💋❤️🌹তোমার চোখের চাহুনিতে মিশে আছে যেন পৃথিবীর নিষিদ্ধ কোনো মাদক নয়তো এমন করে আমার মস্তিষ্ক শূন্য হয়ে যায় কেনো তোমার দিকে তাকাতেই যেন হারিয়ে যাই সবকিছু যুগের পর যুগ তোমার সেই চোখের দিকে তাকিয়ে থাকি যেখানে সময় থমকে যায় যেখানে আমার সমস্ত কথা নিঃশব্দে আশ্রয় খুঁজে পায় তুমি যখন এমন করে তাকাও আমার বুকে বইতে থাকা উত্তাল সমুদ্র মুহূর্তেই থেমে যায় লোনা জল শুকিয়ে গড়ে ওঠে মরুভূমির বুকে ফুলের বাগান ওই চোখের গভীরে আমি খুঁজে পাই আমার সমস্ত ক্লান্তির শেষ প্রান্ত আমার অস্থিরতার শান্ত ঠিকানা
তোমার সেই দৃষ্টি শুধু চোখের দেখা না এটা যেন আমার আত্মাকে ছুঁয়ে যাওয়া নীরব কবিতা যেখানে প্রতিটি দৃষ্টি আমার জীবনের নতুন অধ্যায় লিখে দেয় এবং আমি বারবার হারিয়ে যেতে চাই তোমার সেই অন্তহীন গভীরে ( মায়াবতী )🌹❤️💋