@shows351: জীবন আমাকে কখনো হাসায়, আবার কখনো এমন কিছু কষ্টের মুখোমুখি দাঁড় করায় যা সহ্য করা কঠিন হয়ে পড়ে। কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না-পরিবর্তনে এই পৃথিবীর একমাত্র নিয়ম। যে সুখ আমাকে হাত বাড়িয়ে ডেকেছিল, কেউ যেমন একদিন অলক্ষ্যে হারিয়ে গেছে, তেমনি বুকের ভেতর চেপে বসা কষ্টগুলোও আজীবন রাজত্ব করতে পারবে না। ধৈর্য্যে ধরা ছাড়া হয়তো এই মুহূর্তে আমার আর কিছুই করার নেই। তবে মনকে এই সান্তনাটুকু দেওয়াই যায়, সুখের যদি স্থায়িত্ব না থাকে, তবে দুঃখের এতো অহংকার কিসের? এটাও কেটে যাবে, সময়ের স্রোতে। এই মেঘ কেটে একদিন আলো আসবে।"❤️‍🩹🌸

Secret 🤫
Secret 🤫
Open In TikTok:
Region: BD
Tuesday 25 August 2026 12:53:32 GMT
46211
2170
37
134

Music

Download

Comments

mr.rejowan.vai
M.Rejowan... :
মানুষ মূলত একা, যতই বন্ধু বান্ধব থাকুক না কেনো মানুষ একাই।আইসিইউর চার দেয়ালের মধ্যে খুব অন্তিমকালে একজোড়া কৃতিম হাত দিয়ে যখন মানুষকে সুস্থ করার প্রয়াস চলতে থাকে তখন আসলেই মনে হয় পৃথিবীতে মানুষ বড্ড একা,আর একাকীত্ব বড্ড ভয়ংকর। মানুষ যতই সুন্দর করে গুছিয়ে বলুক না কেন, একাকিত্ব সুন্দর, আসলে একাকিত্ব সুন্দর হয় না । নয়তো মৃত্যু পথযাত্রী একটা মানুষের হাহাকারে কৃতিম হাতের উষ্ণতার প্রয়োজন হত না। একটা চেনা গায়ের গন্ধে নিজেকে অসহায় বোধ করত না । চেনা স্পর্শের প্রয়োজনীয়তা অনুভব করত না । চেনা কণ্ঠের আশায় বেকুল হত না । যারা বলে একাকিত্ব সুন্দর তাদের ভেতরটা মরে যায় । শুধু নিজেদের একটা আশা দিয়ে রাখে যে একাকিত্ব আসলে সুন্দর । কারণ তাদের একাই চলতে হয়, একাই বাঁচতে হয়, খেতে হয়, ঘুরতে যেতে হয় । কেউ পাশে থাকে না ।পাশে থাকার মতো দুটো হাত তারা খুঁজেই পায় না। নিজের শান্তিটুকু জন্য মানুষ বারবার বলে একাকিত্ব সুন্দর।প্রত্যেকটা একাকিত্বের রাত জানে একটা মানুষের জীবন কতটা ভ'য়ঙ্কর অ'প্রাপ্তি দিয়ে চলে যায় । প্রত্যেকটা নির্ঘুম রাত জানে একাকিত্ব কতটা সুন্দর । ঘরের চারটা দেওয়াল জানে, বিছানা,বালিশ এসব কিছুই সাক্ষী একাকিত্ব আসলে কতটা সুন্দর । কতটা.....!
2026-08-28 06:33:28
6
protiroy8
⚠️Proti Roy⚠️ :
Caption..
2026-08-27 08:30:53
2
asifuzzam
A S I F :
এই পৃথিবীতে কেউ ১৬ আনা আপন হয় না। একটা সময় মনে হয়, এই মানুষটা আমার খুব আপন। আমার খা"রাপ সময়ে থাকবে, ভালো সময়ে থাকবে, আমাকে বুঝবে। কিন্তু সময় গেলে আস্তে আস্তে বোঝা যায়— মানুষ আসলে তার নিজের জীবন নিয়েই বেশি ব্যস্ত। কেউ ইচ্ছা করে দূরে যায়, কেউ পরিস্থিতির কারণে। আবার কেউ পাশে থেকেও আর আগের মতো থাকে না। তাই এখন আর কাউকে পুরোপুরি নিজের ভাবতে ভ"য় লাগে। কারণ মানুষ যত আপনই হোক, তার ভেতরে একটা আলাদা পৃথিবী থাকে— সেখানে সব সময় আমাদের জায়গা হয় না। হয়তো এটাই সত্যি— কেউ পুরোপুরি কারও হয় না, তবুও আমরা মানুষ বলেই কাউকে না কাউকে ১৬ আনা আপন ভেবে ফেলি।
2026-09-07 15:25:02
3
mosahid.khan6
🤟💯সিলেটি ফুয়া আমি💯👉🤪 :
জীবনের কিছু অধ্যায় এমন হয়, যেগুলো আমরা কখনোই লিখতে চাই না, তবুও ভাগ্য যেন জোর করেই সেই পৃষ্ঠাগুলো আমাদের দিয়ে লিখিয়ে নেয়। আমি হয়তো বাইরে থেকে এখনো আগের মতোই আছি—হাসি, কথা বলি, সবার সাথে মিশি… কিন্তু ভেতরে ভেতরে আমি কতবার যে ভেঙে গেছি, সেটা কেউ কখনো দেখেনি, দেখার চেষ্টাও করেনি। কিছু রাত আছে, যেগুলো শুধু রাত না—ওগুলো একেকটা যুদ্ধ। চারপাশে নীরবতা থাকে, কিন্তু মাথার ভেতর হাজারটা চিন্তা, হাজারটা স্মৃতি, হাজারটা অপূর্ণতা একসাথে চিৎকার করতে থাকে। ঘুমাতে চাই, কিন্তু ঘুম আসে না… ভুলে যেতে চাই, কিন্তু কিছু স্মৃতি এতটাই গভীর যে চোখ বন্ধ করলেই সব আবার সামনে ভেসে ওঠে। মানুষ বলে, সময় সব ঠিক করে দেয়… কিন্তু সময় শুধু শিখিয়ে দেয় কিভাবে কষ্টটা লুকিয়ে রাখতে হয়। আগে কাঁদতে পারতাম, এখন আর কাঁদতেও পারি না—কারণ কান্নাটাও যেন ভেতরে জমে পাথর হয়ে গেছে। কেউ যদি জিজ্ঞেস করে, “তুমি কেমন আছো?”—আমি হেসে বলি “ভালো আছি”… অথচ সেই “ভালো” শব্দটার ভেতরে কতটা ভাঙাচোরা লুকিয়ে আছে, সেটা কেউ বুঝে না..!🦋🤍
2026-08-31 20:08:50
6
meherin970
🌸ريشة اسلام🌸 :
ক্যাপশন
2026-08-26 09:37:05
2
jesmin9090
Jesmin :
vlo somoi er opekhai amio ase kinto kobe pabo ami 🥺
2026-09-10 14:31:59
0
meher00006
**H..I..M..I**🕊️🌿 :
somoy thiki chole jay kintu mone thke jay kisu mnuser sriti ja kokhonoi amra vhulte parina 😥❤️‍🩹
2026-08-29 10:18:38
0
sumaiyaakter56167
ছুমাইয়া ইসলাম :
সাপোর্ট চাই
2026-09-26 17:10:14
0
..your_fahima
♡Birdflower♡ :
2026-09-03 00:00:37
0
shahriya100
®️~◾ :
আমি তোমাকে শুধু ভালোবাসি না, আমি তোমাকে প্রতিটা মুহূর্তে অনুভব করি!দিনের শুরু থেকে রাতের শেষ পর্যন্ত, যেখানেই থাকি না কেন। আমার মাথার ভেতর, আমার মনে, আমার শ্বাসে তুমি লেগে থাকো নিঃশব্দে!কখনো হঠাৎ করে মনে হয়, তুমি পাশে নেই, তবুও কেন যেন তোমার উপস্থিতিটা আমার চারপাশে ঘুরে বেড়ায়! আমি বুঝি না এটা ভালোবাসা, না অভ্যাস কিন্তু আমি জানি, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ!তোমার ছোট ছোট কথা, তোমার হাসি, তোমার অভিমান। সবকিছু আমার ভিতরে এমনভাবে জায়গা করে নিয়েছে যে, আমি চাইলেও এগুলো থেকে বের হতে পারি না। আর সত্যি বলতে, বের হতেও চাই না! আমি চাই না দুনিয়া বদলাক আমি চাই না সময় থেমে যাক। আমি শুধু চাই, এই অনুভূতিটা যেন কখনো শেষ না হয়!কারণ আমি এমন একটা জায়গায় এসে গেছি যেখানে ভালোবাসি শব্দটা ছোট লাগে। তোমাকে আমি তার থেকেও বেশি কিছু মনে করি! তুমি আমার প্রতিটা চিন্তার শুরু, আর প্রতিটা রাতের শেষ ভাবনা। তুমি না থাকলেও, তোমাকে নিয়েই আমি বেঁচে থাকি- আর এটাকেই হয়তো বলে একটা মানুষকে সত্যি সত্যি ভালোবাসা...!!
2026-08-28 19:55:02
0
romana_riya
✨🕊️RiYa Appi🕊️✨ :
support korle support paben.......
2026-08-29 09:59:19
0
md.riyazul.islam508
MD Riyazul Islam :
🥰🥰🥰
2026-08-30 01:30:13
1
nill16845
nill :
🥰🥰🥰
2026-08-25 14:12:27
2
shazurahman1
Shazu Rahman🇧🇩🇧🇩 :
❤️❤️❤️
2026-09-15 15:23:29
0
sadikaapu
🎀TASNIA🎀 :
🥰
2026-09-12 06:43:44
0
md.asraful71011
🥀💔 মিথ্যে অনুভূতি 💔🥀 :
👽
2026-09-02 08:46:00
0
masummiraj1
Masum Miraj1 :
♥️
2026-09-15 10:12:51
0
mamunpodder4669
🦋🫧🌷🅼︎🅰︎🅼︎🆄︎🅽︎🌷🫧🦋 :
❤️❤️❤️
2026-09-08 10:17:29
0
md_didar12
💔🥀সুখ বীহিন জীবন ...💐🥀 :
💖💖💖
2026-09-20 07:59:33
0
amarpakhi128
✨♡𝐘𝐨𝐮𝐫_𝐩𝐫𝐢𝐧𝐜𝐞𝐬𝐬♡✨ :
📆
2026-08-29 03:05:08
0
jggyyjjrjvfj
🦋🥀Choite🥀🦋 :
@😅😅
2026-10-06 16:56:34
0
swapnilhasanblogs
SWAPNIL HASAN BLOGS :
বিশ্বাস করো, আমি নিজেও জানি না তোমাকে কেন এত ভালোবাসি। হয়তো ভালোবাসার সব প্রশ্নের উত্তর হয় না। কিছু মানুষ জীবনে আসে, আর অদ্ভুত এক মায়ায় জড়িয়ে ফেলে। তাদের জন্য কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, তবুও তারা হৃদয়ের সবচেয়ে আপন হয়ে যায়। বিশ্বাস করো, আমি অনেক বার নিজেকে প্রশ্ন করেছি তোমার মাঝে এমন কী আছে, যার জন্য তোমাকে এতটা ভাবি? কেন দিনের শুরুতে তোমার কথা মনে পড়ে, কেন রাত গভীর হলে তোমার স্মৃতিগুলো এসে মনকে ভারী করে তোলে? কিন্তু কোনো উত্তর পাইনি। হয়তো তোমার হাসির জন্য নয়, তোমার সৌন্দর্যের জন্যও নয়। হয়তো ভালোবাসি শুধু এই কারণে যে তুমি তুমি— তোমার উপস্থিতি আমার পৃথিবীটাকে অন্যরকম করে দিয়েছিল। তোমার নামটা শুনলেই বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি জানি না কেন তোমার জন্য এত অপেক্ষা করি, কেন তোমার একটা খোঁজ পাওয়ার আশায় প্রতিদিন মনটা দরজার দিকে তাকিয়ে থাকে। আমি জানি না কেন হাজার কষ্টের পরও তোমার প্রতি কোনো অভিযোগ জমাতে পারি না। শুধু এতটুকু জানি, তোমাকে ভালোবাসাটা আমার ইচ্ছা ছিলো না, কিন্তু তোমাকে ভালোবেসে ফেলা আমার জীবনের সবচেয়ে সত্য ঘটনা। বিশ্বাস করো, যদি ভালোবাসার কোনো হিসাব থাকতো, তবে হয়তো আমি উত্তর খুঁজে পেতাম। কিন্তু তোমার প্রতি আমার অনুভূতি গুলো কোনো যুক্তি মানে না তাই আজও বলতে হয়🫵🏻 আমি জানি না কেন তোমাকে এত ভালোবাসি, শুধু জানি, পৃথিবীর সব কারণ হারিয়ে গেলেও তোমার জন্য আমার এই ভালোবাসাটা কখনো হারিয়ে যাবে না..!!🥺🖤🥀
2026-09-12 16:47:27
0
misty.biswas35
misty Biswas :
জীবন বড়ই অনিশ্চিত ও সংক্ষিপ্ত। জীবন এত পরিকল্পনা অল্প কিছু সময়ের মধ্যেই শেষ। আমরা কেউ কখনো বলতে পারবো না পরবর্তী সময়টা কেমন কাটবে। জীবন আসলেই অনিশ্চিত, কখন কি হবে কেউ জানে না। আমরা যতই পরিকল্পনা করি না কেনো, সময়ের স্রোত সব কিছু বদলে দিতে পারে এক মুহূর্তেই। এক মুহূর্তে সব ঠিকঠাক মনে হতে পারে, পরের মুহূর্তেই ঘটে কোন ঘটনা আমাদের পুরো জীবনটাই পাল্টে দিতে পারে। এই অনিশ্চয়তাই হয়তো জীবনকে রহস্যময় করে তোলে। কেউ জানে না, আগামীকাল কি অপেক্ষা করছে, সুখ নাকি দুঃখ? তবে কি জীবন অর্থহীন?
2026-09-04 09:35:13
0
To see more videos from user @shows351, please go to the Tikwm homepage.

Other Videos


About