@md.junaid.ahamad07: মায়ের মৃত্যুর পর পেনশনের টাকা তুলতে গিয়ে পদে পদে ঘুষের মুখে পড়েছিলেন ১৭ বছরের তরুণ শাহেদ শরীফ আহমেদ। এই ক্ষোভ ও যন্ত্রণা থেকে ঘুষের সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি তৈরি করেছেন ‘ঘুষ ডট সাইট’ নামের একটি ওয়েবসাইট, যা দেশব্যাপী ব্যাপক আলোড়ন ফেলেছে। ২১ আগস্ট চালুর পর ওয়েবসাইটটিতে মাত্র ১০ দিনে সাড়ে ১০ হাজারের বেশি মানুষ ঘুষ চাওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন। এসব অভিযোগে দাবিকৃত ঘুষের টাকার পরিমাণ প্রায় ৩৩৩ কোটি টাকা। শাহেদের মা আমিনা খাতুন ময়মনসিংহ সদরের আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। অসুস্থতাজনিত কারণে ২০২২ সালের ১৬ ডিসেম্বর তিনি মারা যান। মৃত্যুর পর মায়ের পেনশন, প্রভিডেন্ট ফান্ড ও কল্যাণ তহবিলের টাকা পেতে শাহেদের পরিবারকে পদে পদে ঘুষ দিতে হয়। এরপরও তারা পুরো টাকা পাননি। পরে নিজের পাসপোর্ট করতে গিয়েও একই অভিজ্ঞতার শিকার হন শাহেদ। ব্যক্তিগত এই হয়রানির অভিজ্ঞতা ও কষ্ট থেকেই তিনি ওয়েবসাইটটি তৈরির উদ্যোগ নেন। ভারতে প্রচলিত ‘ব্রাইবস ডট এফওয়াইআই’ নামের একটি ওয়েবসাইট (যা চালুর দু-তিন দিন পরই বন্ধ হয়ে যায়) দেখে অনুপ্রাণিত হন শাহেদ। মাত্র দুই ঘণ্টায় কোডিং করে তিনি সাইটটির কাঠামো তৈরি করেন। পরে বন্ধু ও সহ-প্রতিষ্ঠাতা সাইফ কবিরের সহায়তায় ডোমেইন কিনে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। ২১ আগস্ট চালুর পর এটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এখানে নাগরিকরা সরকারি সেবা নিতে গিয়ে কোন দফতরে, কী সেবার জন্য কত টাকা ঘুষ চাওয়া হয়েছে, তা জানাতে পারছেন। শাহেদের দেয়া তথ্যমতে, ওয়েবসাইটে সবচেয়ে বেশি ঘুষের অভিযোগ এসেছে ভূমি অফিসের বিরুদ্ধে, এরপরই রয়েছে পাসপোর্ট অফিস। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শাহেদ জানান, তিনি সরকারের জন্য একটি ডেটাবেজ বা অ্যানালাইসিস তৈরি করে দিচ্ছেন, যাতে বোঝা যায় কোথায় মানুষ সবচেয়ে বেশি ঘুষ দিচ্ছে বা নিচ্ছে। আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে একটি লিগ্যাল টিম (আইনি দল) গঠনের পরিকল্পনা রয়েছে তার। লিগ্যাল টিম গঠনের পরই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া সম্ভব হবে বলে জানান তিনি। পাশাপাশি সরকারি সমর্থন পেলে পূর্ণাঙ্গ তথ্য ড্যাশবোর্ডে যুক্ত করার ইচ্ছাও রয়েছে তার।

ইসলামের আলো
ইসলামের আলো
Open In TikTok:
Region: BD
Tuesday 01 September 2026 16:08:21 GMT
391885
16453
359
155

Music

Download

Comments

nusiba.islam95
Nusiba islam :
যোগ্য মায়ের যোগ্য সন্তান মাশাল্লাহ 🥰
2026-09-02 01:40:18
402
mr.momin_148
🗣️Ironman 🗣️ :
Congratulations bro we are waiting for your project.
2026-09-02 04:51:46
11
tushararfan2
Tushar Arfan :
এই দেশে জন্ম গ্রহণ করা পাপ
2026-09-02 06:15:45
40
user4290028530132
আরমান :
এই কাজ করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ
2026-09-02 07:57:42
40
hrridoyhrridoy
MD RASEL RANA :
একজন মেধা যোগ্যতা দিয়ে চাকরি পেয়ে ঘুষ আদায় করে আর একজন প্রকৃত মেধা আর যোগ্যতা দিয়ে ঘুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে শিক্ষা নয় সুশিক্ষার ফলাফল আপনার জন্য শুভকামনা
2026-09-02 06:30:24
130
fozlerabbi5728
user123456789 :
এটা বাংলাদেশ ভাই সবকিছুই সম্ভব না ঘুষের রাজা হচ্ছে বাংলাদেশ
2026-09-02 02:44:29
42
md.rabby4788
Md rabby :
মাশাআল্লাহ অনেক সুন্দর উদ্দুগ 🥰🥰
2026-09-01 17:18:00
35
user6254757599314
প্রিন্স মেহেদী :
পেনশনের টাকা তুলতে গেলে আসলেই অনেক হয়রানির শিকার হতে হয় এটা আমি নিজেও প্রমাণিত।
2026-09-01 19:03:26
13
mariam_khan8264
mariam khan :
এ-ই দেশে অনেক সোনারখুনী আছে শুধু মাত্র তাদেরকে সঠিক মূল্যায়ন না করার কারণে তারা দে-শ ছেড়ে বিদেশে চলে যায় এতে সরকার এবং দেশের অনেক বড় ক্ষতি হয় এসব প্রতিভাবান ছেলেমেয়েদের কে সঠিক মূল্যায়ন করেন এরা এ-ই দেশের রত্ন!
2026-09-03 10:40:29
12
kazi.sabbir12
KAZI SABBIR ツ :
আমাদের পাশের এলাকা
2026-09-02 01:48:15
7
raju420368
R A J U A H M E D ♥️ :
যোগ্য মায়ের আদর্শ সন্তান কিন্তু সাবধান সতর্ক হয়ে কাজ করবেন
2026-09-02 15:57:47
6
yakub.ali473
px.Shafin :
ভুল দেশে জন্ম নেয়া মানুষ আমি। ভাই তার মধ্যে তুমিও পড়ে গেছো
2026-09-03 09:56:57
7
kamrul6732
kamal :
এই দেশে পেনশনের টাকা তুলতে ঘুষ দিতে হয় তা ১০০℅ সত্য
2026-09-02 10:20:46
11
info.taatroop
তাঁতরূপ Taatroop :
দারুণ একটি উদ্যোগ। ❤️তবে জানি না, এই অসুস্থ সমাজব্যবস্থায় উদ্যোগটি কতদিন টিকে থাকবে। যেখানে দুর্নীতি যেন মানুষের রক্তে মিশে গেছে, সেখানে সৎ ও ভালো উদ্যোগগুলো টিকিয়ে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
2026-09-01 18:28:18
15
faruk.khan3063
Faruk Khan :
যোগ্য মা-বাবার আদর্শ সন্তান. এভাবেই প্রতিবাদ ঘরে ঘরে উঠুক?
2026-09-02 07:35:14
8
hridoymollaruman
hridoymollaruman :
এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ
2026-09-01 22:47:42
8
mdshahd2
_it's Shahed_ :
মাশাআল্লাহ
2026-09-02 11:52:23
5
razumunna5
Razu Munna :
এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ
2026-09-02 03:45:13
5
md.anik.howlader2
Md Anik Howlader :
একজন শিক্ষক যে কারিগার তৈরি করে সেই কারিগর শিক্ষকের শেষ বয়সে টাকা মেরে খায়।
2026-09-02 06:10:08
5
nirobkumar.king
👑👑 Nirob Kumar 👑👑 :
হ্যাঁ ভাই সঠিক মাঝে মাঝে বাংলাদেশ কিছু কাজ দেখলে ঘৃণা হয়
2026-09-02 04:31:24
6
nirmomi
❤️‍🩹🥀নিড়🕊️ :
কেপশন টা দেন
2026-09-02 14:16:55
5
prince.kader17
KADER  :
আমার মায়ের টাকা তুলার সময় ৮ টাকা ঘুষ দিতে হয়ছে
2026-09-02 15:08:19
2
wasimmuna16
wasim❤️muna :
absulotly right
2026-09-02 10:11:39
2
salmansarkar86
Salman Sarkar :
যোগ্য মায়ের যোগ্য সন্তান মাশাল্লাহ 🥰🥰🥰
2026-09-03 03:37:01
1
To see more videos from user @md.junaid.ahamad07, please go to the Tikwm homepage.

Other Videos


About