@ayna1122334: আমি আসলে ভালো নেই। সত্যিই ভালো নেই। আমি যদি ভালো থাকতাম, দিনের বেলাতেও আমার ঘরটা এভাবে অন্ধকার করে রাখতাম না। দিনের আলোও এখন কেন যেন ভালো লাগে না। মানুষের ভিড়, মানুষের কথা—সবকিছুতেই অদ্ভুত এক অশান্তি অনুভব হয়। এখন আর আপন মানুষগুলোর খোঁজ নিতেও ভালো লাগে না। কারও সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। মনে হয়, আমি আমার মতোই থাকি। দিনের বেশিরভাগ সময় চুপচাপ কেটে যায়। অথচ একসময় কত কথা বলতাম, কত হাসতাম! আগে মায়ের কাছে বকা খেতাম, আর সেই বকা শুনেও জোরে জোরে হাসার একটা কারণ খুঁজে পেতাম। আর এখন সেই মা-ই অবাক হয়ে বলে, “এত চুপ করে থাকিস কেন?” মা কী করে বুঝবে, আমি চুপ করে নেই—আমি নিজের ভেতরেই প্রতিদিন কতটা যুদ্ধ করছি! আমি জানি, জীবন সুন্দর। আমি এটাও জানি, বেঁচে থাকার মধ্যে অনেক সুন্দর মুহূর্ত লুকিয়ে আছে। কিন্তু সেই সুন্দর জীবনটাকে উপভোগ করার মতো মানসিক শক্তিটুকু যেন আমার মধ্যে আর অবশিষ্ট নেই। আমি কারও কাছে আমার কষ্ট দেখাতে চাই না, কারও করুণাও চাই না। শুধু চাই, কেউ একজন একবার বুঝুক—আমি ইচ্ছে করে এমন হয়ে যাইনি। আমি আসলে ভেতর থেকে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। সবকিছু থেকে একটু দূরে গিয়ে, কিছুদিন শুধু নিজের মতো করে নিঃশব্দে বাঁচতে ইচ্ছে করে। কারণ সবসময় শক্ত থাকার ভান করতে করতে আমিও এখন সত্যিই ক্লান্ত। 🖤 #for #you #foryourpage #vairal
আয়না✨
Region: BD
Sunday 30 August 2026 11:05:23 GMT
Music
Download
Comments
حمدو الله علي 🇧 :
খুব একটা মারাত্মক সিচুয়েশন 🥺💔
2026-08-30 15:36:49
0
valobasha,❤️❤️❤️❤️❤️❤️❤️ :
:আপু প্লিজ ক্যাপশন টা দাও
2026-08-30 13:01:38
1
প্রিয়শি💓 :
🙂🙂
2026-08-30 12:24:20
0
Belal..... entertainment :
😁
2026-08-30 12:36:08
0
To see more videos from user @ayna1122334, please go to the Tikwm
homepage.