@apraptir..dayeri..0: আমি এমন এক নিখোঁজ বিজ্ঞাপন, যার কোনো সন্ধান দাতা নেই..? শহরের ব্যস্ত দেয়ালে ঝুলে আছি বহুদিন, অথচ কেউ পড়ে না আমার নামের নিখোঁজ বিজ্ঞাপন। হারিয়ে যাওয়ার তারিখটাও মনে নেই, কোন পথে হারিয়েছি সেটাও অজানা, শুধু জানি, একদিন খুব আপন ছিলাম কারও, তারপর ধীরে ধীরে অচেনা হয়ে গেলাম নিজের কাছেই... আমাকে খুঁজে পেলেও ফিরিয়ে দেওয়ার মতো কোনো ঠিকানাও নেই, কারণ যে মানুষটিকে খুঁজে পাওয়ার কথা ছিল, সেও তো বহুদিন হলো আমার পৃথিবী থেকে নিখোঁজ..!?❤️🩹🥀