@typing12345678984: কোথায় যাবো, কার কাছে যাবো, কার সাথে মন খুলে কথা বলবো— এই প্রশ্নগুলো এখন আর কাউকে করার নেই!! কারণ বুঝে গেছি,, আমার গল্প শোনার মতো কেউ নেই! আমার চুপ করে যাওয়াটা লক্ষ্য করার মতোও কেউ নেই! ভিড়ের মাঝে দাঁড়িয়ে থেকেও আমি একা, হাসির আড়ালে লুকিয়ে রাখা কষ্টগুলো আর কাউকে বুঝাতে ইচ্ছে করে না! কারণ,, মানুষ এখন ব্যস্ত শুধু নিজের মতো করে ভালো থাকতে, কারো না বলা কান্নার শব্দ শোনার সময় কারো নেই! একসময় ভাবতাম— একটা মানুষ থাকবে, যার কাছে নির্দ্বিধায় সবকিছু বলা যাবে, যে বলবে "আমি আছি" যার কাঁধে মাথা রাখলে সব দুঃখ হালকা হয়ে যাবে, যে আমার চোখের ভাষা বুঝে নেবে শব্দ ছাড়াই! কিন্তু সময় শিখিয়েছে— সবাই থাকে, কিন্তু কারো জন্য না! এখন আর কাউকে খুঁজি না, কারণ নিজের কষ্ট নিজেই বহন করতে শিখে গেছি! রাত জেগে নিজের সাথেই কথা বলি! নিজেকেই বুঝাই— "সব ঠিক হয়ে যাবে" যদিও জানি সব ঠিক হয় না! শুধু মানুষটা কষ্ট সহ্য করতে শিখে যায়! আগে খুব ইচ্ছে করতো— কেউ আমার জন্য অপেক্ষা করুক, কেউ বলুক "এত চুপচাপ কেন.?" এখন আর সে ইচ্ছে গুলোও নাই কারণ প্রত্যাশা যত কম, কষ্টও তত কম লাগে! তবুও মনের ভেতর কোথাও একটা নরম জায়গা রয়ে গেছে, যেখানে এখনো বিশ্বাস করি, হয়তো কোনো একদিন কেউ আসবে— যে আমার না বলা কথাগুলোও বুঝে নেবে, আমার নীরবতার ভেতরের চিৎকার শুনতে পাবে, আমার এলোমেলো মনটাকে একটু যত্ন করে গুছিয়ে দেবে! তার আগে পর্যন্ত— আমি আর আমার একাকীত্ব, নীরব রাত, কিছু অপ্রকাশিত অনুভূতি আর অসংখ্য না পাঠানো মেসেজ এগুলোর সাথেই বেঁচে থাকা! কারণ সত্যি বলতে— এখন আমি আর কাউকে দরকার বলি না, কিন্তু ভেতরের একটা অংশ এখনো চায়— কেউ এসে বলুক, " তুই একা না, আমি আছি...!❤️ [লেখক.সোহাগ]....
〄༒𝄞কষ্টের রাজা𝄞༒〄
Region: MY
Tuesday 01 September 2026 14:05:39 GMT
Music
Download
Comments
Sharif Hossan :
🥰
2026-09-11 18:10:16
2
♥️♥️ভোরের🦜পাখি♥️♥️ :
😭😭😭
2026-09-17 20:23:14
1
Mohammd Rakibul Hasan Akas :
[Heartwarming][Heartwarming][Heartwarming]
2026-09-13 14:24:26
1
Rofik mulla :
🥰🥰🥰
2026-09-17 16:11:41
0
🍷পিনিকে জিনিস💔জিনিকে🍷পিনিক :
👍👍👍
2026-09-02 05:15:24
1
Md Lokman hossain :
🥰🥰🥰🥰
2026-09-13 14:19:20
0
Ridhoy Gazi :
😌😌😌😌
2026-09-14 11:06:54
2
To see more videos from user @typing12345678984, please go to the Tikwm
homepage.