তোরা দেখে যা আমেনা মায়ের কোলে
মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে।
যেন উষার কোলে,রাঙা রবি দোলে।
কুল-মাখলোকে আজ ধ্বনি উঠে কে এল ঐ
কলেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ঐ
খোদার জ্যোতি পেশানিতে ফোটে কে এলো ঐ
আকাশের গ্রহ তারা পরে লুটে কে এলো ঐ
পড়ে দরুদ ফেরেস্তা
বেহেশতের সব দুয়ার খোলে।
তোরা দেখে যা আমেনা মায়ের কোলে।
মানুষে মানুষে অধিকার দিল যে জন,
এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে জন।
মানুষের লাগি চিরদিন বেশ ধরিল যে জন,
বাদশা ফকিরে এক সামিল করিল যে জন।
এল ধরায় ধরা দিতে সে সেই নবী
ব্যাতিত মানবের ধ্যানের ছবি।
আজি মাতিল বিশ্ব নিখিল মুক্তির কলোরবে,
তোরা দেখে যা আমেনা মায়ের কোলে।
2026-08-26 09:14:06
0
To see more videos from user @swager_tasin___0, please go to the Tikwm
homepage.