@nilaav_ahmed: পৃথিবীর রাজনৈতিক অভিধানে সবচেয়ে নীরব স্বৈরতন্ত্রের নাম— প্রেমিকার চোখ। কোনো ইশতেহার নেই, কোনো রাষ্ট্রদণ্ড নেই, তবু এক পলকের দৃষ্টিপাতে আমার সমস্ত সার্বভৌমত্ব বিলীন হয়ে যায়। সে চোখ— এক অদৃশ্য সাম্রাজ্য, যেখানে প্রবেশের পর প্রত্যাবর্তনের কোনো সংবিধান থাকে না। শাসন করে নিঃশব্দে, শোষণ করে স্নিগ্ধতায়, আর বন্দিত্বকে এমন মায়াবী করে তোলে যে মুক্তির আকাঙ্ক্ষাটুকুও একসময় অপরাধ বলে মনে হয়। তার ভ্রূকুটিতে জারি হয় আমার অন্তর্গত জরুরি অবস্থা, তার নীরবতায় স্থগিত থাকে আমার সমস্ত প্রতিবাদ। আমি জানি— এ এক নির্মম স্বৈরাচার, তবু আশ্চর্যজনকভাবে এই সাম্রাজ্যেই আমি আজীবন নির্বাসিত থাকতে চাই। কারণ পৃথিবীর সব স্বাধীনতার চেয়ে কখনো কখনো এক জোড়া চোখের কাছে পরাজিত হওয়াই মানুষের সবচেয়ে সুন্দর পরাজয়। #foryou #nilaavahmed #নীলাভ #nilaav_ahmed #নীলাভ_আহমেদ