@hizbullah4333: কে বলেছে অপূর্ণতা সুন্দর নয়? কিছু গল্প পূর্ণতায় নয়, বরং অপূর্ণতার ভাঁজেই লুকিয়ে রাখে তার সবটুকু গভীর সৌন্দর্য। সব পাওয়া মানেই তৃপ্তি নয়, আর সব না পাওয়া মানেই অভিশাপ নয়। আমি তাকে চেয়েও পেলাম না, তার নামে আমার কোনো পরিচয় লেখা হলো না তবুও কি এই বিচ্ছেদটা সুন্দর নয়? অবশ্যই সুন্দর! কারণ আমি তাকে কোনো শর্ত ছাড়াই ভালোবেসেছিলাম। তার এই না পাওয়া আমাকে শিখিয়েছে যে, ভালোবাসা মানে শুধু দখল করা নয়; বরং নিঃশব্দে ছেড়ে দেওয়ার মধ্যেও এক ধরণের পবিত্রতা থাকে। কিছু গল্প দূরত্ব বজায় রেখেই বেঁচে থাকে স্মৃতির ভাঁজে, নীরব প্রার্থনীয় আর গভীর দীর্ঘশ্বাসে। সে আমার হলো না ঠিকই, কিন্তু আমি যে তাকে মন ভরে ভালোবেসেছি এই অনুভূতিটাই তো আমার হৃদয়ের শ্রেষ্ঠ সার্থকতা। অপূর্ণতা মানেই শূন্যতা নয়; কখনও কখনও অপূর্ণতাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে পূর্ণ অনুভূতি। কারণ না-পাওয়া মানুষগুলোই দিনশেষে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর গল্প হয়ে থেকে যায়।"