@mr.rbl_9x: সম্মান হোক বা ভালোবাসা, সবকিছুই সীমার মধ্যে সুন্দর। মানুষকে ঠিক ততটাই ভালোবাসুন, যতটা সে আপনার ভালোবাসার মূল্য দিতে জানে। আর ঠিক ততটাই সম্মান করুন, যতটা সে আপনার সম্মানের মর্যাদা রাখতে পারে। কারণ অতিরিক্ত ভালোবাসা মানুষকে উদাসীন করে তোলে, আর অতিরিক্ত গুরুত্ব মানুষকে অহংকারী করে দেয়। জীবনে অনেক মানুষ আছে, যারা আপনার দেওয়া ভালোবাসাকে দুর্বলতা মনে করবে, আপনার সম্মানকে প্রাপ্য নয়, অধিকার ভেবে বসবে। তাই নিজেকে কখনো স'স্তা করে দেবেন না। ভালোবাসুন, সম্মান করুন,, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। মনে রাখবেন, যে জিনিসের প্রয়োজনের চেয়ে বেশি প্রাপ্তি হয়, সে'টার মূল্য একসময় কমে যায়। তাই সম্মান হোক বা ভালোবাসা- ঠিক ততটাই দেবেন, যতোটা প্রয়োজন। কারণ, অতিরিক্ত জিনিসটা'ই একসময় সবচেয়ে বেশি খারাপ হয়ে দাঁড়ায় #foryou #fypシ #viral #unfrezzmyaccount #caption
♡︎_RBL🫀Dairy's
Region: BD
Sunday 30 August 2026 09:58:15 GMT
Music
Download
Comments
Sahanaz ❤️🩹 :
caption plz🙂
2026-08-30 14:52:34
1
...Tonu... :
@ বেশিরভাগ মেয়ের আফসোসটা দামী উপহার নিয়ে হয় না। একটা হঠাৎ করে এনে দেওয়া প্রিয় ফুল, হাতে লেখা কয়েকটা লাইন, জন্মদিনে মনে করে রাখা একটা ছোট্ট চমক, কিংবা "আজ তোমাকে খুব সুন্দর লাগছে"—এই কয়েকটা সাধারণ বাক্য নিয়েই তাদের অনেক স্বপ্ন।
খেয়াল করে দেখবেন, খুব কম মেয়েই অভিযোগ করে যে তার সঙ্গীর দামি গাড়ি নেই, লাখ টাকার ঘড়ি নেই, বা বিলাসবহুল ব্র্যান্ডের উপহার দেয় না। অথচ অনেকেই কষ্ট পায় কারণ তার প্রিয় মানুষটা তার পছন্দ-অপছন্দ জানে না, তার মন খারাপটা বুঝে না, কিংবা ছোট ছোট ইচ্ছেগুলোর খবর রাখে না।
জীবনে বড় স্বপ্ন পূরণ না হলেও মানুষ মানিয়ে নিতে শেখে। কিন্তু যে ছোট ছোট যত্ন, অনুভূতি আর ভালোবাসাগুলো মানুষ প্রতিদিন আশা করে—সেগুলো বারবার অপূর্ণ থেকে গেলে মনটা একসময় ক্লান্ত হয়ে যায়।
2026-08-30 14:09:59
1
To see more videos from user @mr.rbl_9x, please go to the Tikwm
homepage.