@sahin_k63: আমাদের মধ্যে আজ যোগাযোগ নেই, হয় তো কোনো দিন আর হবেও না ‎ ‎আসলে সময়ের প্রয়োজনে যোগাযোগ বিচ্ছেদ হতেই পারে, পরিস্থিতি মানুষকে আলাদা করে দেয়। ‎ ‎সম্পর্কটাও হয় তো এক সময় ছিন্ন হয়ে যায়, কিন্তু মনের গভীরে জমা থাকা সেই ভালোবাসাটা ঠিকই থেকে যায়, মানুষ বদলে যায়, কথা বলা বন্ধ হয়ে যায়, কিন্তু স্মৃতি গুলো তো আর মুছে ফেলা যায় না। ‎ ‎সেই ভালোবাসাটা তখন বেঁচে থাকে-হয় তো কোনো-না পাওয়া আক্ষেপে, নয় তো সারা জীবনের এক নীরব অপেক্ষায়, জানতাম একদিন আমাদের বিচ্ছেদ হবে, আমরা দুজন আলাদা দুটি পথে হাঁটব। ‎ ‎কিন্তু সেই আলাদা হওয়াটা যে এতটা রক্তাক্ত আর যন্ত্রণার হবে, তা কোনো দিন কল্পনাও করিনি প্রিয়সী, আরেকবার দেখার খুব ইচ্ছে ছিল, কারণ জানি ওটাই হবে আমাদের শেষ দেখা, হয় তো আজ আমরা যার যার জায়গায় ব্যস্ত। ‎ ‎তবুও মাঝ রাতে যখন পুরনো কথা মনে পড়ে, তখন  বুঝি-সম্পর্ক শেষ হলেও মানুষের প্রতি মানুষের টান কখনো শেষ হয় না, তুমি পাশে নেই তাতে কী, তোমার ভালোবাসাটুকু তো আমার সাথেই রয়ে গেছে..!💔🙂#কপি_লিংক_করো_প্লিজ_প্লিজ

ব্যর্থ - প্রেমিক ツ
ব্যর্থ - প্রেমিক ツ
Open In TikTok:
Region: SA
Friday 28 August 2026 11:51:47 GMT
13505
964
31
219

Music

Download

Comments

sahin_k63
ব্যর্থ - প্রেমিক ツ :
যদি কোনোদিন হঠাৎ ফিরে আসো ইতি আমি জানি তুমি ফিরবে না... জানি, তোমার জীবনের রাস্তা অনেক দূর চলে গেছে আমার পথ থেকে... জানি, তুমি হয়তো এখন অন্য কারো হাত ধরে নতুন স্বপ্ন দেখো নতুন করে হাসো নতুন করে বাঁচে তবুও আমার এই মনটা আজও মানতে চায় না আজও মনে হয় হয়তো একদিন তুমি ফিরে আসবে কখনো কোনো অচেনা নম্বর থেকে ফোন এলে বুকটা কেঁপে ওঠে মনে হয় হয়তো তুমি কোনো পুরোনো গান হঠাৎ কানে বাজলো মনে হয়... হয়তো সেই গানটার ভেতর দিয়েই তুমি আমাকে আবার ডাকছো... কোনো পরিচিত জায়গার পাশ দিয়ে গেলে... মনে হয়... হয়তো একটু পরেই তোমার সাথে দেখা হয়ে যাবে... কিন্তু প্রতিবারই বাস্তবতা এসে মনে করিয়ে দেয়— তুমি আর আমার নও... তুমি আর ফিরবে না... ইতি, আমি জানি অপেক্ষা করে কোনো লাভ নেই... তবুও অপেক্ষা করি... কারণ ভালোবাসার কিছু অভ্যাস যুক্তি দিয়ে শেষ করা যায় না... তুমি চলে গেছো... কিন্তু তোমার জন্য অপেক্ষা করার অভ্যাসটা এখনো আমার ভেতরে বেঁচে আছে... 🥺 দিনের বেলায় নিজেকে বুঝাই— "সে আর আসবে না..." কিন্তু রাত হলেই মনটা আবার বলে— "যদি আসে...?" 😭 এই একটা "যদি"... আমাকে আজও তোমার দরজার সামনে দাঁড় করিয়ে রাখে... 💔🥀 ইতি, তুমি জানো না... কতবার তোমাকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি... কতবার তোমার ছবি সরিয়ে রাখতে চেয়েছি... কতবার পুরোনো কথাগুলো আর না পড়ার প্রতিজ্ঞা করেছি... কিন্তু শেষ পর্যন্ত... সব প্রতিজ্ঞাই হেরে যায় তোমার একটা স্মৃতির কাছে আমি তোমাকে খুঁজতে চাই না তবুও চোখ তোমাকেই খোঁজে... আমি তোমার কথা ভাবতে চাই না তবুও নীরব হলেই তোমার কথাই মনে পড়ে আমি তোমার অপেক্ষা করতে চাই না তবুও প্রতিটা দরজা খোলার শব্দে মনে হয় হয়তো তুমি এসেছো ইতি, সবচেয়ে কষ্টের বিষয় হলো... আমি জানি তুমি হয়তো কোনোদিন ফিরবে না... তারপরও তোমার জন্য আমার মনের দরজাটা পুরোপুরি বন্ধ করতে পারি না... কারণ দরজাটা বন্ধ করে দিলে... মনে হয়... হয়তো সত্যিই তুমি আর কোনোদিন ফিরতে পারবে না তাই দরজাটা একটু খোলা রাখি... শুধু একটা অসম্ভব আশার জন্য যদি কোনোদিন তুমি ফিরে আসো... ইতি, হয়তো তুমি ফিরে এলে আমি তোমার কাছে কোনো হিসাব চাইবো না কেন গেলো কোথায় ছিলে কেন আমাকে একা রেখে গেলে কিছুই জিজ্ঞেস করবো না শুধু অনেকক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকবো... আর মনে মনে বলবো "তুমি সত্যিই ফিরে এসেছো হয়তো চোখের পানি তখন নিজের অজান্তেই গড়িয়ে পড়বে... কারণ যে মানুষটার জন্য এত বছর অপেক্ষা করেছি... তাকে সামনে পেলে হয়তো অভিযোগ করার ভাষাটাই হারিয়ে ফেলবো... 😭🥀 ইতি, কিন্তু যদি তুমি কোনোদিনও ফিরে না আসো... তাহলেও তোমার জন্য করা এই অপেক্ষা
2026-08-28 12:38:39
1
user2053978051766
মালেয়শিয়া, প্রভাসি,🤔❤️🥲 :
সেম আমার না পাওয়া মায়াবতী টা কে ভুলতে পারবো না, মিস কোরবো মৃত্যুর আগ মূহুর্তে পযন্ত
2026-10-26 13:24:54
0
ajufa.akter76
নুপুর আক্তার :
আপনার কথাগুলো আপনার ক্যাপশন গুলো এতটাই সুন্দর মানে বলার বাহিরে
2026-08-28 13:21:40
1
md..ripon...sxr
🇧🇩 🌺Suburna + Raj🥀🌹🇸🇦 :
মাঝে মাঝে ভাবি, ভালোবাসা কি সত্যিই খুব সুন্দর? নাকি এটা একটা মরীচিকা, যা মানুষকে তিলে তিলে নিঃশেষ করে দেয়? আমি তাকে ভালোবেসেছিলাম আমার অস্তিত্বের সবটুকু দিয়ে। আমার প্রতিটি নিশ্বাসে, প্রতিটি ভাবনায় শুধু সেই ছিল। নিজের ভালো-মন্দের চেয়েও তার হাসিটা আমার কাছে বেশি দামী ছিল। কিন্তু বিনিময়ে আমি কী পেলাম? অবহেলা আর একরাশ শূন্যতা। আমি তাকে আগলে রেখেছিলাম পৃথিবীর সমস্ত ঝড় থেকে। ভেবেছিলাম, আমার এই নিঃস্বার্থ ভালোবাসা একদিন না একদিন তার পাথুরে হৃদয়টাকেও গলাতে পারবে। কিন্তু আমি ভুল ছিলাম। যার হৃদয়ে আমার জন্য কোনো জায়গাই ছিল না, তাকে ভালোবাসা দিয়ে জয় করা যায় না। সে আমাকে কোনোদিন মানুষ হিসেবেই গণ্য করেনি, আমি ছিলাম কেবল তার প্রয়োজনে ব্যবহৃত হওয়া একটা খেলনা মাত্র। দরকার শেষ হয়েছে, সেও তার চেনা পথে হাঁটা দিয়েছে। আজ যখন পেছন ফিরে তাকাই, তখন নিজের প্রতি নিজেরই করুণা হয়। কষ্ট এটা নয় যে সে আজ আমার পাশে নেই; কষ্টটা হলো এই ভেবে যে-আমি বিশ্বাস করেছিলাম সে একদিন আমাকে বুঝবে। আমি বিশ্বাস করেছিলাম যে আমার চোখের জল তার মনে একটু হলেও দাগ কাটবে। কিন্তু সে ঠান্ডা চোখে আমার ধ্বংস দেখে গেছে, এক বিন্দু মায়া কাজ করেনি তার মনে। অতিরিক্ত ভালোবাসা যে একদিন অভিশাপ হয়ে দাঁড়াবে, সেটা আমার জানা ছিল না। কারো কাছে 'সময় কাটানোর মাধ্যম' হয়ে বেঁচে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। আজ বুঝেছি, যে হৃদয় তোমাকে সম্মান দিতে জানে না, তাকে নিজের হৃদয়ের সিংহাসনে বসানোই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। এখন আর কোনো অপেক্ষা নেই, কোনো আশা নেই। শুধু আছে নিজেকে আবার নতুন করে গড়ে তোলার এক কঠিন লড়াই।😅💔
2026-08-28 11:59:10
0
sabnur8805
🥰শাবনুর প্রেমী🥰 :
অসাধারণ আপনার ভিডিও ক্যাপশন গুলো
2026-09-26 15:33:05
0
niloyahammed198
Niloy Ahammad A :
অন্যের ভাঙা মন জোড়া লাগাতে আমি এক সময় ভীষণ বিখ্যাত ছিলাম। কারো চোখে এক ফোঁটা জল দেখলে থমকে দাঁড়াতাম, শত শত ভাঙা গল্পকে আমি হাসি দিয়ে জোড়া লাগিয়েছি। সবাইকে শিখিয়েছি— ‘ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে,’ ‘নিজেকে ভালোবাসতে শেখো,’ ‘জীবন থেমে থাকে না’। অথচ ভাগ্যের কী নিষ্ঠুর পরিহাস, আজ যখন নিজের বেলায় এসে হোঁচট খেলাম, তখন দেখলাম আমার ঝুড়িতে অন্যের জন্য সান্ত্বনা থাকলেও নিজের জন্য এক বিন্দু শক্তি অবশিষ্ট নেই। আসলে আমরা যারা অন্যের ক্ষত সারিয়ে তুলি, দিনশেষে আমাদের ক্ষতগুলো দেখার মতো কেউ থাকে না। আমরা সবার কাছে ‘খুব শক্ত মনের মানুষ’ হিসেবে পরিচিত হয়ে যাই, তাই কেউ আর আমাদের চোখের কোণের জমে থাকা জলটুকু খেয়াল করে না। আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। যে মানুষটা এক সময় হাসির ফেরিওয়ালা ছিল, সে আজ নিজেই নিজের কান্নার শব্দ অন্যের আড়ালে লুকিয়ে রাখে। হয়তো এটাই জীবন। যে চেরাগ সবাইকে আলো দেয়, তার নিচেও অন্ধকার থাকে। আমি জানতাম না যে অন্যের ভাঙা মন জুড়তে জুড়তে একদিন নিজের মনটাই এমনভাবে ভেঙে চুরমার হবে, যা জোড়া লাগানোর মতো কোনো কারিগর এই পৃথিবীতে নেই। এখন আমি একা, আমার সেই সান্ত্বনার শব্দগুলোও আজ আমার কানে বিষের মতো লাগে। আজ বুঝলাম, উপদেশ দেওয়া যতটা সহজ, সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া তার চেয়ে হাজার গুণ কঠিন। নিজেকে সামলানোর ক্ষমতা হারিয়ে ফেলেছি, অথচ দুনিয়া এখনো আমাকে দেখে হাসে। জীবনের এই মোড়ে এসে আমি আজ বড় বেশি নিঃস্ব।😅💔
2026-08-29 00:38:51
0
arifulislam08560
তোমার জন্য এতো আয়োজন :
রাইট কথা
2026-09-21 05:09:32
0
ruf.miya2
🍁এমডি 🍁রূপ🍁মিয়া🍁 :
অনেক সুন্দর গান
2026-09-04 09:43:54
0
imrankha048
imran hossen :
চির সত্য কথা কিন্তু মাঝে মধ্যে মনে পড়ে সব সময় না
2026-08-28 18:00:14
0
user..aprnatha..0640
🕊️অপূর্ণতা🕊️ :
অসাধারণ
2026-09-04 18:53:58
0
user558364086
A :
2026-08-28 17:48:47
0
afruja.akterr5
Afruja Akterr :
🥰🥰🥰🥰🥰🥰
2026-10-25 08:24:24
0
dulalahmed634
Md.Dulalahmed....5259 :
😁😁😁
2026-10-25 02:56:31
0
my.love.allah696
MD.Robiul Aowal :
😂😂😂
2026-09-30 16:43:09
0
user9140081966959
🌺sidratul muntaha🌺 :
❤️
2026-09-29 13:26:33
0
majeda846
❤️মায়াবতী❤️ :
😭😭😭
2026-09-28 17:37:43
0
bonna.akter770
Bonna akter :
😭😭😭
2026-09-27 09:30:37
0
kaium.islam..009
কাইয়ুম,ইসলাম,009 :
🥰🥰🥰
2026-09-25 15:18:12
0
kaium.islam..009
কাইয়ুম,ইসলাম,009 :
😂😂😂
2026-09-25 15:18:09
0
nur_binte_nur
nur binte nur :
🥰🥰🥰
2026-09-05 18:20:17
0
md.abul.hashem22
MD Abul Hashem :
🥰🥰🥰
2026-09-04 18:19:26
0
user1954586111414
অচেনা রাজ্যের রাজকন্যা 🥰 :
👍👍👍
2026-09-04 09:51:57
0
bikashnith082
স্বপ্নের পরী :
💞💞💞
2026-08-28 19:52:25
0
To see more videos from user @sahin_k63, please go to the Tikwm homepage.

Other Videos


About