@alauddin26699: এক টুকরো ন্যাপকিন পেপার বদলে দিয়েছিল লিওনেল মেসির জীবন। শৈশবে বিরল গ্রোথ হরমোনের সমস্যায় তাঁর চিকিৎসার খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল পরিবারের জন্য। ১৩ বছর বয়সে বার্সেলোনায় মেসিকে নেওয়ার প্রতিশ্রুতি লেখা হয়েছিল সেই ন্যাপকিন পেপারেই। সেখান থেকেই বদলে যায় তাঁর জীবন, শুরু হয় এক কিংবদন্তির পথচলা। এবারও এক টুকরো পেপারেই লেখা হলো আরেকটি ঐতিহাসিক অধ্যায়—আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ের গল্প। যে গল্পের শুরু হয়েছিল একটি ছোট্ট কাগজে, আজ সেই গল্পের সবচেয়ে আবেগঘন অধ্যায়টি লেখা হলো আরেকটি কাগজে। একটিতে ছিল স্বপ্নের শুরু, অন্যটিতে এক যুগের বিদায়। 💔🇦🇷