমি যেখানে থাকো ভালো থেকো, শান্তিতে থেকো, তোমার জীবনে এমন মানুষ থাকুক যে তোমাকে সত্যিই বুঝবে। আর কোনো এক নির্জন রাতে যদি হঠাৎ আমার কথা মনে পড়ে, যদি পুরোনো কোনো স্মৃতি তোমাকে কিছুক্ষণের জন্য থামিয়ে দেয়, তাহলে শুধু এটুকু মনে রেখো—কেউ একজন ছিল, যে তোমাকে নিজের করে পাওয়ার জন্য নয়, তোমার পাশে থাকার জন্য ভালোবেসেছিল; যে তোমার সুখকে নিজের সুখের মতো ভেবেছিল, যে তোমাকে হারিয়েও তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ রাখেনি, শুধু নিজের ভেতরে একটা অসমাপ্ত গল্প নিয়ে নীরবে সামনে এগিয়ে গেছে..!!
2026-09-07 16:48:25
0
fahidhasan.jibon
✫༒〄🫦𝑭𝒂𝒉𝒊𝒅🫦༒〄✫ :
তোমাকে ভুলতে পারবো না এটা আমি জানি, তবে তোমাকে মনে পড়লে যে যন্ত্রণাটা হয়, এটা আমি কারে বলি! মানুষ ভাবে সময় সব কষ্ট মুছে দেয়, কিন্তু আমি জানি-তোমাকে ভুলে যাওয়ার মতো শক্তি আমার নেই!কিন্তু যখনই তোমার নাম মনে আসে, তোমার পিক সামনে আসে তখন বুকের ভেতরটা হঠাৎ করে মোচড় দিয়ে ওঠে! তুমি আমার কাছে শুধু একজন মানুষ ছিলে না, তুমি ছিলে আমার বিশ্বাস, আমার স্বপ্ন, আমার ভালোবাসার সবচেয়ে সত্যি রূপ!আমার ভেতরে শুধু শূন্যতা। তুমি জানো না- তোমাকে মনে পড়লে সেই নিঃশব্দ কান্নাটা কতটা যন্ত্রণাদায়ক! আমি কাউকে বলতে পারি না, কাউকে দেখাতে পারি না! শুধু নিজের ভেতরেই বুকভরা কষ্ট জমিয়ে রাখি,হয়তো আমার কথা তোমার মনে পড়ে না, কিন্তু আমি এখনো তোমার সেই স্মৃতিগুলোর মধ্যে আটকে আছি! যতদিন বাঁচবো, তোমাকে ভুলতে পারবো না-কারণ ভুলতে গেলে তো নিজের হৃদয়টাকেই অস্বীকার করতে হবে!😅
2026-09-21 15:11:46
1
j9512279
J???🚩 :
@জাহাঙ্গীর হুসেন:@mayaboti 🌷🦢:যারা কোনো কারণ ছাড়া আমার জীবনে দুঃখের গল্প লিখে দিয়ে গেছে তাদের জন্য আমার মনে নেই কোনো প্রতিশোধে, নেই কোনো অভিশাপ। আমি জানি, জীবন-ই একদিন তাদের কে তাদের কর্মের জবাব দিয়ে দিবে। তবে এতটুকু বলতে পারি তারা আমার প্রতিটা নীরব দীর্ঘশ্বাসের কাছে আজীবন অপরাধী হয়ে থাকবে। তাদের কোনো ব্যাখা, কোনো অনুশোচনা আমার কাছে আর মূল্যহীন। কারণ আমি এমন কিছু রাত পার করে এসেছি, যেখানে চোখ ভিজেছে অথচ কেউ জানতেও পারেনি। আমি এমন সব মুহূর্তে নীরব থেকেছি, যেখানে চাইলেই অভিশাপ দিতে পারতাম তবুও আমি শান্ত থেকেছি কারণ আমি জানি, আসল শান্তি কখনোই কাউকে কষ্ট দিয়ে পাওয়া যায় না। তারা ভাবতে পারে আমি ভুলে গেছি কিন্তু আমি কিছু ভুলিনি। আমি শুধু মেনে নিয়েছি, মানুষ সবসময় যেমন দেখা যায়, ঠিক তেমন হয় না। আর কিছু সম্পর্ক হারিয়ে গেলেই বাঁচা যায়। তবুও আমার যন্ত্রণা, আমার কান্না, আমার হাহাকার এই সবকিছুই একদিন তাদের কাছে অদৃশ্য দায় হয়ে ফিরে আসবে। আমি চুপ থেকেছি, কিন্তু আমার দীর্ঘশ্বাসগুলো কখনো চুপ থাকবে না 🖤😔🥹
2026-08-29 07:55:18
0
md.sagor.khan916
MD Sagor Khan :
কপালে যা সয় না, তা আঁকড়ে ধরার পরিণতি কতটা বেদনার হতে পারে, তা প্রতিটা দিন নিজের সাথে যুদ্ধ করে বুঝতে পারছি...!
2026-08-25 04:12:41
0
tgr..sadikul..geming
༄✿𝐒ꫝ𝐃𝐈𝐊𝐔𝐋 ÎSLÃM☆✿࿐😺 :
:নুষকে ভুলে যাওয়া হয়তো সত্যিই স্বাভাবিক… সময়ের সাথে অনেক মানুষ, অনেক সম্পর্ক আর অনেক স্মৃতি জীবনের গল্প থেকে হারিয়ে যায়। কিন্তু কিছু মানুষকে চাইলেও ভোলা যায় না। তারা হয়তো আজ পাশে নেই, কথা হয় না, আগের মতো সম্পর্কও নেই—তবুও মনের কোনো এক কোণে তাদের জন্য একটা জায়গা থেকে যায়। কেউ কেউ জীবনে আসে কিছু শেখাতে, কেউ আসে কিছু স্মৃতি দিয়ে যেতে, আর কেউ এমনভাবে হৃদয়ে জায়গা করে নেয় যে, দূরে চলে গেলেও তাকে ভুলে যাওয়া সম্ভব হয় না। সবাই ভুলে যেতে পারে, সবাই বদলে যেতে পারে—কিন্তু আমি বোধহয় সেই মানুষটা নই। কারণ কিছু মানুষকে ভুলে যাওয়া মানে শুধু একজন মানুষকে ভুলে যাওয়া নয়, বরং নিজের জীবনের একটা সুন্দর অধ্যায়কে অস্বীকার করা। 🖤
2026-09-24 23:21:52
0
__jara__24
🎀__JARA__🎀 :
🥹তোমাকে দোষ দেই না, কারণ আমি জানি দোষ ছিলো সময়ের, পরিস্থিতির আর হয়তো নিজেরই। সব কিছু ঠিক থাকার পরেও কেনো যেন সব এলোমেলো হয়ে গেল। দোষ দেই নিজের ভাগ্যকে, যে ভাগ্য কখনো আমার মনের কথা বুঝল না। _ আমি চেয়েছিলাম শান্তি, ভালোবাসা আর একটুখানি সুখ৷ কিন্তু ভাগ্য আমাকে দিলো কষ্ট, অভিমান আর একাকিত্ম। আমি চেয়েছিলাম জীবনের অংশ বানাতে, কিন্তু ভাগ্য চাইলো আমাকে একা ফেলে দিতে...! নিজের প্রতি আমার কোনো অভিযোগ নেই,। কিন্তু কষ্ট হয় এ ভেবে, যদি ভাগ্য একটু সহায় হতো, তাহলে হয়তো আমার গল্পটা অন্য রকম হতো। আজও নিজেকে প্রতিদিন প্রশ্ন করি, কোথায় ভুল করলাম? কিন্তু উত্তর পাই না। হয়তো ভুলটা ছিলো আমার স্বপ্ন দেখার। হয়তো ভুল টা ছিলো ভাগ্যের উপর ভরসা করার। তোমাকে দোষ দিয়ে কি লাভ? করাণ ভাগ্য তো ছিল নিষ্ঠ😅
2026-10-05 07:34:16
0
sk.hossain6246
sk. Hossain :
তোমাকে দোষ দেই না, কারণ আমি জানি দোষ ছিলো সময়ের, পরিস্থিতির আর হয়তো নিজেরই। সব কিছু ঠিক থাকার পরেও কেনো যেন সব এলোমেলো হয়ে গেল। দোষ দেই নিজের ভাগ্যকে, যে ভাগ্য কখনো আমার মনের কথা বুঝল না। _ আমি চেয়েছিলাম শান্তি, ভালোবাসা আর একটুখানি সুখ৷ কিন্তু ভাগ্য আমাকে দিলো কষ্ট, অভিমান আর একাকিত্ম। আমি চেয়েছিলাম জীবনের অংশ বানাতে, কিন্তু ভাগ্য চাইলো আমাকে একা ফেলে দিতে...! নিজের প্রতি আমার কোনো অভিযোগ নেই,। কিন্তু কষ্ট হয় এ ভেবে, যদি ভাগ্য একটু সহায় হতো, তাহলে হয়তো আমার গল্পটা অন্য রকম হতো। আজও নিজেকে প্রতিদিন প্রশ্ন করি, কোথায় ভুল করলাম? কিন্তু উত্তর পাই না। হয়তো ভুলটা ছিলো আমার স্বপ্ন দেখার। হয়তো ভুল টা ছিলো ভাগ্যের উপর ভরসা করার। তোমাকে দোষ দিয়ে কি লাভ? করাণ ভাগ্য তো ছিল নিষ্ঠ
2026-10-04 06:45:11
0
mdsayem97171
ব্যর্থ কবি 🖋️📓 :
অল্প কিছু ভালোবাসা পেয়েছিলাম। তখন মনে হয়েছিল, এতটুকুই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সেই অল্প কিছু কথা, একটু যত্ন, কিছু প্রতিশ্রুতি আর কিছু স্বপ্নকে আমি সারাজীবনের সত্যি ভেবে হৃদয়ে যত্ন করে রেখে দিয়েছিলাম। কারণ আমি কখনো অনুভূতিকে হিসাব করে ভালোবাসতে শিখিনি। যে যতটুকু মায়া দিয়েছে, আমি তার চেয়েও বেশি বিশ্বাস ফিরিয়ে দিয়েছি। কিন্তু সময় খুব নীরবে সত্যিটা সামনে এনে দাঁড় করাল। যে অনুভূতিগুলোকে আমি সত্যি ভেবেছিলাম, সেগুলোর অনেকটাই ছিল ক্ষণিকের। যে প্রতিশ্রুতিগুলোকে আমি ভবিষ্যৎ ভেবেছিলাম, সেগুলো সময়ের সঙ্গে হারিয়ে গেল। তখন সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল ভালোবাসা হারানোর জন্য নয়, বরং এই উপলব্ধির জন্য যে আমি যেটাকে সত্যি মনে করে আগলে রেখেছিলাম, সেটি হয়তো আমার একারই অনুভূতি ছিল। তবুও আজ আর কোনো অভিযোগ নেই। কারণ মিথ্যা অনুভূতি দীর্ঘদিন টিকে থাকতে পারে না, কিন্তু সত্যিকারের ভালোবাসা মানুষকে বদলে দেয়। হয়তো আমি যা পেয়েছিলাম, তা স্থায়ী ছিল না। কিন্তু আমি যেভাবে ভালোবেসেছিলাম, সেটি আমার কাছে আজও সত্যি। সেই সত্যিটুকু নিয়েই আমি বেঁচে আছি। আজ বুঝি, সব গল্পের শেষ একসঙ্গে হয় না। কিছু গল্প শুধু মানুষকে গভীর করে, কিছু সম্পর্ক মানুষকে নীরব করে, আর কিছু স্মৃতি মানুষকে শেখায়, ভালোবাসা শুধু পাওয়ার নাম নয়, কখনো কখনো ছেড়ে দিয়েও ভালোবাসা যায়। অল্প কিছু ভালোবাসা পেয়েছিলাম। যদি সেটি সত্যিই মিথ্যা হয়ে থাকে, তবুও আমার অনুভূতিগুলো মিথ্যা ছিল না। কারণ আমি অভিনয় করিনি, আমি মন থেকে ভালোবেসেছিলাম। আর সেই সত্যটাই আজও আমার সবচেয়ে বড় পরিচয়। 🖤🥺💘
2026-10-07 13:23:35
0
md.asif.rayhan65
নিরবতা নিঃশ্বাস :
নিজেকে অনেক সুখী লাগে তোমাকে পেয়ে
2026-10-07 14:24:19
0
user4273931133396
📒শেষ পাতা📑📃 :
জানো... আমি তোমাকে শুধু ভালোবাসি না, আমি তোমাকে প্রতিটা মুহূর্তে অনুভব করি।💔😔 দিনের শুরু থেকে রাতের শেষ পর্যন্ত, যেখানে থাকি না কেন আমার মাথার ভিতর, আমার মনে, আমার শ্বাসে তুমি লেগে থাকো নিঃশব্দে। কখনো চেষ্টাও করে হয় না, তুমি পাশে নেই, তবুও মনে হয় তোমার উপস্থিতিটা আমি চারপাশে ঘুরে বেড়াচ্ছি😔💔 আমি বলি না এটা ভালোবাসা, না অভ্যাস কিন্তু আমি জানি, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ।❤️😔 তোমার ছোট ছোট কথা, তোমার হাসি, তোমার অভিমান সবকিছু আমার ভিতরে এমনভাবে জায়গা করে নিয়েছে যে, আমি চাইলে এগুলো থেকে বের হতে পারি না, আর যদি পারতাম, বের হতেও চাই না।🤍 দুনিয়া বলুক, আমি ঠিক না সময়ের সাথে যাবো। আমি শুধু চাই, এই অনুভূতিটা যেন কখনো শেষ না হয়।💔 কারণ আমি এমন একটা জায়গায় এসে গেছি যেখানে "ভালোবাসি" শব্দটা ছোট লাগে। তোমাকে আমি তার থেকেও বেশি কিছু মনে করি।💔 প্রতিটা আমার প্রতিটা চিন্তার শুরু, আর প্রতিটা রাতের শেষ ভাবনা।💔😔 তুমি না থাকলেও, তোমাকে নিয়েই আমি বেঁচে থাকি... আর এটাকেই হয়তো বলে একটা মানুষকে সত্যি সত্যি ভালোবাসা...!!😔❤️> *`⎯꯭ͯ⟶꯭𔒝
2026-10-01 10:17:06
0
bdrjamitgaming
亗  Ā_m_î_t-𝚉𝚡 亗 ×͜× :
×͜×:এত ভালোবাসা, এত যত্ন, এত বিশ্বাস, এত সম্মান, তার পরও ছেড়ে চলে গেলেন। দোষ টা আপানার না দোষ টা আমার গরীব হয়ে চাঁদ ধরতে গিয়ে ছিলাম --💔❤️‍🩹
2026-09-28 19:13:50
0
mdjoni3995
মোঃমাহাবুব মিজি :
আমি থাকি আর না থাকি তুমি সব সময় হাসি-খুশি থেকো, তুমি মানুষটা আমার অনেক সখের। হয়তো জীবন সব সময় একরকম থাকে না, সময়ের স্রোতে অনেক কিছু বদলে যায়। কিন্তু তোমার প্রতি আমার এই ভালো লাগা আর মায়া কোনোদিন কমবে না। তুমি হলে সেই মানুষ, যাকে আমি নিজের চেয়েও বেশি আগলে রাখতে চেয়েছি। আমার দুনিয়ায় তোমার উপস্থিতিটা আমার কাছে শ্রেষ্ঠ কোনো উপহারের চেয়ে কম কিছু নয়। মাঝে মাঝে ভাবি, ভাগ্যের কী অদ্ভুত খেলা! কোনো কোনো মানুষ হৃদয়ের এত গভীরে জায়গা করে নেয় যে, নিজের অস্তিত্বের চেয়েও তাকে বেশি আপন মনে হয়। আমার কাছে সেই মানুষটা হলে তুমি। তোমার ওই এক চিলতে হাসি আমার সারাদিনের ক্লান্তি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। আমি জানি না ভবিষ্যতে আমাদের জন্য কী অপেক্ষা করছে, কিংবা আমাদের পথগুলো একই সমান্তরালে চলবে কি না। তবে পৃথিবীর যেখানেই থাকি, আমি চাই তোমার এই নির্মল হাসিটা যেন কখনো ম্লান না হয়। তুমি হাসলে আমার শহরটা পূর্ণতা পায়, আর তুমি ভালো থাকলে আমার না বলা হাজারো প্রার্থনা সার্থকতা খুঁজে পায়। ভালো থেকো প্রিয়, নিজের খেয়াল রেখো। কারণ তোমার ভালো থাকার ওপর আমার মনের শান্তি নির্ভর করে। তুমি ছিলে, আছ এবং সব সময় আমার সবচেয়ে পছন্দের 'সখের মানুষ'🫴🫶💔
2026-09-18 16:51:03
0
taniyataniya193
𝐓>•🫀 :
caption ta kew dew plz 🥹
2026-09-17 12:57:36
0
sohenrana6
sohelrana6 :
🥰🥰🥰
2026-09-13 03:25:10
0
loverbo986
নিজের আকা ছবি :
⎯⃝🧃🍒:মায়াটা" 🥲 হচ্ছে এমন একটা জিনিস যে কেউ হাজার চেষ্টা করেও মায়া তৈরি করতে পারে না "আবার" 🥲 কারো প্রতি মায়া জন্মে গেলে হাজার চেষ্টা করেও মায়াটা🥲 কাটিয়ে ওঠা যায় না...! 🥲🥀💔
2026-10-10 05:25:10
0
sheikrahulraj
Sk Rahul Raj 🥀🥀 :
* পাখি, আমার তোমাকে অনেক কথা বলার আছে.. বুকের ভেতর হাজারটা কথা জমে আছে, কিন্তু বলতে পারি না। আমি শুধু অসহায়ের মতো আকাশের দিকে সব সময় তাকিয়ে থাকি। চাইলেই তো আর সবকিছু করা যায় না, চাইলেই সব কথা বলা যায় না" কিছু কথা বলার জন্য পরিস্থিতি লাগে, আবার ভাগ্যও লাগে। আমাদের সেই ভাগ্যটাই হলো না..!!❤️‍🩹🕊️
2026-10-11 07:40:58
0
ovimany17
✭অভিমানী࿐🖤 :
প্রেমে পড়া বারণ! তাও প্রেমে পড়েছি! মনে করা বারণ! তাও রোজ নিয়ম করে মনে করছি!😌❤️‍🩹
2026-09-16 00:37:33
0
sadhin6955
❤️‍🔥 রহস্যময়ী ❤️‍🔥 :
আচ্ছা আপনি কি সত্যিই কখনো আমাকে ভালোবেসে ছিলেন................!! একদিনের জন্য হোক, এক মিনিট এর জন্য হোক বা ধরেন এক সেকেন্ড এর জন্য, ভালোবেসেছিলেন কি? ইদানিং আমার খুব জানতে ইচ্ছা হয়, আপনি কি আমাকে কখনো ভালোবেসে ছিলেন নাকি পুরোডাই ছিলো একটা ঘোর.. আচ্ছা আপনার করা প্রতিশ্রুতি, বিশ্বাস, আশা, আমাকে পাওয়ার আকুলতা সবডাই কি তবে মিথ্যা ছিলো? কেউ কাউকে ভালোবাসলে কি এভাবে নিঃস্ব করে ফেলে যেতে পারে? আপনি তো জানতেন আমি আপনারে কতটা চাই, তাহলে কেনো আমাকে এভাবে মাঝ সমুদ্রে ফেলে গেলেন? আপনার পরিবর্তন হয়ে যাওয়া ব্যথার সাগর যে অসীম বড়! কথা ছিলো দুজনে সুখের ঘর বাঁধবো,, সুখ টুক আপনি নিয়ে গেলেন আর আমাকে রেখে গেলেন শূন্য !! এখন আপনি অন্য কারো ঠোঁটের হাসি, অন্য কারো শান্তির নিঃশ্বাস, আর আমি পড়ে রইলাম সেইভাবেই যে ভাবে মৃত লাশ মানুষ কবরে রেখে আসে.. আপনি আমাকে রেখে গেছিলেন, আমাকে রেখে যাওয়ার সময় কি একটুও মায়া লাগেনি আমার জন্য? আপনার মনে প্রশ্ন জাগেনি; মানুষটা আমাকে ছাড়া কিভাবে থাকবে! ভালোবাসলে কি এমন করা যায়? তাহলে কি আপনি কখনোই আমাকে ভালোবাসেন নি..!!💔😔
2026-09-13 11:04:18
0
abubakkoarsiddik5
কাঁদো বাঙালি কাঁদো 🇧🇩🇧🇩 :
❤️‍🩹😥
2026-08-26 05:29:29
0
To see more videos from user @md.ridoy7198, please go to the Tikwm homepage.

Other Videos


About