苏菲安 :
চারদিকে মৃত্যুর ছড়াছড়ি, মুখে মুখে শুধু মরামরি, জীবন এমন কি আহামরি, যে শুধু বেঁচে থাকার জন্য হা হা করি! রাস্তা যত লাশের ধারা, স্বপ্ন গুলো বন্দুক ধরা! পেটের কাছে নিতির হারা, নিতিবাক্য বলে সভ্য যারা। হাসি এখানে বিজ্ঞাপন, কান্না ব্যাক্তিগত দোষ।ভালো থাকা বিলাসিতা, বেঁচে থাকাই অনাধিকার ঘোষ। এ-শহরে মরলে খবর, বাঁচলে কেউ খোঁজ রাখে না, তাই তো মানুষ ভাব ধরে মরার জীবনটাকে আর ডাকে না। কোন জেদে টিকে থাকি ভাঙা শরীর, জেদ্দী মন, হয়তো বাচাঁটাই প্রতিবাদ মরুভূমির শাসন শাসন,,,😔💔
2026-09-01 04:22:21