@ayanvaii1.6: আমার কাছে যেদিন থেকে তোমার ছোট খাটো বিষয়ে অজুহাত উঠে এসেছে, সেদিনই ভেবে নিয়েছিলাম, তুমি চলে যেতে চাও, চলে যাচ্ছো একটু একটু করে। আমি তখন থেকেই নিজেকে শক্ত করতে প্রস্তুতি নেই, এক কোদাল, এক কোদাল করে মাটি তুলে বুকের ভেতর রাখতে শুরু করি, যাতে করে তুমি চলে যাওয়ার পর কিছুটা ধার দেনা করে বুকের ভেতর পাহাড় গড়তে পারি। আমি জানতাম তুমি একদিন হুটহাট বড় কোন অজুহাত নিয়ে হাজির হবে। তুমি আর আমার হয়ে থাকতে পারছো না চাইলেও। পরিবারের দোহায় দিয়ে একদিন চায়ের কাপে হাসতে হাসতে বলে উঠবে তোমার বিয়ের সম্বোধনের কথা, ছেলে সরকারি চাকুরিজীবি বাবার বন্ধুর ছেলে, তারপর বলবে অনেক তো হলো তুমি আর এ জীবনেও কিছু করতে পারবে না। তাই অসুস্থ বাবা যখন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো শুন মা বয়স বেড়ে যাচ্ছে, শরীরটা ইদানীং ভালো যাচ্ছে না! তুই বিয়েতে এবার রাজি হয়ে যা, নইলে আমার মরা মুখ দেখবি। তখন আর তুমি না করতে পারোনি। গল্পের জীবনে যখন তুমি অন্য কারো, এই ছোট একটা গল্পে আমি খুন হয়ে যাবো তোমার ভেতর। আমার মৃত্যুর খবর মসজিদের কোন মাইকে বলা হবে না, আমার লাশের কোন জানাজা হবে না, কবর হলেও চিহ্ন নেই! আমি এও জানি তামাম দুনিয়ায় প্রেমিকের লাশের ময়নাতদন্ত হয় না। বিচার বিধান নেই রাষ্ট্রের আইন অনুষদে। প্রেমিকের গলিত লাশের গন্ধ নেই। আজ তুমি জেনে নাও- তুমি আমাকে প্রেম দিয়েছিলে, তোমার অপ্রাপ্তবয়স্ক ছুয়ে আমার জন্য প্রেম নিয়ে এসেছিলে ভালবাসা হয়নি। অজুহাতে প্রেম হয়, ভালবাসায় অজুহাতের জায়গা নেই। #foryoupage #vairal #tending #foryou

💎أحمد أيان
💎أحمد أيان
Open In TikTok:
Region: KW
Monday 31 August 2026 18:48:01 GMT
290
26
1
0

Music

Download

Comments

jisanmunshi428
_JISAN_MUMSI__🤝💥 :
2026-08-31 18:59:14
0
To see more videos from user @ayanvaii1.6, please go to the Tikwm homepage.

Other Videos


About