@johurul_islam_102: আজ অনেক কিছু লিখছি, যা এতদিন মনের মধ্যে জমে ছিল। শুনো পাখি— প্রথমে যার প্রতি আমার কোনো টানই ছিল না, আজ সেই মানুষটার প্রতিই আমার এতটা টান। আমি কখনো তোমাকে বুঝিয়ে বলতে পারিনি, ঠিক কতটা ভালোবাসি তোমাকে, আর ঠিক কতটা হালালভাবে তোমাকে আমার জীবনে চাই। জানো, আজ বহুদিন আমাদের কথা হয় না, তোমার সঙ্গে দেখাও হয় না। তবুও তোমার উপস্থিতি যেন কোথাও অনুভব করতে পারি। অথচ কখনো বুঝতেই পারিনি—আমি হয়তো কোনোদিন তোমার প্রিয় ছিলাম না। তোমার একটা আবদার ছিল—আমি যেন তোমার থেকে দূরে থাকি। সেই আবদারটাও আমি পূরণ করলাম। ইন শা আল্লাহ, তোমার ইচ্ছাকে সম্মান করেই দূরে থাকব। জানো, আমাদের সম্পর্কের শুরুতে আমি দুই হাত তুলে শুধু একটা কথাই বলেছিলাম— “আল্লাহ, আমি যেন ওকে ভালোবাসতে পারি, ওকে যেন কখনো ঠকাই না। আমার মনে ওর জন্য ভালোবাসা দিও।” হয়তো সেদিনের পর থেকেই তোমার জন্য আমার মনে ভালোবাসা সৃষ্টি হয়েছিল। আজ কতদিন পেরিয়ে গেল, কত সময় চলে গেল—তবুও তোমার জন্য আমার ভালোবাসা কমেনি। জানো, আমি যখন নামাজ পড়ি, মোনাজাতে কিংবা সেজদায় যাই, তখন তোমার জন্য দোয়া চলে আসে। নিজের অজান্তেই তোমার কথা মনে পড়ে যায়। তখন নিজেই অবাক হয়ে যাই—নিজের জীবনে এত চিন্তা, এত অগোছালো সময়ের মাঝেও সেজদায় গিয়ে কেন তোমার জন্যই দোয়া করি? হয়তো এটাই আমার ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক—আমি তোমাকে পাওয়ার চেয়েও তোমার ভালো থাকার জন্য দোয়া করতে শিখেছি। আমার জীবনে অনেক সমস্যা এসেছে, আমার জীবনটাও অনেকটা এলোমেলো হয়ে আছে। তবুও আমি চাই, তুমি ভালো থেকো, জীবনে সফল হও, তোমার সব ইচ্ছে পূরণ হোক। তোমার ইচ্ছেটা আমি পূরণ করলাম। তোমার থেকে দূরে থাকব—ইন শা আল্লাহ। ভালো থেকো, পাখি। আল্লাহ তোমাকে সবসময় ভালো রাখুন। 🤍

দুঃখ বিলাস
দুঃখ বিলাস
Open In TikTok:
Region: BD
Friday 28 August 2026 16:57:59 GMT
15141
943
27
68

Music

Download

Comments

user811324800709
মানুষ মাএ বেইমান :
ক্যাপশন দিবেন
2026-08-29 14:53:18
1
tanjimsumi6
⚔️😇TANJIM😎🇲🇾 :
'পছন্দের জিনিস কখনো নিজের হয় না. হয়তো হারিয়ে যায়.!নয়তো অন্য কারো হয়ে যায়.!!যাকে ভালোবেসে ছিলাম, সেই আজ অচেনা হয়ে গেছে। কতবার মনে হয়, যদি সময়টা ফিরে পাওয়া যেত! সেই হাসি, সেই কথা, সেই অল্প অল্প মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতি, যেন দূরে সরে গেছে আমাদের সম্পর্ক ছিল একসময় ঠিক যেমন আকাশে একখানা মেঘের মতো, শান্ত, সরল, অথচ আকাশ ছুঁতে চাওয়া। কিন্তু এখন সব কিছু এলোমেলো, মেঘের মতো। কেমন যেন একটা শূন্যতা, এক অদ্ভুত দূরত্ব আমাদের মধ্যে এসে দাঁড়িয়েছে। কখনো কখনো মনে হয়, এই সম্পর্কটাকে যদি শুধু একটু বেশি সময় দেওয়া যেত, কিছুটা ভালোবাসা আরও বেশি নিবিড় হত, হয়তো এখনও ভালোবাসার সেই উষ্ণতা থাকত। আমরা যদি কখনো একে অপরকে পুরোপুরি জানতাম, যদি কখনো নিজের ভেতরের অন্ধকার এবং আলো একে অপরকে দেখানোর সুযোগ পেতাম, তাহলে হয়তো আজ এমন জায়গায় পৌঁছতাম না। কিন্তু, দুঃখের বিষয় হলো, জীবন যেন কখনো সময় নিয়ে বিশ্লেষণ করতে দেয় না। একে অপরকে ভুল বোঝে চলে যায়। আমি জানি, আমি তাকে কখনো পুরোপুরি বুঝতে পারিনি, এবং সে আমাকে কখনো আমার মতো করে জানল না। এখন যখন একা বসে আছি, এই একাকীত্বের মধ্যে, শুধুই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—আমরা কেন এভাবে এত দূরে চলে গেলাম? যদিও জানি, এইসব প্রশ্নের কোনো সঠিক উত্তর কখনো পাওয়া যাবে না, তবুও মনে হয়, ভালোবাসার চিরকালীন শূন্যতা কখনো পূর্ণ হবে না।যে মানুষটার জন্য বুকের ভেতর অজস্র অনুভূতি সঞ্চিত ছিল, সেই মানুষটা আজ পুরোপুরি অচেনা হয়ে গেছে। আজ হয়তো সে আমাকে চিনে না, বা আমি তাকে চিনতে পারি না, তবে তবুও, সেই পুরানো স্মৃতি কোনোদিন মুছে যাবে না। হয়তো সময়ের সাথে সেই স্মৃতি ফিকে হয়ে যাবে, কিন্তু ভালোবাসা, একমাত্র ভালোবাসা, তা কখনো মুছে যায় না পৃথিবীর কোনো কিছুর অভাব আমাকে কাঁদাতে পারে না, কিন্তু আপনার অভাব আমাকে নিঃশ্বাসে নিঃশ্বাসে কাঁদায়। কিছু কিছু অনুভূতি এমন গভীর হয়, যে একে ভাষায় প্রকাশ করা প্রায় অসম্ভব। আপনি যখন কাছে ছিলেন, তখন সব কিছু স্বাভাবিক ছিল—যেন পুরো পৃথিবী আমার হাতের মুঠোয়। কিন্তু এখন, যখন আপনি দূরে চলে গেছেন, তখন মনে হয় আমি শূন্য হয়ে গেছি। এই শূন্যতা আমার ভিতর ঢুকে গিয়ে প্রতিটি মুহূর্তে আমাকে সেঁটে ধরে। কিছু তো হারিয়ে যায়, কিছু স্মৃতি থাকে, কিন্তু আপনি—আপনার অভাবই যেন সব কিছু লুকিয়ে রাখে, মনের গহীনে এক মিষ্টি তীব্র ব্যথা রেখে যায়...///😅💔🌸
2026-09-02 18:31:55
1
mdrezaulkarim400
={RK ABIR}= :
@সিরাজগঞ্জের কিউট রানীর ছেলে💔:পৃথিবীতে আসলে টিকে থাকাটা বড্ড কঠিন! কারণ, মানুষের জীবন হচ্ছে ভাসমান এক নৌকা ও নদীর স্রোতের মতোন। এই স্রোত নৌকাকে কোথায় ভাসিয়ে নিয়ে যাবে নৌকার মাঝি তা নিজেই জানে না। কারণ নদীর প্রবল স্রোতে দুর্বল মাঝি নিজেই দিশেহারা হয়ে পড়ে, নৌকাকে সঠিক গন্তব্য স্থানে নিয়ে যেতে পারে না। ঠিক তেমনি নদীর স্রোতের মতো জীবন কোথায় গিয়ে দাঁড়ায় মানুষ তা নিজেও জানে না। শুধু মনে রাখতে হবে, জীবন যেখানে যেমন তেমনটাই মেনে নিতে হবে। টিকে থাকার লড়াইয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। কেনোনা, অদক্ষ, দুর্বল ও অসহায় মানুষদের পক্ষে এই পৃথিবীতে টিকে থাকাটা বড্ড বেশিই কঠিন..!🦋🕊️.
2026-09-14 17:37:57
1
jubairaislam11
⍣⍣⃝🌼 শেষ নবীর উম্মত﷽::⍣⍣⃝🌼 :
ক্যাপশন টা দেন প্লিজ
2026-09-05 17:54:15
0
jubayersx
🤍 JANNATI Husband 🦋🖤 :
আজ আমার দিকে তাকালে আনেক বেশি খারাপ লাগে এক দিন ভাবতাম আমাকেও কেও ভালোবাসবে কিনতু এমন হলো না আমরা সব বন্ধু যখন স্কুলে পড়তাম তখন এক এক করে সবার ভালো বাসা মানুষ হয়ে যায় আর আমি এক কপাল পুরা কারো জিবোনে কিছু হতে পারি নাই কেও কখনো আমার চোখের দিকেও তাকায় নাই ভাবতাম আসবে কেও কিনতু কেও আসলো না আচ্ছা আমাকে কেও কেন ভালোবাসে না কেন আমার কপালে কাওকে লিখে দেয় না কেন আল্লাহ আল্লাহ গো আমার কষ্ট গুলা একলা সহ্য করতে পারতেছি না আমাকে কেন এতিম মতো করে রাখছো কেও কেন আমাকে ভালোবাসে না 😅আল্লাহ আমিও এক জনকে চাই যে আমাকে সত্যি ভালো বাসবে এমন চাই না আমি 😭😭😭
2026-08-30 15:29:18
0
p..s..p..s
❤️‍🩹 ব্যর্থ প্রেমিক💔 :
🥹💔🥲
2026-09-01 17:22:51
0
ziaur.rahman2352
ziaur Rahman🫴☠ :
তুমি চলে যাওয়ার পর বুঝেছি, মানুষ হারানোর কষ্টটা আসলে তার চলে যাওয়ায় নয়, তার রেখে যাওয়া স্মৃতিগুলোতে। আগে তোমার সঙ্গে কথা বলাটা ছিল অভ্যাস, এখন তোমার কথা মনে পড়াটাই অভ্যাস হয়ে গেছে। অনেকবার নিজেকে বলেছি, তোমাকে ভুলে যাব; কিন্তু মন তো আর কথায় চলে না। তুমি হয়তো আমাকে ভুলে গেছো, নিজের জীবনে অনেক দূর এগিয়ে গেছো—অথচ আমি এখনো মাঝে মাঝে পুরোনো দিনগুলোর কাছে ফিরে যাই। তোমার প্রতি কোনো অভিযোগ নেই, শুধু একটা আফসোস আছে—তুমি যদি আরেকটু থেকে যেতে, হয়তো আমাদের গল্পটা এতটা অসমাপ্ত হতো না। আজ তোমাকে ফিরে পাওয়ার অপেক্ষা নেই, শুধু চাই তুমি ভালো থেকো। আর কোনোদিন আমার কথা মনে পড়লে মনে রেখো—কেউ একজন তোমাকে সত্যিই ভালোবেসেছিল, কিন্তু শেষ পর্যন্ত তোমাকে নিজের করে রাখতে পারেনি..!!🥹❤️‍🩹
2026-09-04 05:19:30
0
..fabihamubassir
❤️‍🩹💥TiSHa ChY.💥❤️‍🩹 :
ক্যাপশন টা প্লিজ 🥺
2026-09-06 12:36:52
0
1attitudeboy143
꧁𓊈𒆜🆂🅼 🅽🅸🆁🅾🅱𒆜𓊉꧂ :
তুমি অনেক দেরিতে বুঝবে....|||🥹🥀 আমি হারিয়ে যাওয়া মানেই শুধু একজন মানুষকে হারানো নয় তুমি হারিয়েছো সেই হৃদয়টাকে যে নিঃস্বার্থভাবে তোমার পাশে ছিল, যে চোখে শুধু তোমাকেই দেখতো, যে মন তোমার প্রতিটি না-বলা কথাও বোঝার চেষ্টা করতো একদিন হঠাৎ খুব মনে পরবে আমাদের সেইসব দিন, যখন আমি ছিলাম তখন হয়তো তোমার বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা বাঁধবে, কিন্তু আমি তখন থাকবো না আমি চলে যাওয়ার পর তুমি টের পাবে এই স্বার্থপর দুনিয়ায় নিখুঁত ভালোবাসা আসলে কতটা দুর্লভ! ভালোবাসার অভাবে অনুভবের দারিদ্র্যে তুমি তখন ধীরে ধীরে পুড়ে যাবে আমি যখন তোমার চারপাশে ছিলাম, তুমি বুঝে উঠনি আমার গুরুত্ব অথচ আমি হারিয়ে গেলে হয়তো একদিন বাতাসের হঠাৎ নিঃশ্বাসে, মেঘের বিষণ্ণতায়, নদীর একাকীত্বে কিংবা পাহাড়ের বিষন্নতায় তুমি আমাকেই খুঁজে পাবে কিন্তু সেই পাওয়াটা হবে শুধু অনুভবে, বাস্তবে নয় তখন হয়তো মনে হবে 'ইশ! যদি আরেকবার সময়টাকে পেছনে ফিরিয়ে নেওয়া যেতো!' কিন্তু সময় তো আর কারো জন্য থেমে থাকে না মানুষ যখন চুপচাপ সরে যায়, তখন সে আর আগের মতো ফিরে না তুমিও একদিন বুঝবে ঠিকই, খুঁজবেও ঠিকই কিন্তু আমি আর ফিরবো না..
2026-09-14 17:21:12
1
user901918081153
T💞R Tanju :
2026-08-29 11:49:15
0
obujh.mon0869
SK Rana :
🥰🥰
2026-09-04 04:38:31
0
eliyashasan74
AriYan Mahmud EliYas :
💓💓💓
2026-08-29 12:55:36
1
saiful.islam.saifu
মো কুদ্দুছ :
😂😂😂
2026-09-17 17:46:17
0
ontora.akter391
ontora akter :
💖💖💖
2026-08-29 02:08:50
0
shohana6371
🌸🌸 Suhana 🌸🌸 :
🖤🖤🖤
2026-08-29 06:47:53
1
user5992624846141
✧༒☬꧁༒☬গুনাহগার বান্দা 🥰☬༒꧂☬༒✧ :
😭😭😭
2026-09-04 03:20:16
0
purono_dairy1
❤️😍পুরোনো ডাইরি 🥰❤️ :
😂😂
2026-09-02 13:15:03
0
riyajahan50
💞💞Riya Jahan💞💞 :
😥😥😥
2026-08-29 10:26:24
0
md.evan760
Md. Evan khan :
এখন সম্পর্ক বিচ্ছেদের ভয় করিনা। এমন সম্পর্ক ছিল যা কখনো। বিচ্ছেদের হওয়ার কথা ছিল না..?
2026-09-01 19:40:34
0
user375819494
😔হে আল্লাহ্ 😥আমাকে ধৈর্য দাও :
আমাদের আর কখনো দেখা না হোক কারণ আবার যদি দেখা হয়, হয়তো চোখে চোখ পড়বে কিন্তু সেই পুরোনো অনুভূতিটা আর ফিরে আসবে না। তুমি তোমার নতুন জীবনে ভালো থেকো, আর আমি আমার না বলা কথাগুলো নিয়ে বেঁচে থাকব। কিছু মানুষকে খুব ভালোবাসলেও, তাদের কাছে নিজের কষ্টের কোনো মূল্য থাকে না। একদিন হয়তো তুমি আমাকে মনে করবে, কিন্তু তখন আমি আর অপেক্ষা করব না। শুধু মনে মনে বলব যার জন্য এতটা ভেঙেছিলাম সে যেন আর কোনোদিন আমার সামনে না আসে। কারণ কিছু দূরত্বই সবচেয়ে নিরাপদ, আর কিছু বিদায়ের পরে আর কখনো দেখা না হওয়াটাই সবচেয়ে বড় শান্তি..!!
2026-09-18 11:51:06
1
tanu59257
Taniya Tanu@ :
পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, যার জীবনে দুঃখ নেই। শুধু পার্থক্যটা হলো—কেউ দুঃখকে শব্দে প্রকাশ করে, আর কেউ নীরবতার আড়ালে লুকিয়ে রাখে। কেউ কাঁদতে কাঁদতে নিজের কষ্টের গল্প বলে, আবার কেউ হাসতে হাসতেই বুকের ভেতর হাজারটা অভিমান জমিয়ে রাখে। কেউ মানুষের কাছে নিজের ভেঙে পড়ার কথা স্বীকার করে, আর কেউ প্রতিদিন নিজেকেই বুঝিয়ে বলে— “আমি ভালো আছি, সব ঠিক আছে।” তাই কাউকে দেখে কখনো ভাবো না যে সে খুব সুখী। হয়তো তার হাসির পেছনেও এমন কিছু গল্প আছে, যেগুলো সে কাউকে কোনোদিন বলতে পারেনি। সবাই দুঃখী, শুধু প্রকাশের ভাষাটা আলাদা। কেউ চোখের জলে প্রকাশ করে, আর কেউ নীরবতায়...!🤍🕊️. .
2026-09-20 04:40:59
1
To see more videos from user @johurul_islam_102, please go to the Tikwm homepage.

Other Videos


About