দেখো এত রাগ ভালো নয় রাগলে তোমাকে লাগে ভয়। কথায় কথায় কেন তুমি এত রেগে যাও।ও সাথী আমার তুমি কেন চলে যাও কি দোষ করেছি এ কথা বলে যাও ও সাথী আমার তুমি কেন চলে যাও। তুমি আমার জানের জান করো না অভিমান।ভালোবেসে তোমায় আমি দিতে পারি প্রাণ।ওগো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো। তুমি ছাড়া আমার তো নাই গতি কোন। দশ গ্রামের মানুষ ডাইকা বলতে ইচ্ছে করে। তোমার প্রেমে মরার আগে গেছি আমি মরে। এত পরে আইলা কেন আগে আইলা না। আমার মনের ঠিকানা কি খুইজা পাইলা।,?