:—͞Ꭲꫝᴍɪᴍ sɪʀ ⸙ᥫ᭡ :
প্রিয় তুমি,
জানি না তুমি এই চিঠিটা কোনোদিন পড়বে কিনা। হয়তো না। হয়তো তুমি এখন অন্য কারও সাথে, অন্য কোনো স্বপ্ন নিয়ে বাঁচতে শিখে গেছো। আর আমি? আমি এখনও সেই জায়গাতেই আটকে আছি, যেখানে তুমি আমাকে রেখে চলে গিয়েছিলে। মনে আছে, তুমি বলেছিলে "সব সময় তোমার পাশে থাকব।" কিন্তু সময় বদলে গেল, মানুষ বদলে গেল, শুধু কথাগুলো রয়ে গেল। তুমি চলে গেলে, কোনো কারণ ছাড়াই, কোনো খবর ছাড়াই। প্রথমে ভেবেছিলাম, হয়তো ফিরে আসবে। কিন্তু না, তুমি আর ফিরে আসোনি। তখন বুঝেছিলাম, সব ভালোবাসার গল্প গল্পের মতো শেষ হয় না। কিছু ভালোবাসা হারিয়ে যায়, স্মৃতির পাতায় চাপা পড়ে থাকে। M?
তোমাকে খুব মিস করি- এটা বলারও হয়তো আর অধিকার নেই। তুমি কেমন আছো, কী করো, হাসো কিনা, কাঁদো কিনা জানি না। জানতে চাইও না। কারণ জানলে হয়তো আবার দুর্বল হয়ে পড়ব। আমি তোমাকে দোষ দিই না। হয়তো আমার যোগ্যতাই ছিল না তোমার মতো কারও পাশে থাকার। তুমি ভালো থেকো, সুখে থেকো- এটাই প্রতিদিন প্রার্থনা করি। আমি এখনও রাতে আকাশের দিকে তাকিয়ে সেই তারাটাকে বলি- "দেখো, সে কি ভালো আছে?" তারপর নিজেই চুপ হয়ে যাই। কারণ উত্তরটা আমি জানি- তুমি ভালো আছো, কিন্তু আমার সাথে নয়। ভালোবাসা থাকবে, কিন্তু অধিকার থাকবে না। স্মৃতি থাকবে, কিন্তু তুমি থাকবে না। এটাই আমার গল্প, এটাই আমার হারিয়ে যাওয়া ভালোবাসা
2026-08-30 19:21:08