@symonsportsbd: “ফাইনালের পর এতটা সময় পেরিয়ে গেছে। অনেক ভেবেচিন্তে আমি সবাইকে জানাতে চাই যে, আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। এটি এমন একটি সিদ্ধান্ত, যা আমাকে ভেতর থেকে কষ্ট দিয়েছে এবং এখনও দিচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি, এটাই সেই মুহূর্ত। আমি শপথ করে বলতে পারি, আমি সবসময় নিজের সবকিছু দিয়েছি—শুধু গত কয়েক বছর নয়, যখন আমরা সবকিছু জিতেছি তখনও নয়; বরং সবসময় এই জার্সির জন্য লড়াই করেছি, নিজের সর্বস্ব দিয়েছি। ফুটবলের মাধ্যমে আর্জেন্টিনার মানুষকে আনন্দ দিতে এবং তাদের আর্জেন্টাইন হওয়ার গর্ব অনুভব করাতে চেয়েছি। আর বেশি কিছু বাকি নেই, একের পর এক অধ্যায় শেষ হয়ে আসছে। আর এই অধ্যায়টি আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আমি জাতীয় দলে থাকতে ভালোবাসতাম, ভালোবেসেছি এবং সবসময় ভালোবাসব। আমি নিজের সবটুকু উজাড় করে দিয়েছি, এখন আমার দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই। পাশাপাশি অনেক দুর্দান্ত তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা জাতীয় দলে থাকার যোগ্য। গত ২০ বছর ধরে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। দলের ভেতর থেকে আপনাদের সমর্থন ও ভালোবাসা পাওয়াটা আমি অনেক মিস করব। এখন আমি আপনাদেরই একজন—বাইরে থেকে সবসময় আর্জেন্টিনাকে সমর্থন ও উৎসাহ দেব, ভালো সময়ে যেমন, খারাপ সময়ে তার চেয়েও বেশি। আমার পরিবারের প্রতি ধন্যবাদ—সবসময় আমার পাশে থাকার জন্য এবং এই সুন্দর কিন্তু কঠিন যাত্রায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আমি যেসব কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, তাদের প্রত্যেককে ধন্যবাদ। আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি অসংখ্য স্মৃতি ও জীবনের ভুলতে না পারা মুহূর্ত। আমি শান্তি ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছি—কারণ আমার সতীর্থদের সঙ্গে মিলে আপনাদের স্বপ্নের মতো কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি। আপনাদের সঙ্গে এই অভিজ্ঞতা বেঁচে থাকা সত্যিই অবিশ্বাস্য ছিল। আমি তোমাদের ভালোবাসি! আমাকে আর্জেন্টাইন হিসেবে জন্ম দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। চলো আর্জেন্টিনা! 🇦🇷 এই কথাগুলো আমি ২১ জুলাই, ফাইনালের দুই দিন পর লিখেছিলাম। আজ, আমার বাবার সঙ্গে যা ঘটেছে তার পর, আমি আগের চেয়েও বেশি নিশ্চিত যে আমার সিদ্ধান্ত সঠিক।” #viraltiktok #messi #viral #Viralvideo #foryou
SPORTS WORLD
Region: SA
Monday 31 August 2026 16:35:19 GMT
Music
Download
Comments
md. jahirul islam 145 :
বাবার সাথে কি হয়েছে
2026-08-31 19:33:48
0
Tanvir :
আরো একজন কিংবদন্তি খেলোয়ার বিদায় নিয়ে নিল😭
2026-08-31 19:24:33
0
🍁🍁ShariF-11🍁🍁 :
😰😰😰
2026-08-31 19:35:59
0
🚩”Sahel🚩” :
😂😂😂
2026-09-01 00:21:59
0
Riyaz.⚽🏆🏏🌴 :
😥😥😥
2026-08-31 19:34:50
0
SM SOJIB AHMED DIPU :
😭😭😭😭😭😭
2026-09-01 00:57:07
0
To see more videos from user @symonsportsbd, please go to the Tikwm
homepage.