@depression_king_07: তুমি আমাকে কোনো কালেই সত্যিকারের ভালোবাসোনি, হয়তো আমি শুধু তোমার ভালোবাসার কিছু মুহূর্তকে সত্যি ভেবে নিয়েছিলাম। তোমাকে বাইরে থেকে খুব শান্ত মনে হতো, তোমার কথাগুলো ছিল নরম, তোমার আচরণে ছিল মায়া। তাই কখনো ভাবিনি, সেই শান্ত স্বভাবের আড়ালেও এমন এক মানুষ লুকিয়ে থাকতে পারে, যে একদিন আমার সমস্ত বিশ্বাসকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেবে।