Jannater Alo :
প্রতিনিয়ত শুনি তালাকের ধমক, তুমি চলে যাচ্ছ না কেন? তোমাকে কি আমি ধরে রাখছি, বের হয়ে যাও এক্ষুনি আমার বাসা থেকে না হলে তোরে তালাক দেব,চলে তো যেতে চাই, উফ, আমার যে দুইটা বাচ্চা আছে বাচ্চাদের কি হবে, আমার বাচ্চারা তো তিলে তিলে শেষ হয়ে যাবে, এই মনের কষ্ট কাউকে বলতে পারিনা পৃথিবীতে কষ্ট বোঝার মত কেউ নেই, কাউকে বলেও লাভ নাই, কারণ আমার দুঃখের কথা শুনে কেউ দুঃখী হবে না, এই পৃথিবীতে কাউকে দুঃখের কথা বলে আমি নিজেও শান্তি পায় না, হ্যাঁ দুজন মানুষকে আমি আমার দুঃখের কথা বলতাম এখন আমি তাদেরকে বলা ও ছেড়ে দিয়েছি, কারণ আমার জানা মতো কেউ কিছু করতে পারবে না, মাঝে মাঝে মনে হয় আমার হাত ভর্তি টাকা থাকতো আমি বাচ্চাদেরকে নিয়েই অনেক দূরে চলে যেতাম, সেটাও পাচ্ছি না, আমি মনে করি মেয়েদের অল্প হলেও কিছু ইনকাম করা দরকার, তা না হলে আমার মত মেয়েদের তিলে তিলে এই জীবনটা শেষ হয়ে যায়। প্রতিনিয়ত খোটা আর খোটা।
2026-08-25 17:15:00