👑❤️🥀
তোমার ওই মায়াবী চোখে
এক প্রজন্ম তাকিয়ে থাকলেও
দেখা যেন শেষ হবে না…! 🥺❤️🩹
কী মায়াবী তুমি!
কী অনিন্দ্য সুন্দর তুমি!
তোমার কাজল মাখা চোখ দুটো
যেন কোনো এক অজানা গল্পের
সবচেয়ে সুন্দর অধ্যায়…! 🌸👀
আহ্…!
তোমার ওই দৃষ্টি—
কী যে অপূর্ব!
একবার তাকালে চোখ ফেরানো যায় না,
আর চোখ ফিরিয়ে নিলেও
মনটা যেন বারবার
তোমার কাছেই ফিরে যায়…! 🥀❤️তোমার চোখে-মুখে এমন এক মায়া,
যেন সূর্যও তোমার দিকে তাকিয়ে
এক মুহূর্ত থেমে বলে—
“আজ একটু কম আলো দিই,
লজ্জা লাগছে…!” ☀️🥰
ফুলের বাগানে
যেভাবে মৌমাছি বারবার
ফুলের কাছে ফিরে আসে,
ঠিক তেমনই তোমার চোখের আকর্ষণ
আমাকে বারবার
তোমার দিকেই টেনে নিয়ে যায়…! 🌹🦋❤️🩹
শরতের পূর্ণিমার চাঁদ
যেমন নীরব রাতে
চারপাশকে মায়াবী করে তোলে,
তোমার চোখের মধুরতাও
ঠিক তেমন করেই
আমার অগোছালো মনটাকে
নীরবে মুগ্ধ করে রাখে…! 🌙❤️জানি না তোমার চোখে
এতটা মায়া কোথা থেকে এলো,
জানি না তোমার দৃষ্টিতে
এতটা টান কেন…!
শুধু জানি—
তোমার চোখের দিকে তাকালে
সময় থেমে যায়,
চারপাশের পৃথিবীটা হারিয়ে যায়,
আর আমার পুরো পৃথিবীটা
এসে থামে তোমার ওই
দুই মায়াবী চোখে…! 👀❤️🩹🥀
2026-09-15 16:37:14
1
To see more videos from user @gulnihar81, please go to the Tikwm
homepage.