হৃদয়ের কথা সবচেয়ে কঠিন অনুভূতি হল কাউকে মনে মনে খুব করে মিস করা, অথচ তাকে সেটা বলার মত কোন অধিকার না থাকা। কিছু মানুষ জীবনে আসে খুব অল্প সময়ের জন্য, কিন্তু মনের গভীরে এমন এক মায়ার বাঁধন তৈরি করে যায়, যা আজীবন ছিড়ে ফেলা সম্ভব হয় না। বিচ্ছেদ হয়তো মানুষকে সাময়িকভাবে আলাদা করে দেয়, কিন্তু এই যে পিছুটান, এই যে অবহেলা আর একাকীত্ব, এগুলো মানুষকে প্রতিদিন তিল তিল করে শেষ করে। সবাই বলে সময়ের সাথে সাথে নাকি সব ক্ষত শুকিয়ে যায়, কিন্তু বাস্তবতা হলো ক্ষত কখনো শুকায় না। আমরা শুধু সেই কষ্টের সাথে বেচে থাকার অভ্যাস করে নেই। হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা কান্নাগুলো দেখার মতো এই ব্যস্ত পৃথিবীতে বড্ড অভাব। যাকে সবচেয়ে বেশি আপন ভাবা হয়েছিল, দিন শেষে সেই মানুষটাই যখন সবচেয়ে বড় দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়, তখন আসলে ভাগ্য ছাড়া আর কাউকে দোষ দেওয়ার থাকে না। অনুভূতিগুলো যখন সস্তা হয়ে যায়, তখন নীরবতাই হয়ে ওঠে একমাত্র আশ্রয়।