@opurnokobi_official: আমি যদি কোথাও বসে পাঁচ মিনিট চুপচাপ কিছু চিন্তা করি, সেই চিন্তার চার মিনিটেই তুমি থাকো। অদ্ভুত না? নিজের সঙ্গে একটু সময় কাটাতে বসলেও কেন জানি বারবার তোমার কাছেই ফিরে যাই। তোমাকে নিয়ে ভাবতে চাই না, তবুও ভাবনাগুলো কোনো এক অদৃশ্য পথে গিয়ে তোমার কাছেই থেমে যায়। কখনো ভাবি, তুমি এখন কেমন আছো, কী করছো, আমার কথা তোমার একবারও মনে পড়ে কি না। আবার কখনো নিজেকেই বোঝাই, এসব ভাবার আর কোনো প্রয়োজন নেই। কিন্তু মন তো আর সবসময় যুক্তির কথা শোনে না। তাই যতবার নিজেকে তোমার কাছ থেকে সরিয়ে নিতে চাই, ততবারই কোনো না কোনো স্মৃতি এসে তোমাকে আবার সামনে এনে দাঁড় করায়। তুমি হয়তো জানোও না, আমার দিনের কতটা সময় তোমাকে না বলেও তোমার সঙ্গে কথা বলেই কেটে যায়। তোমার সঙ্গে এখন কোনো যোগাযোগ নেই, তবুও আমার চিন্তার ভেতর তোমার উপস্থিতি ঠিক আগের মতোই রয়ে গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করতেও তোমাকেই ভাবতে হয়। তাই হয়তো পুরোপুরি ভুলে যাওয়া আমার পক্ষে কখনো সম্ভব হবে না। তুমি আমার জীবনে থাকো বা না থাকো, আমার কিছু নীরব মুহূর্তে তুমি ঠিকই থেকে যাবে। আমি যদি কোথাও বসে পাঁচ মিনিট কিছু চিন্তা করি, সেই চিন্তার চার মিনিটেই তুমি থাকো। আর বাকি এক মিনিটে আমি নিজেকে বোঝাই, তোমাকে আর ভাবা উচিত নয়। অথচ পরের মুহূর্তেই আবার তোমার কথাই মনে পড়ে। 🖤 ✍️ লেখকঃ মাসুদ আলম তৌসিফ #trending #banglacaption #foryou #broken #caption
অপূর্ণ কবি
Region: SA
Sunday 30 August 2026 11:30:51 GMT
Music
Download
Comments
ranisen :
💯💯💯
2026-08-30 11:55:44
1
হারাবার কিছুই বাকি নেই🤌🥹💔 :
100%🥹
2026-08-30 11:57:54
2
S.K➤SUHAG➤UAE➤(S+S)🫶🫶 :
100%👍
2026-08-30 19:12:26
0
❤️সাগরের ঢেউ❤️ :
🥰🥰🥰
2026-08-30 13:31:43
0
To see more videos from user @opurnokobi_official, please go to the Tikwm
homepage.