Mikdadrehman :
রহমতের ধরায় আগমন: রাসুল (সা.)-এর প্রেমে মুমিনের আত্মিক জাগরণ
তর্ক-বিতর্ক আর ফতোয়ার শুষ্ক বিধানের অনেক ঊর্ধ্বে দাঁড়িয়ে আছে যে বস্তু, তার নাম ভালোবাসা। প্রেম কোনো কৃত্রিম যুক্তি কিংবা পার্থিব পরিমাপের স্কেল দিয়ে মাপা যায় না। আর এই নিখিল বিশ্বে পরম প্রেমের সবচেয়ে উজ্জ্বল ও নিষ্পাপ প্রদীপটি হলেন আমাদের প্রিয় হাবিব, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
যিনি নিখিল জাহানের স্রষ্টা, যিনি অনাদি ও অনন্ত, তিনি স্বয়ং তাঁর প্রিয় হাবিবের ওপর অবিরাম দরুদ ও সালাম বর্ষণ করেন। যে ভালোবাসার মূল কারিগর স্বয়ং মহান আল্লাহ তাআলা, সেই প্রেমের সীমা নির্ধারণ করার সাধ্য কার? যিনি সমস্ত সৃষ্টির জন্য রহমাতুল্লিল আলামিন অর্থাৎ সমগ্র বিশ্বচরাচরের জন্য করুণার অবারিত ধারা হিসেবে প্রেরিত হয়েছেন, তাঁর শান ও মর্যাদা কোনো সংসংকীর্ণ পরিভাষার ফ্রেমে বন্দি হতে পারে না। তিনি কেবল এক মহাসত্যের বার্তা বাহক নন, তিনি প্রেমময় স্রষ্টার সবচেয়ে প্রিয় সৃষ্টি।
ইসলামের দুটি মহান ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা, মহান আল্লাহর নির্ধারিত অপূর্ব নিয়ম-শৃঙ্খলা ও ইবাদতের বসন্তকাল। কিন্তু হৃদয়ের এক গভীর সূক্ষ্ম কোণ থেকে অনুধাবন করলে দেখা যায়, এই নামাজ, এই ইবাদত, এই দ্বীনের আলো, সবকিছুর শুভসূচনা তো সেই প্রিয় হাবিবের ধরায় আগমনের মাধ্যমে। তিনি দুনিয়ায় না এলে আমরা তো পরম রবের পরিচয়ই পেতাম না। তাই তাঁর আগমন কেবল এক ঐতিহাসিক সময় নয়, তা সমগ্র সৃষ্টির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ পরম রহমত। এই অনন্য রহমতকে ঘিরে মুমিনের হৃদয়ে যে আত্মিক আনন্দের প্লাবন বয়, তা-ই তো অনুরাগী অন্তরের পরম উৎসব ও ঈদ। এটি শরিয়তের সাথে কোনো বিরোধ নয়, বরং রহমত পাওয়ার সুগভীর আনন্দে আত্মহারা হওয়া এক পবিত্র আধ্যাত্মিক অনুভূতি।
ইতিহাস আমাদের শেখায়, কেবল শুষ্ক ইলম বা জ্ঞান মানুষকে সত্যের প্রকৃত আলো দেখাতে পারে না, যদি না সেখানে থাকে অনুগত ও বিনম্র ভালোবাসার স্পর্শ। ইবলিসের এলেম ও ইবাদতে কোনো ঘাটতি ছিল না, কিন্তু তার ঘাটতি ছিল ভালোবাসায় ও অহংকারহীন হৃদয়ে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুরাগে যে অন্তর সিক্ত হয়নি, সে অন্তর ইবাদতের বাহ্যিক রূপ দেখলেও তার মূল রুহ বা প্রাণস্পন্দন খুঁজে পায় না।
যাঁরা এই প্রেমানুভূতিকে পুরোপুরি বুঝতে না পেরে বিতর্কের সূচনা করেন, তাঁদের প্রতি কোনো বিদ্বেষ নয়, বরং অপার প্রীতি ও অনুকম্পাই স্বাভাবিক। হতে পারে তাঁদের অনুভূতির গভীরে কোথাও কিছুটা দূরত্ব রয়ে গেছে। তবে রাসুলপ্রেম কখনো বিভেদ সৃষ্টি করে না, পরম প্রেম তো কেবল হৃদয়গুলোকে এক সুতোয় মেলাতে জানে।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেমে নিজেকে বিলীন করে দেওয়া,
2026-08-26 18:06:14