★…🥰 অচেনা এক শহরের রাজপুত্র…❤ :
আমি জানি আপনাকে কখনো পাওয়া হবে না..কিন্তু তাতে কি ভালোবাসা তো পাওয়ার জন্য নয় অনুভব করার জন্য, আর আমি আপনাকে প্রতিটা মুহূর্তে অনুভব করি, আজ আমি আপনার থেকে অনেক দূরে হয়তো আপনি আমার অস্তিত্বের খবর রাখেন না, তবুও আপনি আমার হৃদয়ে ঠিক আগের মতই আছেন, সময় কেটে যাবে বয়স বাড়বে জীবন বদলে যাবে কিন্তু আপনার জন্য আমার অনুভূতির কখনো পরিবর্তন হবে না,, একদিন আমি বৃদ্ধ হব শরীরে ক্লান্তি আসবে, হাঁটতে কষ্ট হবে হয়তো হাত কাঁপবে কিন্তু জানেন আপনার স্মৃতিগুলো তখনও ঠিক তোর আগের মতোই তরুণ থাকবে, আপনার সেই হাসি আপনার সেই কণ্ঠস্বর আপনার চোখের গভীর মায়া, কিছুই হারাবে না বরং গভীর হয়ে থাকবে। হয়তো বৃদ্ধ বয়সে কোন এক সন্ধ্যায় জানালার পাশে বসে থাকবো বাতাসে হালকা পরশ থাকবে,আমি ফিরে যাব সেই হারিয়ে যাওয়া দিনগুলো স্মৃতিতে মনে পড়বে আমাদের হারিয়ে যাওয়া কথা গুলো, না বলা অনুভূতিগুলো,উনি পড়বে আপনাকে পাওয়ার কি তীব্র ইচ্ছাই না ছিল আমার,সময় হয়তো আপনাকে আমার থেকে দূরে নিয়ে গেছে কিন্তু আমার হৃদয় থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারেনি,আপনি আছেন থাকবেন যতদিন আমার নিঃশ্বাস থাকবে ততদিন,, জীবনের শেষ দিনেও যদি আমাকে কেউ জিজ্ঞেস করে কাউকে সত্যিকারে ভালবেসে ছিলে, তখন ও আমি নিঃসংকোচে বলব হ্যাঁ ভালোবেসেছিলাম তাকে কখনো পাইনি কিন্তু ভালোবেসেছি সারাজীবন...❤️🩹
2026-10-10 15:24:26