শেষ কবি 😭🥲 :
একদিন তুমিই বলেছিলে যাই হোক না কেন, আমি থেকে যাবো,, আমি সেই কথাটাকে সত্যি ভেবে বুকের ভেতর যত্ন করে রেখে দিয়েছিলাম। বিশ্বাস করেছিলাম,পৃথিবীর সবকিছু বদলে গেলে ও তুমি বদলাবে না। কিন্তু মানুষ বদলায়, সময় বদলায় , আর সব চেয়ে বদলায় অনুভূতি..আজ তুমি নেই সেই প্রতিশ্রুতিও নেই।শুধু কিছু পুরোনো কথা মাঝরাতে এসে বুকের ভেতর শব্দ করে। এক সময় তোমার একটা মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম,আর এখন তোমার স্মৃতি গুলো বেশিক্ষণ থাকে না।তারা আসে, একটু কষ্ট দিয়ে আবার হারিয়ে যায়।যেন তুমি ও শিখে গেছো কিভাবে ধীরে ধীরে দূরে সরে যেতে হয়, অদ্ভুত তাই না। যে মানুষ টা একদিন বলেছিলো কখনো ছেড়ে যাবে না,সেই মানুষ টা আজ সবচেয়ে বড় দূরত্ব হয়ে দাঁড়িয়ে আছে, অথচয় আমি এখনো মাঝে মাঝে পুরোনো চ্যাট খুলে দেখি, পুরোনো ছবি গুলোতে চোখ রাখি আর ভাবি সত্যি কি সব শেষ হয়ে গেছে? নাকি কোথাও একটু মায়া এখনো বেঁচে আছে 💔তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করি ঠিকই কিন্তু কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না। তারা অভ্যাস হয়ে যায়, নিশ্বাস হয়ে যায়, শুধু পার্থক্য এইটুকু আগে তুমি ছিলে এখন শুধু তোমার অনুপস্তিতি পাশে থাকে
2026-08-27 11:14:04