@rannaghorer.diary: রেসিপি: পার্সিয়ান তাওয়া কাবাব প্রস্তুত প্রণালি প্রথমে ৫–৬টি গরুর মাংসের টুকরা ছোট ছোট করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর ব্লেন্ডারে মাংসের টুকরাগুলো দিয়ে ভালোভাবে কিমা তৈরি করে নিন। এরপর কিমা একটি বাটিতে নিয়ে এর সঙ্গে ১ কাপ কিউব করে কাটা পেঁয়াজ, স্বাদমতো লবণ, ২ চা-চামচ আদা-রসুন বাটা, ১ চা-চামচ হলুদের গুঁড়া, ১ চা-চামচ জিরার গুঁড়া, ১ চা-চামচ গরম মসলার গুঁড়া, ½ চা-চামচ কালো গোলমরিচের গুঁড়া এবং ৩ চা-চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে মিশিয়ে নিন। এরপর মিশ্রণের সঙ্গে ২ টেবিল-চামচ ময়দা, ১টি ডিম এবং ১ টুকরো লেবুর রস দিয়ে আবারও ভালোভাবে মেখে নিন, যাতে সব উপকরণ সুন্দরভাবে একসঙ্গে মিশে যায়। এবার একটি তাওয়া বা ননস্টিক প্যানে মেরিনেট করা কিমার মিশ্রণটি ঢেলে হাত দিয়ে চেপে চেপে সমানভাবে বিছিয়ে দিন। এরপর চারপাশে অল্প তেল ছড়িয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে একদম কম আঁচে ১০ মিনিট রান্না করুন। ১০ মিনিট পর ঢাকনা খুলে কাবাবটি পছন্দমতো পিস করে কেটে নিন। এরপর কাটা দাগ বরাবর এবং চারপাশে সামান্য তেল দিয়ে আবার ঢাকনা লাগিয়ে আরও ৫ মিনিট কম আঁচে রান্না করুন। এরপর সাবধানে কাবাবের টুকরাগুলো উল্টে দিন। আবার ঢাকনা দিয়ে ১০ মিনিট রান্না করুন। এভাবে ২–৩ বার এপাশ-ওপাশ উল্টিয়ে ভেজে নিন, যাতে কাবাবের দুই পাশেই সুন্দর সোনালি-বাদামি রং আসে এবং ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কাবাব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে নামিয়ে গরম গরম পরোটা, ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন। #EasyRecipes #cooking #Recipe #rannabanna #DailySpecials

Rannaghorer Diary
Rannaghorer Diary
Open In TikTok:
Region: BD
Saturday 29 August 2026 03:22:30 GMT
70975
1606
11
187

Music

Download

Comments

user5115486167559
💞 আদিয়াত হোসাইন এর আম্মু 💞 :
আপু কি কি দিচ্ছি রেসিপি তে একটু লিখে লিখে দিও
2026-09-01 04:01:18
2
nahida__1871464
MuMmi ki BMW 😎 :
ingredients name and quantity please
2026-08-30 16:13:30
2
md.ashraful4128
BIBI AYESHA :
একটু দেন
2026-09-21 17:45:44
0
laboniaktar7421
Laboni :
অসাধারণ হয়েছে
2026-08-31 16:13:48
1
user968796527
cute kitty :
🥰🥰🥰
2026-08-29 09:10:32
1
user3613882126946
রোজাইফা ইসলাম :
❤️❤️❤️
2026-09-09 05:43:29
0
md.noyonkhan51
md noyonkhan :
🥺
2026-10-05 18:20:27
0
To see more videos from user @rannaghorer.diary, please go to the Tikwm homepage.

Other Videos


About