@jobyer30: শখের প্রবাস! ❤️🩹 এই প্রবাসে না আসলে বুঝতাম না, মানুষ টাকার জন্য নিজের প্রতি কতটা জুলুম করে। টাকার প্রয়োজনে নিজের প্রতি জুলুম করে হয়তো কিছু টাকা আয় করা যায়, কিন্তু দিনশেষে শূন্য পকেটের সেই মানুষটার চেয়েও এই প্রবাসের একাকীত্ব অনেক বেশি কাঁদায়। দিনের আলোয় সবার মাঝে হাসি-অভিনয় করা মানুষটাই জানে, রাতের অন্ধকারে একাকীত্ব তাকে কতটা নিঃশব্দে কুঁড়ে কুঁড়ে খায়। 🥀 নিজের শহর, নিজের মানুষ আর নিজের সুখগুলোকে হাজার মাইল দূরে ফেলে এসেছি—শুধু একটু ভালো থাকার আশায়। কিন্তু আজ বুঝতে পারছি, ভালো থাকার চেয়ে ভালো থাকার অভিনয় করাটাই এখানে বড় যোগ্যতা। 💔 এই প্রবাস জীবন মানুষকে যতটা একা করে, আর যতটা সহনশীল করে তোলে—তা দূর থেকে কেউ কোনোদিন উপলব্ধি করতে পারবে না’ দেশে থাকা মানুষগুলো ভাবে, আমরা বিদেশে গিয়ে সুখেই আছি। অথচ তারা জানে না—প্রতিটি টাকা উপার্জনের পেছনে লুকিয়ে থাকে নিজের ইচ্ছের বিসর্জন আর এক বুক চাপা দীর্ঘশ্বাস। 🥹💔#outfit cowok Berwarna