@afsana127460: 😊💔

🧸✿︎Sʜᴇʜᴊᴀᴅɪ✿︎🧸
🧸✿︎Sʜᴇʜᴊᴀᴅɪ✿︎🧸
Open In TikTok:
Region: BD
Monday 31 August 2026 17:34:40 GMT
74
13
1
1

Music

Download

Comments

shehjadi7979
🌼শেষ বেলা 🌼 :
তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না, আমি বুঝেছিলাম সময় চাইছো; তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?", আমি বুঝেছিলাম তোমার মন খারাপ। তুমি বলেছিলে "চুলে জট বেধেছে"; আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো। তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে; আমি বুঝেছিলাম সাক্ষাত চাও। তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়; আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে; তুমি বলেছিলে সমুদ্রে যাবে; আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো। তুমি বলেছিলে নীল প্রিয় রঙ, আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে; তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে, আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো; তুমি বলেছিলে অংক ভালো লাগেনা, আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো; তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে", তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা; আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো। তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে; আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও। এরপর সব বুঝে যখন আমি দার্শনিক, সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস, একদিন আমাদের দেখা হলো তখন; তুমি জিজ্ঞেস করেছিলে,"কেমন আছো?" আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই। ভালোবাসা সুন্দর যদি মানুষটি সঠিক হয় 😊💔
2026-08-31 17:37:01
1
To see more videos from user @afsana127460, please go to the Tikwm homepage.

Other Videos


About