@g081962: কেন বলছ—“ওরা ১৬ বছর খেয়েছে, আমরা খেলে দোষ কী?” অন্যায় কেউ করেছে বলে আমাদেরও অন্যায় করার অধিকার তৈরি হয় না। অন্যায়ের জবাব আরেকটি অন্যায় দিয়ে দেওয়া যায় না। শরম হয় না? লজ্জা হয় না? হায়া হয় না? জাতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়ে মানুষের ক্ষতি করার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি জাতির জন্য কী করতে পারো—মানুষের কল্যাণ, নাকি মানুষের ক্ষতি? চাঁদাবাজি কেন করবে? জুয়া, চুরি, টাকাবাজি ও অন্যায়ভাবে মানুষের কাছ থেকে অর্থ আদায় কেন করবে? মানুষকে হয়রানি করবে কেন? কাউকে অপমান করবে কেন? ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের অধিকার কেড়ে নেবে কেন?