@shiponmia765: সিঙ্গাপুরে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে জন্মহার। আশঙ্কাজনকভাবে জন্মহার কমে যাওয়ার ‘সুপার-এজড সোসাইটি’ হওয়ার পথে রয়েছে বিশ্বের অন্যতম ধনী এই নগররাষ্ট্রটি। অর্থাৎ, শিগগিরই দেশটির জনসংখ্যার প্রায় ২০ শতাংশ ৬৫ বছর ও তার বেশি বয়সী হতে চলেছে। এমন পরিস্থিতিতে জন্মহার বাড়াতে বড় ধরনের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে সিঙ্গাপুর সরকার। ঘোষণা অনুযায়ী, এখন থেকে সিঙ্গাপুরের কোনও নাগরিক সন্তান জন্ম দিলেই সরকারের কাছ থেকে পাবেন প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলার (প্রায় ৬৭ লাখ টাকা)। রোববার (২৩ আগস্ট) ২০২৬ সালের ন্যাশনাল ডে র্যালিতে এ প্রণোদনার ঘোষণা দেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং। খবর ইকোনমিক টাইমসের তিনি বলেন, নতুন ‘এসজি চাইল্ড সাপোর্ট প্যাকেজ’-এর অধীনে সর্বোচ্চ ৬২ হাজার সিঙ্গাপুর ডলার এবং বিদ্যমান সুবিধার অধীনে প্রায় ৭ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার দেওয়া হবে। ন্যাশনাল পপুলেশন অ্যান্ড ট্যালেন্ট ডিভিশন-এর তথ্যমতে, নতুন প্যাকেজটি পূর্বের দুটি স্কিমকে একত্র করে প্রণয়ন করা হয়েছে। নতুন প্যাকেজের মধ্যে রয়েছে ১ এপ্রিল ২০২৭ বা তার পরে জন্মগ্রহণকারী প্রতিটি যোগ্য শিশুর জন্য ১০ হাজার সিঙ্গাপুর ডলারের নগদ উপহার, যা জন্মের প্রথম ১২ মাসের মধ্যে দুটি কিস্তিতে প্রদান করা হবে। এছাড়া, শিশুর জীবনের প্রথম ১৬ বছরের জন্য বার্ষিক ২ হাজার সিঙ্গাপুর ডলার ক্রেডিট হিসেবে দেওয়া হবে, যার মোট পরিমাণ দাঁড়াবে ৩২ হাজার সিঙ্গাপুর ডলারে। #আল্লাহ্_সর্বশক্তিমান☝️❤️🕋
MD: Shipon Ahmed🇧🇩🤘✈️✈️🇰🇼
Region: KW
Tuesday 25 August 2026 00:54:37 GMT
Music
Download
Comments
Alam Tuhin 🇸🇬🇧🇩🇨🇦🇨🇰❤️ :
শুধু এক বার আইন পাস করে দিক বাংলা দেশী ছেলেরা সিঙ্গাপুরে বিয়ে করতে পারবে। কোনো টাকার দরকার নেই আল্লাহর রহমতে দেখবেন সন্তানের অভাব পরবে না ইনশাআল্লাহ। 💖
2026-08-25 09:13:42
25
Rana :
@Alam Tuhin 🇸🇬🇧🇩🇨🇦🇨🇰❤️:শুধু এক বার আইন পাস করে দিক বাংলা দেশী ছেলেরা সিঙ্গাপুরে বিয়ে করতে পারবে। কোনো টাকার দরকার নেই আল্লাহর রহমতে দেখবেন সন্তানের অভাব পরবে না ইনশাআল্লাহ। 💖
2026-08-25 13:15:33
5
মিষ্টি মেয়ে :
শুধু আইন করুক যদি কোনো প্রবাসীর সন্তান সিঙ্গাপুরে জন্ম নেই তাকে ও টাকা দেওয়া হবে এবং নাগরিক করে দেওয়া হবে তাহলে সন্তানের অভাব হবে না
2026-08-25 17:54:34
0
Black Diamond :
আমগোর সিটিজেনশিপ দিলেই তো হয়।
2026-08-25 15:25:59
0
Gias Uddin239 :
2026-08-25 12:49:12
0
🍁sad_nayme_10🍁 :
আর আমাদের দেশে দেয় 50 হাজার টাকা,,তাও আবার অনেক দৌড়াদৌড়ি করে আনতে হয়
2026-08-25 14:07:49
0
দুষ্ট ছেলে :
রিন দিবে 😂
2026-08-25 12:48:03
0
সিঙ্গাপুর প্রবাসী ✈️🇸🇬✈️🇸🇬 :
💖💖💖
2026-08-25 10:41:23
1
🥰🚻 love Story 🇸🇬🌺🌷 :
😁😁😁
2026-08-25 06:53:58
1
Md Hamiul Islam :
🥰🥰🥰🥰🥰
2026-08-25 16:29:13
0
0987 :
🥰🥰🥰
2026-08-25 13:04:22
0
Ahamed Robin :
😂😂😂
2026-08-25 06:51:15
0
Sopon Ahmed :
💝💝💝
2026-08-25 17:09:20
0
To see more videos from user @shiponmia765, please go to the Tikwm
homepage.