@j.arn.123: কিছু কষ্ট আসলে কাউকে বলা যায় না, শুধু নীরবে বয়ে নিয়ে যেতে হয়। হাসিমুখে সবার সামনে দাঁড়িয়ে থেকেও ভেতরে ভেতরে মানুষটা কতটা ভেঙে পড়েছে— সেটা কেউ বুঝতে পারে না। কখনো কখনো জীবনটা সত্যিই জিরাফের গলার চেয়েও দীর্ঘ মনে হয়, একটা একটা দিন যেন বছরের মতো কাটে। চারপাশে এত মানুষ, এত পরিচিত মুখ, তবুও নিজের কষ্টটা ভাগ করে নেওয়ার মতো একজন মানুষও থাকে না। কত কথা জমে থাকে বুকের ভেতর, কাউকে বলার ইচ্ছে হয়, কিন্তু শেষ পর্যন্ত চুপ করে যাই। কারণ বুঝে গেছি— সবাই গল্প শুনতে চায়, কিন্তু সবার কাছে নিজের কষ্টের গল্প বলা যায় না। আমি হয়তো হাসি, কথা বলি, স্বাভাবিক থাকার অভিনয় করি… কিন্তু রাতের নীরবতায় যখন নিজের সাথে নিজের দেখা হয়, তখন বুঝি— আমি সত্যিই কতটা নিঃসঙ্গ, কতটা একা। 🖤🥀 #শূণ্যতা

শূণ্যতা
শূণ্যতা
Open In TikTok:
Region: BD
Sunday 30 August 2026 06:41:20 GMT
523
27
1
4

Music

Download

Comments

md.shain8940
Md Shain :
দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলো... ফুলের মতো সুন্দর হয়...! 🌸 সুখের দিনে পাশে থাকার মানুষ অনেক পাওয়া যায়... কারণ তখন হাসিটা সবারই ভালো লাগে... কিন্তু দুঃখের দিনে যে মানুষটা নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়ে থাকে, তার সৌন্দর্য কোনো চেহারায় নয়, তার সৌন্দর্য লুকিয়ে থাকে তার হৃদয়ে... যখন পুরো পৃথিবী তোমার খোঁজ নেওয়া বন্ধ করে দেয়, তখন যে একজন নীরবে এসে বলে—"আমি আছি, ভয় পেও না..." সেই মানুষটার মূল্য হাজারটা স্বার্থের সম্পর্কের চেয়েও অনেক বেশি... দুঃখের সময় মানুষ চিনতে শেখায়... কে অভিনয় করে ভালোবাসে, আর কে সত্যিই হৃদয় থেকে আপন ভেবে পাশে থাকে—সেটা কঠিন সময়ই বলে দেয়... অনেকেই তোমার হাসির সঙ্গী হবে... কিন্তু... তোমার কান্নার সঙ্গী... খুব কম মানুষই হবে... আর সেই অল্প কয়েকজন মানুষই জীবনের সবচেয়ে সুন্দর উপহার... কারণ... ফুল শুধু দেখতে সুন্দর নয়... তার সুবাসও মানুষকে শান্তি দেয়... ঠিক তেমনি... দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলো... শুধু সম্পর্ক নয়... তারা ভেঙে পড়া একটা মানুষকে... আবার বাঁচতে শেখায়... দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলো... ফুলের মতো সুন্দর হয়...! কারণ সুখের সময় সবাই আপন হয়... কিন্তু দুঃখের সময় যে মানুষটা হাত ছাড়ে না, সেই মানুষটাই আসলে জীবনের সবচেয়ে সুন্দর ফুল... 🌿
2026-08-30 16:59:57
0
To see more videos from user @j.arn.123, please go to the Tikwm homepage.

Other Videos


About