@tasrifkhan: আমরা নেপালেই আছি এবং আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত নিরাপদ আছি। আজ নেপালের ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্যোগ হয়েছে। নেপালের উত্তরাঞ্চলে, তিব্বত-চীন সীমান্তসংলগ্ন Rasuwa জেলায় ভয়াবহ আকস্মিক flash flood এর আঘাতে শত শত টুরিস্ট এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং মৃতের সংখ্যা বাড়ছে। খবরটি জানার পর থেকে দেশে ও দেশের বাইরে থেকে অসংখ্য শুভাকাঙ্ক্ষী ফোন, মেসেজ ও বিভিন্ন মাধ্যমে আমাদের খোঁজ নিয়েছেন। আপনাদের এই আন্তরিক উদ্বেগ, দোয়া ও ভালোবাসার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। একই সঙ্গে এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত সকল মানুষের জন্য মন থেকে দোয়া করছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন, বিপদগ্রস্ত মানুষদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনুন এবং এই কঠিন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে দিন। সবাই আমাদের জন্যও দোয়া করবেন। 🤲