@use333929022: তোমার বুঝা উচিত সেদিন যখন আমি মৃত্যুর পথদ্বারে দাঁড়িয়ে তখন তোমার খোজ মেলেনি কোথাও তুমি তোমার জীবন উল্লাসে ব্যস্ত। তোমার প্রিয়তমের মৃত্যুর সাথে লড়াইয়ের কথা তুমি জানতেও চাওনি। আমি সেদিন নির্জীব পাথর, শোকাচ্ছন্ন মোহে নিবিষ্ট। এ কি সেই মানুষ যার তরে আমার সমস্ত প্রেম উৎসর্গ করেছি ? নাকি আমার ভ্রম..? সেদিনের পর থেকে আমার সমস্ত প্রেমের কবর রচনা হয়েছে। তোমার অবহেলায় প্রেমের দাফন হয়েছে৷ তুমি আজ বহুবছর পেরিয়ে প্রায়শ্চিত্ত করার নিমিত্তে ফিরেছো। তবে আমার সমস্ত অনুভূতি মরে গেছে৷ হাজারো চেষ্টার প্রতিফলনেও তোমায় ধারণ করতে পারছি না আর। এ আবার কেমন প্রেম ? এতো দ্রুত মরে গেলোন? তোমায় দোষারোপ করছি না এ আমারই ব্যর্থতা। হয়তো তোমায় কম ভালবেসেছি 🌷❤️🩹🫀