@muslim_vibe021: সুবহানাল্লাহ! 🥹🤲 প্রকৃতির এক ভয়ংকর রূপ দেখল নেপালের নওয়াকোটের দেবীঘাট এলাকা। ভয়াবহ বন্যায় মুহূর্তের মধ্যে ভেসে গেছে চারপাশের হাজার হাজার ঘরবাড়ি, ধূলিসাৎ হয়ে গেছে পুরো একটি গ্রাম। কিন্তু সৃষ্টিকর্তার কি এক অপরূপ কুদরত! সর্বগ্রাসী এই বন্যার স্রোতও ছুঁতে পারেনি এলাকার স্থানীয় এই মসজিদটিকে। চারপাশের সমস্ত কিছু ধ্বংসস্তূপে পরিণত হলেও, আলৌকিক উপায়ে একদম অক্ষত রয়েছে আল্লাহর এই ঘর। এমনকি মসজিদের ভেতরে থাকা পবিত্র কোরআন শরিফ এবং ধর্মীয় বইগুলোও সম্পূর্ণ নিরাপদ রয়েছে, সামান্য পানি বা কাদা পর্যন্ত পৌঁছাতে পারেনি সেখানে। স্থানীয়দের ভাষ্যমতে, এটি সম্পূর্ণ একটি অলৌকিক ঘটনা। "এটি আল্লাহর ঘর, আর আল্লাহ তাআলা নিজেই তাঁর ঘরকে হেফাজত করেন।" সত্যিই যার হেফাজতকারী স্বয়ং আল্লাহ, তার কোনো শক্তিই ক্ষতি করতে পারে না। #SubhanAllah #Islam #Miracle #NepalFlood #AllahIsGreat