@_forhad_: আমার ভেতরের সবচেয়ে নরম অনুভূতি তুমি... এই কঠিন পৃথিবীতে সবাইকে সবকিছু দেখানো যায় না। কিছু অনুভূতি থাকে, যা খুব যত্নে হৃদয়ের গভীরে লুকিয়ে রাখ তুমি ঠিক তেমনই একটা অনুভূতি... তোমার কথা ভাবলে অকারণেই মনটা শান্ত হয়ে যায়, তোমার হাসিটা মনে পড়লে ক্লান্ত দিনটাও একটু সুন্দর লাগে। জানো, তোমাকে আমি শুধু ভালোবাসি না-তোমার জন্য একটা অদ্ভুত মায়া কাজ করে। তোমার ভালো থাকাটা নিজের ভালো থাকার মতো লাগে, আর তোমার কষ্টের কথা ভাবলেই মনটা ভারী হয়ে যায়। খুব ইচ্ছে করে একদিন তোমার কপালে একটা ছোট্ট চুমু রেখে বলি-"তুমি জানো না, তুমি আমার হৃদয়ের কতটা জায়গা জুড়ে আছো... কারণ সত্যিটা হলো-আমার ভেতরের সবচেয়ে নরম, সবচেয়ে সুন্দর, আর সবচেয়ে প্রিয় অনুভূতির নাম তুমি..!!!#foryou #statusvideo #trending #bdtiktokofficial #fyp