@888ahmed4393: লিয়ান্দ্রো পারেদেসের লিও মেসিকে লেখা চিঠি: "আমি ভেবেছিলাম এই খবরের জন্য মানসিকভাবে প্রস্তত ছিলাম, কিন্তু এখন দেখছি একদমই ছিলাম না। ধন্যবাদ! একজন আর্জেন্টাইন, ন্যাশনাল টিমের ফ্যান, একজন টিমমেট আর বন্ধু হিসেবে আমার জন্য তুমি যা কিছু করেছ—সবকিছুর জন্য ধন্যবাদ! খেলোয়াড় হিসেবে তোমার লেগ্যাসি আর গ্রেটনেস নিয়ে কথা বলতে গেলে শব্দ কম পড়ে যাবে, কিন্তু এসবের চেয়েও মানুষ হিসেবে তুমি আরও অনেক বড়। আমাদের ন্যাশনাল টিমের এই সুন্দর জার্নিতে তোমার পাশে খেলার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। তোমাকে অনেক ভালোবাসি! আশা করি তুমি সবসময় খুব সুখী থাকবে। তুমি আমাদের যে অসাধারণ মুহুর্ত উপহার দিয়েছ, তার জন্য পুরো দেশ তোমার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবে!"