সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে পাশে থাকে, সেই-ই প্রিয় মানুষ..!!
সব সম্পর্কের নাম দেওয়া যায় না, কিছু মানুষ থাকে যারা রক্তের না হয়েও ভীষণ আপন হয়ে যায়।
যখন পুরো পৃথিবী অবহেলা করে দূরে সরে যায়, তখন যে মানুষটা একটা "কেমন আছো?" বলে পাশে দাঁড়ায়, সেই মানুষটাই আসলে শান্তি।
প্রিয় মানুষ মানে শুধু ভালোবাসার সম্পর্ক না, প্রিয় মানুষ মানে-হাজার কষ্টের মাঝেও যার উপস্থিতি মনটা হালকা করে দেয়।
জীবনে এমন একজন মানুষ থাকা ভীষণ সৌভাগ্যের, কারণ সবাই ভালোবাসার কথা বলে, কিন্তু খারাপ সময়ে পাশে থাকে খুব কম মানুষই।
তাই সম্পর্কের পরিচয় না, পাশে থাকার অনুভূতিটাই সবচেয়ে বেশি মূল্যবান...!