⎯͢⎯⃝ মেঁহেঁদীঁ'পাঁতাঁ᭄❄︎̶ͥᚐ ᯽ :
তবে আমি সেদিন সই করার সময় একটুও কাঁদিনি, কেদেছিলাম বাসায় গিয়ে রুম আঁটকে ইচ্ছে মতো। বিনি পয়সায় একদমই নিদাবিতে তাকে ছেড়ে দিছি। তার বিয়ের পরেও ১টা বছর অপেক্ষায় ছিলাম, এই বুঝি সে তার ভুল বুঝতে পারবে, আমার কাছে ফিরে আসবে, আমার সংসার টা আবার আমি নতুন করে সাজাবো,মেয়েটা বাবার আদর থেকে বঞ্ছিত হবে না। কিন্তু তিনি আসেনি, বরং ছেড়ে দেওয়ার জন্য ফোন করে হুমকি দিত,আজে বাজে অসম্মান জনক কথা বলতো, একটা বছর অপেক্ষা করার পর যখন আমি হাঁপিয়ে গেলাম, তার কথাই যখন তিতা হলাম, তখন সত্যি সত্যি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম, আমি এমনি অভাগা মা, যার ডিভোর্সের দাগও কপালে লাগলো, সন্তানের থেকেও বিতারিত হলাম, টানা ৩-৪ মাস আমার বাচ্চার ছায়াটাও আমাকে পারাতে দেই নি, কত এই রাস্তা ঐ রাস্তায় চোরের মতো উঁকিঝুঁকি দিতাম একটু যদি মেয়েটার মুখটা দেখতে পারি, কিন্তু না কোনো দিন দেখিনি, ডিভোর্স হলে সন্তান বুকে নিয়ে মা নাকি শান্তি খুঁজে নেওয়ার চেষ্টা করে,আমার বেলায় তাও হয়নি, তিনি অন্যায় করেও জিতে গেলেন, সন্তান হারাও করলেন, আমি মৃত যন্ত্রণার মতো ছটফট করেছি, মা ও পরিবারের লোকজন প্রতিবেশিরা সহ চোখে চোখে রাখতো আমায়, আর বলতো আহা কখন জানি কি করে বসে ওরে একা থাকতে দেওয়া যাবে না ওতো পাগল হয়ে গেছে, মাও রাতে একা থাকতে দিতে চাইতেন না, কিন্তু কেউ পাশে থাকলে আমি তো একটু ঠিক মতো কাঁদতেও পারতাম না। এত কিছু হওয়ার পরেও আমি জানতাম একদিন আমার মেয়ে ঠিকই আমার কাছে আসবে- আল্লাহ কে ডাকতাম আর বলতাম কিছুই লাগবে না আমার বাচ্চা টারে একটু খানি দেখতে পেলেই হবে, আল্লাহ ৩-৪পর আমার ডাক শুনলো, একদিন গেইটের বাহির থেকেই আম্মু আম্মু শব্দ কানে আসলো, দৌড়ে গিয়ে গেইট খুলতেই দেখি আমার কলিজা ছেড়া ধন। আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিলাম, সন্তান বুকে পেয়ে একটু শান্ত হলাম। সেই থেকে এই পর্যন্ত সেভাবেই যাচ্ছে দিন, আমি এখনো একা, আর তিনি এখন আরও দুই বাচ্চার বাবা। মেয়েটা তাদের কাছেই থাকে, মন চাইলে আমার মায়ের কাছে আসে আবার চলে যায়, আর আমি বিদেশ পরে আছি তার সুন্দর একটা ভবিষ্যতের আসায়😭 আল্লাহ এই কি রাখছিলো আমার নসিবে💔 পরকিয়া করে যে পুরুষ বা নারী অন্যের জীবন ধংস করে নিজের জীবন সাজাই, তাদের আমি খুব ঘৃণা করি। আর যে মেয়েরা বিবাহিত পুরুষ দেখলেও গলাই ঝুলে পরে তাদের কে তো আমি আরও ঘৃণা করি😭 অবশ্য তাদের দোষ দিয়েই বা কি হবে, যার ঘরের খুঁটি নরবরে তার ঘর তো হালকা বাতাসেই ভেঙে যায়💔😭দোয়া করি তাও বেইমান সুখি হোক, চাইলে তো কত ব্যবস্থা নিতে পারতাম, কিন্তু পারিনি মেয়ের মুখের দিকে তাকিয়ে, যাতে ওর দিকে আঙুল দিয়ে কেউ না কইতে পারে ওর বাবা জেলে।
2026-08-29 23:40:09