ইয়া আল্লাহ! আজ আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ-এর জন্মদিন—এত আনন্দের একটি দিন, অথচ আমার মনে আজ কোনো আনন্দ নেই। 🥹💔
ইয়া আল্লাহ, তুমি তো আমার নানির অবস্থা জানো। তিনি একদমই ভালো নেই। 😭 তুমি দয়া করে তাকে সুস্থতা দান করো, তাকে নেক হায়াত দাও, মাবুদ।
আমি তো ছোট, ইয়া আল্লাহ। আমার হায়াত থেকে কিছু হায়াত নিয়ে হলেও তুমি আমার নানিকে সুস্থ করে দাও। 🥹🤲 তুমি ছাড়া আর কেউ সুস্থতা দেওয়ার ক্ষমতা রাখে না।
ইয়া আল্লাহ, তোমার প্রিয় নবী ﷺ-এর আগমনের এই পবিত্র দিনে তোমার দরবারে আমি আমার নানির সুস্থতা ভিক্ষা চাইছি। তুমি আমার এই দোয়া কবুল করো, মাবুদ। আমার নানির ওপর রহম করো, তার কষ্ট দূর করে দাও এবং তাকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। 😭🤲
হে আল্লাহ, তুমি আমার মনের কথা জানো, আমার কান্না জানো, আমার নানির জন্য আমার ভালোবাসাও জানো।
তুমি মুখ ফিরিয়ে নিও না, মাবুদ। আমার নানিকে সুস্থ করে দাও।
আমিন ইয়া রাব্বাল আলামিন। 🤲🥹❤️