@jamaat_e_islami4: কোনো বাতিলের সাথে আপস হবে না, এ দেশে ইনশাআল্লাহ কুরআনি আইন কায়েম হবে --- আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ উপলক্ষে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে দাওয়াতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এমপি। এ সময় সাবেক বিচারপতি, বুদ্ধিজীবী, আইনজীবী, বিশিষ্ট ব্যবসায়ী, কওমি আলেম এবং বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ ৬৫০ জন জামায়াতে ইসলামীতে যোগদান করেন।