Not SmartBoy :
আমি তোমাকে নিজের করে পাওয়ার জন্য ভালোবাসিনি!
আমার হৃদয় তোমারে নিজের মতো করে বেছে নিয়েছিল
কিন্তু জীবনের সবচেয়ে কঠিন সত্য হলো,সব ভালোবাসার শেষে এক হয় না-কেউ ভালোবাসা পায়, আবার কেউ শুধু ভালোবেসে যাওয়ার গল্প হয়ে থাকে
আমি বিশ্বাস করেছিলাম, আমার মায়া একদিন তোমাকে ফিরিয়ে আনবে
কিন্তু তুমি হয়তো ভেবেছিলে, নতুন কোনো পথই তোমার জন্য ভালো
তাই শেষ পর্যন্ত তুমি তোমার মতো চলে গেলা, আর আমি আমার অনুভূতিগুলো নিয়েই থেকে গেলাম
আজ বুঝি, শুধু ভালোবাসলেই কাউকে পাওয়া যায় না, অনেক সময় মানুষ সবচেয়ে বেশি হারায়, যাকে সবচেয়ে বেশি ভালোবাসে
তবুও আমার ভালোবাসার প্রতি কোনো আফসোস নেই, কারণ আমি অভিনয় করিনি, প্রতারণা করিনি, অর্ধেক মন নিয়ে ভালোবাসিনি-আমি সত্যি সত্যিই ভালোবেসে ছিলাম, তাই হয়তো তোমারে পাইনি
কারণ এই পৃথিবীতে সব সত্যিকারের ভালোবাসার শেষটা এক হয় না
কিছু ভালোবাসা শুধু স্মৃতি হয়ে থাকে, আর কিছু মানুষ সারাজীবন কারো জন্য নীরবে দোয়া করেই বেঁচে থাকে-যেমন আমি..!💔
2026-08-25 16:12:25