@happysoul6033: আচ্ছা, ঠিক কোন দিকটা নিয়ে আফসোস করব বা পস্তাবো একটু বুঝিয়ে বলা হোক তো—আফসোস করার মতো আসলে কী ছিল? একজন স্বামীর দায়িত্ব কী, সেটা হয়তো তাদের অভিধানেই নেই। স্ত্রীকে সম্মান করা, তাকে প্রটেক্ট করা, তার বিরুদ্ধে কারও খারাপ কথা সহ্য না করা, তার পাশে দাঁড়ানো—এসব দায়িত্বের কতটুকু পালন করা হয়েছিল? নাকি স্ত্রীকে চোখ রাঙিয়ে ভয় দেখানো, অপমান করা আর গায়ে হাত তুলে নিজের পুরুষত্ব প্রমাণ করাটাই তাদের কাছে স্বামীর দায়িত্ব? 😂 আর কিছু উসকানিদাতা মহিলার কথাও ভুলে যাওয়ার মতো নয়। যারা নিজের জামাইকেই দিনের পর দিন চোখ রাঙিয়ে, ভয় দেখিয়ে এবং মানসিকভাবে নিয়ন্ত্রণ করে রাখে,আর নিজের স্বার্থে অন্য দের কু বুদ্ধি দেয় তাদের প্রভাব যে একটা সংসারকে কতটা বিষিয়ে তুলতে পারে—আজকের পরিস্থিতিই তার প্রমাণ। তাদের হস্তক্ষেপ, উসকানি কারণে যে কষ্ট দেওয়া হয়েছে, সেটা হয়তো সময়ের সঙ্গে ভুলে যাওয়া সম্ভব, মন থেকে ক্ষমা করা সম্ভব না ।আল্লাহ যেন আমার এই কষ্টের প্রতিচ্ছবি ওদের সন্তানদের মধ্যে দেখায়!!!! মনে রেখো— ভালোবাসার কাছে আমার মাথা নত করাতে পারবে, কিন্তু কারও অহংকারের কাছে নয়। যে ভালোবাসবে, সম্মান করবে, আগলে রাখবে—তার জন্য পৃথিবীর সবচেয়ে নরম মানুষ আমি । কিন্তু চোখ রাঙিয়ে আমার চোখ নিচে নামানোর ক্ষমতা কারও নেই। তাই “একদিন পস্তাবে”, “একদিন আফসোস করবে”—এই ডায়লগগুলো নিজেদের কাছেই রাখো।। আমি পোস্তাবো না!! কারণ আমি এমন কিছু হারায়নি যার অভাব আমার জীবনে তৈরি হবে। কখনো কি সত্যিই মায়া হয়েছিল আমার জন্য? হারানোর ভয় হয়েছিল ? চোখে একফোঁটা পানিও এসেছিল? কোনো টান ছিল? তাহলে ঠিক কোন দিকটা নিয়ে আমার আফসোস করা উচিত? ভালোবাসাহীন সম্পর্কের জন্য আফসোস হয় না। সম্মানহীন সম্পর্ক ছেড়ে আসার জন্য আফসোস হয় না। আর যে জায়গায় একজন নারীকে সম্মান না দিয়ে তার চোখ নিচু করানোর চেষ্টা করা হয়—সেখান থেকে মাথা উঁচু করে বেরিয়ে আসাটাই বরং গর্বের। আমাকে পস্তানোর ভয় দেখানো বাদ দেও। ভুল মানুষকে হারানোর জন্য আমি আফসোস করি না🙂
JustHisDoll👸
Region: BD
Sunday 30 August 2026 14:21:32 GMT
Music
Download
Comments
There are no more comments for this video.
To see more videos from user @happysoul6033, please go to the Tikwm
homepage.