@amar_bikrampur: মাওয়া এক্সপ্রেসওয়েতে হঠাৎ কয়েক'শ লোকের অংশগ্রহণে নিষিদ্ধ আ. লীগের মিছিল বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করার লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অনুষ্ঠিত একটি বিক্ষোভ মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। সাবেক এমপি, কারাবন্দী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের ভেরিফাইড পেজসহ পলাতক দলীয় অনেক নেতা কর্মীর পেজে ভিডিওটি পোষ্ট করা হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পুরান ফেরিঘাট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শ্রীনগরের ছনবাড়ি চৌরাস্তায় এসে শেষ হয়। #awamileague #munshiganj #faysalbiplob #mohiuddin