মায়া হল কলঙ্কের মতো..। লেগে গেছে মুছা যায় না..!
বিচ্ছেদের যন্ত্রণা পাইলাম, কলঙ্কও পাইলাম, শুধু পাইলাম না তোমারে..!
ভাগ্যের কি নির্মম পরিহাস, যাকে নিজের সমস্ত অনুভূতি দিয়ে ভালবেসেছিলাম, শেষ পর্যন্ত তার থেকেই দূরত্বের উপহার পেলাম, মানুষ বলে ভালোবাসা নাকি পূর্ণতা দেয়, কিন্তু আমার জীবনে ভালোবাসা এসেছে অপূর্ণতার নাম হয়ে।
তোমাকে পাওয়ার আশায় কত স্বপ্ন বুনেছিলাম, কত রাত নির্ঘুম কেটেছে তোমার কথা ভেবে, অথচ শেষ পর্যন্ত সেই স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল
তোমার চলে যাওয়ার কষ্ট টুকু হয়তো সহ্য করা যেত, কিন্তু মানুষের দেওয়া কলঙ্ক আর ভুল বোঝাবুঝির বোঝা বয়ে বেড়ানো অনেক কঠিন।
ভালোবেসেও অপরাধীদের মতো মাথা নিচু করে থাকতে হয়েছে, সবাই গল্প শুনেছে, কিন্তু আমার নীরব কান্নার শব্দ কেউ শুনেনি