@ajoycs9077: তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন, যা আমি কখনো ভুলতে পারবো না। তোমার হাসি, তোমার কন্ঠ, তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া প্রতিটি স্বপ্ন, সবকিছুই যেন একটি অদৃশ্য সুর, যা আজও আমার হৃদয়ে বাজে। কিন্তু আজ তোমার অনুপস্থিতি যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিয়েছে। আমি জানি, সময় কখনো অপেক্ষা করে না, সম্পর্ক কখনো এক জায়গায় থেমে থাকে না। কিন্তু তোমাকে হারানো এতটা কষ্টকর হবে তা ভাবতেও পারিনি। আমরা যখন একে অপরকে ভালোবাসতাম, তখন মনে হতো সব কিছু সুন্দর। কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধু একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে, যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয়। সবকিছু বদলে গেছে, কিন্তু আমার হৃদয় এখনো তোমাকে খোঁজে। তোমার চলে যাওয়া, আমাকে একা করে দিয়েছে। মনে হয় যেন আমি জীবনে অনেক বড় কিছু হারিয়েছি, আর কখনো ফিরে পাবো না। হয়তো তোমার চলে যাওয়ায় আমি কিছুটা দুর্বল হয়েছি, কিন্তু তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না। আমি জানি, তুমি আর ফিরবে না কিন্তু তুমি যা ছিলে আমি তা কখনো ভুলতে পারবো না! সব সময় দোয়া করি অনেক ভালো থাকো আমি তোমার অপেক্ষায় এখনো ঘুমায়নি যদি তুমি এসে ফিরে যাও💔😇💝তোমাকে হারিয়ে আমি হয়তো ভেঙে পড়ব, কিন্তু তোমার খুব আহামরি ক্ষতি হবে না, তুমি চাঁদ, তোমার চারপাশে থাকবে হাজারো তারার মতো মানুষ, যারা তোমায় ভালোবাসবে, প্রশংসা করবে, খুশি রাখার চেষ্টা করবে। কিন্তু জানো? তাদের ভালোবাসার মাঝে থাকবে না আমার মতো কষ্টের সাথে মিশে থাকা নিঃস্বার্থ ভালোবাসা। আমি ভালোবেসেছিলাম নিঃশর্তভাবে, এমনভাবে যে তুমি কাঁদলেও আমার বুক ভিজেতো, তুমি হাসলেও আমার হৃদয়ে আলো ফুটত। আমি ছিলাম সেই মানুষ, যে নিজের যন্ত্রনর ভেতর থেকেও তোমার জন্য শান্তি খুঁজে আনত। আমি চাইনি কিছু, শুধু তোমার একটুখানি উপস্থিতি, একটুখানি ভালোবাসা। তাই মনে রেখো, যতই কেউ তোমার দিকে তাকাক মোহিত চোখে, আমার মতো গভীর চোখে আর কেউ কখনও তাকাবে না। কারণ আমি শুধু ভালোবাসিনি, তোমায় হৃদয়ে গেঁথে নিয়েছিলাম চিরদিনের জন্য..!!🙂❤️🩹#foryoupage #foryoupage #foryoupage
𝑪𝒂𝒑𝒕𝒊𝒐𝒏..💫
Region: BD
Saturday 29 August 2026 03:02:27 GMT
Music
Download
Comments
তোঁমাঁদেঁর পিঁচ্চি মঁহাঁরাঁজা :
আমাকে গুছিয়ে রাখবে বলে এসেছিলে, অথচ শেষ পর্যন্ত আমাকেই সবচেয়ে বেশি অগোছালো করে দিয়ে চলে গেলে। বলেছিলে, আমার জীবনের সব ক্লান্তি, সব কষ্ট আর সব একাকীত্ব তোমার ভালোবাসায় হারিয়ে যাবে। বিশ্বাস করেছিলাম, তোমার হাতটা ধরে হয়তো জীবনের প্রতিটি ঝড় সহজ হয়ে যাবে। ভেবেছিলাম, আমার ভাঙা স্বপ্নগুলো তুমি আবার নতুন করে সাজিয়ে দেবে। কিন্তু জানতাম না, যে মানুষটাকে নিজের সবচেয়ে নিরাপদ আশ্রয় ভেবেছিলাম, সেই মানুষটাই একদিন আমার সবচেয়ে বড় ঝড় হয়ে উঠবে।
তুমি চলে যাওয়ার পর বুঝেছি, মানুষ শুধু চলে যায় না—সঙ্গে করে নিয়ে যায় অনেক হাসি, অনেক স্বপ্ন, অনেক ইচ্ছে আর বেঁচে থাকার সাহস। তুমি চলে যাওয়ার পর থেকে আমার জীবনটা যেন এলোমেলো একটা গল্প হয়ে গেছে। যেখানে প্রতিটি পাতায় তোমার স্মৃতি, প্রতিটি শব্দে তোমার নাম, আর প্রতিটি নীরবতায় তোমার অনুপস্থিতির ভার জমে আছে। আমি যতই নিজেকে গুছিয়ে নিতে চাই, ততই মনে হয় তুমি রেখে যাওয়া অগোছালো অনুভূতিগুলো আমাকে আরও জড়িয়ে ধরে।
আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে মনে হয়, হয়তো তুমি একটা বার্তা পাঠিয়েছ। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি, সবকিছু আগের মতোই নীরব। তখন বুঝতে পারি, কিছু অপেক্ষার কোনো শেষ নেই। কিছু মানুষ ফিরে আসে না, শুধু তাদের স্মৃতিগুলো ফিরে ফিরে আসে। আর সেই স্মৃতিগুলোই মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে দেয়।
তুমি হয়তো আজ খুব ভালো আছ, নতুন কোনো গল্পে, নতুন কোনো মানুষকে নিয়ে। কিন্তু আমি এখনও সেই পুরোনো গল্পের শেষ পাতায় দাঁড়িয়ে আছি। যেখানে বিদায়ের পরও তোমাকে হারানোর সত্যিটা মেনে নিতে পারিনি। কারণ তোমাকে হারানোটা শুধু একজন মানুষকে হারানো নয়, আমার নিজের একটা অংশকেও হারিয়ে ফেলা।
সবচেয়ে কষ্টের বিষয় কী জানো? তুমি হয়তো কখনো বুঝতেই পারবে না, তোমার চলে যাওয়ার পর আমি কতবার নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। প্রতিবারই তোমার স্মৃতিগুলো এসে সবকিছু আবার এলোমেলো করে দিয়েছে। তাই আজ আর কাউকে দোষ দিই না। শুধু মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করি—যে মানুষটা আমাকে গুছিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়েছিল, সে কেন আমাকে এমন অগোছালো করে দিয়ে চলে গেল?
হয়তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা এটাই—সব প্রতিশ্রুতি পূরণ হয় না, সব ভালোবাসা শেষ পর্যন্ত পাশে থাকে না। তবুও কিছু মানুষ সারাজীবন হৃদয়ের ভেতর রয়ে যায়, অপূর্ণতার মতো, নীরব ব্যথার মতো। আর আমি এখনও সেই অগোছালো হৃদয়টা বুকে নিয়ে বেঁচে আছি, এই আশায় নয় যে তুমি ফিরে আসবে, বরং এই আশায় যে কোনো একদিন হয়তো নিজেকেই আবার নতুন করে গুছিয়ে নিতে পারব।😅💔🥀😥
2026-09-01 14:15:16
2
༒ Ma Raju༒★ :
জানো...!
আমি তোমাকে শুধু ভালোবাসি না, আমি তোমাকে প্রতিটা মুহূর্তে অনুভব করি।🥹🫀
দিনের শুরু থেকে রাতের শেষ পর্যন্ত, যেখানে থাকি না কেন আমার মাথার ভিতর, আমার মনে, আমার শ্বাসে তুমি লেগে থাকো নিঃশব্দে।🫵🏻🕊️কখনো চেষ্টাও করে হয় না, তুমি পাশে নেই, তবুও মনে হয় তোমার উপস্থিতিটা আমি চারপাশে ঘুরে বেড়াচ্ছি😔
আমি বলি না এটা ভালোবাসা, না অভ্যাস কিন্তু আমি জানি, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ।🥺🥀
তোমার ছোট ছোট কথা, তোমার হাসি, তোমার অভিমান সবকিছু আমার ভিতরে এমনভাবে জায়গা করে নিয়েছে যে, আমি চাইলে এগুলো থেকে বের হতে পারি না, আর যদি পারতাম, বের হতেও চাই না।🫶🏻☺️দুনিয়া বলুক, আমি ঠিক না সময়ের সাথে যাবো। আমি শুধু চাই, এই অনুভূতিটা যেন কখনো শেষ না হয়। কারণ
আমি এমন একটা জায়গায় এসে গেছি যেখানে "ভালোবাসি" শব্দটা ছোট লাগে। তোমাকে আমি তার থেকেও বেশি কিছু মনে করি।🥹❤️🩹🫶🏻
প্রতিটা আমার প্রতিটা চিন্তার শুরু, আর প্রতিটা রাতের শেষ ভাবনা। তুমি না থাকলেও, তোমাকে নিয়েই আমি বেঁচে থাকি...😇🥰 আর এটাকেই হয়তো বলে একটা মানুষকে সত্যি সত্যি ভালোবাসা...!!😇🙃)? Raju?★
2026-09-07 04:52:42
1
❦〲♛𝙔𝙖𝘮𝙞𝗇࿐🚩 :
•••• অনেক দিন পর ••••
••// নিজেকে নিয়ে কিছু কথা লিখলাম ধ্বংসের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া অদ্ভুত মানুষ আমি হয়তো আমি পাগল হয়তো অনুভূতির ভিতরে কোন এক গভীর অতল দুঃখ বাসা বেঁধেছে তবে জোর করে নিজেকে হাসাতে শিখে গেছি যেদিন ভেতরটা একবারে ভেঙে গিয়েছিল সেদিন ও বাহিরে থেকে এক চিলতে হাসিমুখে নিয়ে সবার সামনে দাঁড়িয়ে ছিলাম কষ্টগুলোকে আমি বন্ধু বানিয়েছি একাকিত্ব কে আপন করে নিয়েছি মানুষ ভাবে আমি হয়তো সুখী শক্ত নিলিপ্ত কিন্তু তার জানে না ওদের রাত আমার এক একটা লড়াই নিজেকে নিজেই বুঝিয়ে রাখি তুই ভালো আছিস অথচ আমি জানি আমি ভালো নেই ভেঙে যাচ্ছি প্রতিদিন একটু একটু করে আর এই ধ্বংস হওয়াটাকে যেনো ভালোবেসে ফেলেছি আমি সেই মানুষ যে হার মানার আগে হাসে কারন জানি কান্না দেখিয়ে লাভ নেই পৃথিবী শুধু শক্তদের মনে রাখে দুর্বল দের নয় তাই আমি অদ্ভূত আমি অনুভূতির আগুনে পুড়ে যাওয়া নিরব যোদ্ধা আমার জীবন কোন শুখের গল্প নয় এটা নিঃশব্দ বিপ্লব যেখানে হাঁসির আড়ালে লুকানো থাকে হাজারো না বলা কথা ভাঙ্গা স্বপ্ন হারিয়ে যাওয়া আমি....!!😇💔🥀
2026-09-11 17:51:19
0
ajmir khan :
সাল'টা হবে প্রায় 2050..! সেদিন প্রচুর বৃষ্টি হবে, বারান্দায় চেয়ারে বসে চা খেতে খেতে হঠাৎ তাঁর কথা মনে পড়ে যাবে। যৌবন কালে একটা বড় আফসোস ছিলো "তাকে না পাওয়ার আফসোস" আর সেই আফসোস বৃদ্ধ'কালে এসেও কাটেনি। হাতটা বুকের ডান দিকে রেখে কান্না করতে করতে বলবো সে ছিলো আমার দেখা সবচেয়ে সুন্দর নারী।🥰
সেই '২০১৯' সালের আমার চোখে দেখা সেই জেনারেশনের শ্রেষ্ঠ একজন নারী, যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসে ছিলাম কিন্তু আফসোস সে আমার ভাগ্য'তেই ছিলো নাহ। 😌🌸
2026-08-30 01:56:21
1
(Lx:Sabbir).....🥀💔😊💔🥀 :
ভাই ক্যাপশন টা দিবেন প্লিজ..?
2026-09-09 03:16:53
0
😈....A..r..f..a...t...😈 :
জীবনে অনেক কিছু হারালাম! তার মধ্যে সবচেয়ে পছন্দের মানুষ ছিলে তুমি, যদিও গল্পটা ছিলো অল্প তবুও তোমাকে মনে রাখবো মৃত্যুর আগ পর্যন্ত। তুমি ছিলে আমার জীবনের সব চেয়ে পছন্দের মানুষ, তোমার হাসি, তোমার কথা, তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সব যেনো একেকটা যন্তনা দায়ক স্মৃতি হয়ে বুকে আঘাত করে। আমাদের গল্পটা খুব বড় ছিলো না, তবুও প্রতিটা পৃষ্টায় আজও আমায় কাঁদায়, আলো আঁধারের মাঝে একটা সম্পর্ক যেখানে তুমি ছিলা আলো, আমি ছিলাম ছায়া, আজ তুমি নেই তবুও প্রতিদিন তোমায় খুঁজি, হাজারো ব্যস্ততার মাঝে মনে পড়ে যায় তোমার ছোট খাটো কথা। বিশ্বাস করো এই হৃদয়টা কারোর জন্য আর জীবিত হবে না, কারণ সত্যি কারের ভালোবেসে ছিলাম তোমায়, তোমার জায়গাটা আর কেউ নিতে পারবে না, আজ ও তোমায় ভালোবাসি, তোমাকে মনে রাখবো মৃত্যুর
2026-08-29 03:39:10
1
انوار حسین :
আমার লাইফ টা পুরো এলোমেলো হয়ে গেছে! আমি না ফ্যামিলির চিন্তা করতেছি না নিজের চিন্তা করতেছি, না আমার দ্বারা কোনো কিছু হচ্ছে না। সারা দিন কেমন জানি ডিপ্রেশনের মাঝেই কেঁটে যাচ্ছে!
না ক্যারিয়ারের জন্য চিন্তা করতেছি, না জীবনে ভালোকিছু করবো ওইটার চিন্তা করতেছি কিছুই হচ্ছে না আমার দ্বারা! কিছুতেই কেনো যেনো শান্তি পাচ্ছি না জীবনটা এমন না হলেও পারতো...!😅❤️🩹
2026-09-12 11:33:51
0
🎀 জাতির ক্রাশ 🎀 :
❤️❤️❤️
2026-09-07 15:36:08
0
🍒🌺বাবুর আব্বু টা🌺🕊️🍒...1 :
🥰🥰🥰
2026-09-03 14:23:03
0
humira akther :
🥰🥰🥰
2026-09-06 05:24:21
0
𝕻𝖗𝖎𝖓𝖈𝖊 𝕹𝖆𝖎𝖈𝖍 :
🥰🥰🥰
2026-09-04 16:47:45
0
Sarmin Sulatana :
@
2026-09-03 18:06:25
0
꧁༒❦ɴᴏʟᴏᴠᴇ❦༒꧂ :
😔😔😔
2026-09-07 02:15:30
0
Rahul Das :
🥰🥰🥰
2026-09-01 08:11:43
0
꧁༒Munna wife☬༒꧂ :
@Ꭺɴɢʀʏ ß𐍂៙👊 ࿐ 😭
2026-08-31 10:06:38
0
😅💔 ব্যর্থ প্রেমিক 💔 :
🥰🥰🥰
2026-08-30 04:39:57
0
অপু ভাই :
🥰🥰🥰
2026-08-29 16:39:12
0
Maria 💟 :
😥😥😥
2026-08-29 16:37:46
0
🔥Arif🔥 :
❤️❤️❤️
2026-09-09 02:26:54
0
To see more videos from user @ajoycs9077, please go to the Tikwm
homepage.